এক্সপ্লোর

আজকের দিনে শেষবারের মতো ক্যামেরার মুখোমুখি হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়

আজকের দিনে শেষবারের মত ক্যামেরার মুখোমুখি হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তারপর আর হয়নি। শেষদিনের সেই ছবি শেয়ার করেই সোশ্যাল মিডিয়ায় আবেগপ্রবণ সৌমিত্র কন্যা পৌলমী বসু। 

কলকাতা: আজকের দিনে শেষবারের মত ক্যামেরার মুখোমুখি হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তারপর আর হয়নি। শেষদিনের সেই ছবি শেয়ার করেই সোশ্যাল মিডিয়ায় আবেগপ্রবণ সৌমিত্র কন্যা পৌলমী বসু। 

আজ ক্যামেরার কিছু ছবি শেয়ার করে পৌলমী লেখেন, ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর, শেষবারের মত বাপি ক্যামেরার সামনে বসেছিলেন। তখনও বুঝিনি এটা শেষের শুরু ছিল। গতবছর এই দিনটা সারাদিন আমি ভারতলক্ষী স্টুডিওতে কাটিয়েছিলাম। অবাক হয়ে দেখেছিলাম ওনার প্রাণশক্তি। সিনেমার প্রতি ওনার ভালোবাসা। আর কি করে মানুষ হিসাবে তিনি ক্যামেরার সামনে নিজেকে আরও উন্নত করে তোলেন। তোমায় ভালোবাসি বাপি। ভাইটু, ছোটি দাদা আর আমি তোমার প্রত্যেকটা দিন মিস করি।'

১৫ নভেম্বর ২০২০ সালে পরলোকে পাড়ি দেন চলচ্চিত্র জগতের প্রবাদপ্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। শেষবার তাঁকে নিয়ে তৈরি একটি তথ্যচিত্রে কাজ করছিলেন তিনি। 

দেব প্রযোজিত 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী' ছবিতে ভাষ্যপাঠ করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ছবি শুরু হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্ঠস্বর দিয়ে। কেমন ছিল 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'-র সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়কে যুক্ত করার অভিজ্ঞতা?  এবিপি লাইভকে দেব বলেছেন, 'এর আগে ওনার সঙ্গে সাঁঝবাতিতে কাজ করেছিলাম। সেই থেকেই সৌমিত্র স্যরের কাছাকাছি আসা। সেই সাহস নিয়েই ওনার কাছে চিত্রনাট্য নিয়ে গিয়েছিলাম। যদি উনি ভাষ্যপাঠটা করেন। মাত্র ৩ মিনিটেই রাজি হয়ে গিয়েছিলেন উনি। টাকার কথা বললে উত্তর দিয়েছিলেন, 'ধ্যুর এর জন্য টাকা নেব কী! তুমি ভালো কাজ করছো। খালি সময় বলে দিও আর গাড়ি পাঠিয়ে দিও। আমি পৌঁছে যাব।' দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারসের কাছে এটা একটা বড় পাওনা। উনি যেদিন চলে গেলেন, তার কয়েকটা দিন আগেই আমাদের ফোনে কথা হয়েছিল। লকডাউনের মধ্যে উনি একটা বায়োগ্রাফির শ্যুটিং করছিলেন। আমার দেখে খারাপ লাগত। মনে হত এইসময় কেন উনি কাজ করছেন। দু একবার বলার সুযোগ পেয়েছিলাম। বলেওছিলাম। এখনও আমার ভাবলে খারাপ লাগে। উনি চিরকাল আমাদের কাজের মধ্যেই বেঁচে থাকবেন।'

সেরা শিরোনাম

Mithun Chakraborty: টালিগঞ্জে ভোটযুদ্ধ! যদি তৃণমূলের কোনও অংশের কোনও বদমায়েশি দেখি... হুঁশিয়ারি মিঠুনের
টালিগঞ্জে ভোটযুদ্ধ! যদি তৃণমূলের কোনও অংশের কোনও বদমায়েশি দেখি... হুঁশিয়ারি মিঠুনের
Tollygunge Election: মিঠুন চক্রবর্তীকেও ভুল বোঝানো হয়েছে, টালিগঞ্জের স্টুডিওপাড়ায় নির্বাচন নিয়ে ক্ষোভ পাপিয়ার
মিঠুন চক্রবর্তীকেও ভুল বোঝানো হয়েছে, টালিগঞ্জের স্টুডিওপাড়ায় নির্বাচন নিয়ে ক্ষোভ পাপিয়ার
Tollygunj Election: পালাবদলের পর টালিগঞ্জের স্টুডিওপাড়ায় নির্বাচন, 'শান্তি মতো হচ্ছে সব', বাইরে দাঁড়িয়ে তদারকি করলেন মিঠুন নিজেই
পালাবদলের পর টালিগঞ্জের স্টুডিওপাড়ায় নির্বাচন, 'শান্তি মতো হচ্ছে সব', বাইরে দাঁড়িয়ে তদারকি করলেন মিঠুন নিজেই
'পৌলমী না থাকলে...' অস্ত্রোপচারের পর লম্বা পোস্ট ঝিলম গুপ্তর, কতটা গভীর ছিল সমস্যা ? জানালেন সবটাই
'পৌলমী না থাকলে...' অস্ত্রোপচারের পর লম্বা পোস্ট ঝিলম গুপ্তর, কতটা গভীর ছিল সমস্যা ? জানালেন সবটাই

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget