এক্সপ্লোর

Soumitrisha Exclusive: ক্রিসমাসের সকালে বাড়িতে বিরিয়ানি, সন্ধেয় দেবের জন্মদিনের পার্টিতে হাজির সৌমিতৃষা

Soumitrisha on Christmas: তখন পার্টিতে যাবেন বলে তৈরি হচ্ছিলেন সৌমিতৃষা। ফোনের ওপার থেকে শোনা গেল পর্দার 'রুমি'-র ঝলমলে গলা।

তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: ছোটবেলা থেকেই ক্রিসমাসের দিনটা তাঁর কাছে ভীষণ স্পেশাল। এই দিনটায় বাবার কাছে বিশেষ আবদার থাকে... তবে এই বছরের ক্রিসমাস একটু বেশিই স্পেশাল তাঁর কাছে। যাঁকে ছোটবেলা থেকে 'হিরো' হিসেবে দেখে এসেছেন পর্দায়, ডায়েরিতে জমিয়ে রেখেছেন ছবি... সেই দেবের জন্মদিন উদযাপনে আজ আমন্ত্রিত তিনি নিজেই!

হবে নাই বা কেন... তিনি এখন দেবের ছবির নায়িকা যে। সদ্য মুক্তি পেয়েছে দেব (Dev), পরাণ বন্দ্য়োপাধ্যায় (Paran Banerjee), সোহম চক্রবর্তী (Soham Chakraborty), অভিনীত ছবি 'প্রধান'। আর সেই ছবির হাত ধরেই বড়পর্দায় পা রেখেছেন তিনি। সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo)। আজ দেবের জন্মদিন, আর সেখানে আমন্ত্রণ রয়েছে সৌমিতৃষারও। 

তখন পার্টিতে যাবেন বলে তৈরি হচ্ছিলেন সৌমিতৃষা। ফোনের ওপার থেকে শোনা গেল পর্দার 'রুমি'-র ঝলমলে গলা। সৌমিতৃষা বলছেন, 'এই তৈরি হচ্ছি দেবদার জন্মদিনের পার্টিতে যাব বলে। এবারের ক্রিসমাসটা আমার জন্য একটু বেশিই স্পেশাল। এত বছর যাঁর জন্মদিন কেবল ফেসবুকে দেখেছি, ছোটবেলায় যাঁর ছবি জমিয়েছি ডায়েরিতে.. তাঁর জন্মদিনের পার্টিতে সামিল থাকব! বিশ্বাসই হচ্ছে না যেন। প্রিয়া সিনেমায় কেক কাটা হবে দেবদার। সন্ধেবেলা সেখানেই পার্টি।'

ছবি মুক্তির সৌজন্যে কি এবার ক্রিসমাস দেবের সঙ্গেই কাটবে সৌমিতৃষার? অভিনেত্রী বলছেন, 'আমার পরিবারকে অবশ্যই সময় দেব। ওরা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। সকাল থেকে কিন্তু আমি বাবা-মায়ের সঙ্গেই সময় কাটিয়েছি। বেলা করে ঘুম থেকে ওঠা, তারপরে বাড়ির সবার সঙ্গে বিরিয়ানি। রাতেও অবশ্য বাইরে খাওয়ার ইচ্ছা রয়েছে। যদি কোনও রেস্তোরাঁয় যাওয়া না হয়... তাহলে বাড়িতেই অর্ডার করে দেব। আর প্রত্যেক ক্রিসমাসে আবার বাবার কাছে একটা আবদার থাকে... কেক কিনতে যাওয়ার। বাড়ির কাছেই একটা দোকানে প্রচুর কেক পাওয়া যায়। প্রত্যেক বছর বাবার সঙ্গে সেই দোকান থেকে গিয়ে আমি পছন্দ মতো কেক কিনে আনি। ইচ্ছা আছে দেবদার জন্মদিন পার্টি থেকে ফিরে সেখানে যাব।'

২০২৩ তবে সৌমিতৃষার কাছে খুব লাকি বছর? অভিনেত্রী বলছেন, 'অবশ্যই। ছোটবেলায় যাঁর ছবি ডায়েরিতে রাখতাম, তার সঙ্গে ছবি করছি। এখন মনে হয়.. সেই ছোটবেলার আমিটা যদি বর্তমানের আমিকে দেখত, খুব খুশি হত। গর্ব করত।'

আরও পড়ুন: Gourav-Riddhima: পরিবারে এসেছে ছোট্ট সান্তা.. গৌরব-ঋদ্ধিমার ক্রিসমাস জমজমাট

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget