এক্সপ্লোর

Sandipta Sen: ছুটি পেয়েই সৌম্যকে সঙ্গে নিয়ে বিদেশে পাড়ি সন্দীপ্তার, কোথায় গেলেন মধুচন্দ্রিমায়?

Soumya-Sandipta Trip: প্রথমে বিমানবন্দর থেকে নিজেদের পাসপোর্টের একটি ছবি শেয়ার করে নিয়েছিলেন সন্দীপ্তা ও সৌম্য

কলকাতা: বিয়ের পরে বিভিন্ন কাজে মধুচন্দ্রিমায় যাওয়া হয়নি তাঁদের। বরং দুধের স্বাদ ঘোলে মেটাতে হয়েছিল। পাহাড়ের এক ঝটিকা সফরে। আর এবার, ছুটি পেয়েই সৌম্য মুখোপাধ্যায়ের সফরে বিদেশ সফরে বেরিয়ে পড়লেন অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen)। সোশ্যাল মিডিয়ায় তাঁরা শেয়ার করে নিয়েছেন বিদেশ ভ্রমণের টুকরো সব ছবি।

প্রথমে বিমানবন্দর থেকে নিজেদের পাসপোর্টের একটি ছবি শেয়ার করে নিয়েছিলেন সন্দীপ্তা ও সৌম্য। এরপরেই, তাঁদের স্টেটাসে ভেসে ওঠে, আইফেল টাওয়ারের ছবি। অর্থাৎ ভালবাসার শহর প্যারিসে সময় কাটাচ্ছেন যুগলে। গতবছর, অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বর পাশে বিবাহবন্ধনে আবদ্ধ হন সৌম্য ও সন্দীপ্তা। বিয়ের অনুষ্ঠান নিয়মমাফিক পালন হলেও, এরপরে একাধিক কাজ ছিল সন্দীপ্তা ও সৌম্যর। সেই সমস্ত কাজ মিটতেই মধুচন্দ্রিমায় গিয়েছেন তাঁরা। 

সন্দীপ্তা অবশ্য ভীষণ ঘুরতে ভালবাসেন। তাঁর নাকি পায়ের তলায় সর্ষে। বিয়ের আগেও হামেশাই সোলো ট্রিপে যেতেন তিনি। তবে এখন তাঁর প্রিয় সফরসঙ্গী অবশ্যই সৌম্য। আর তাই, সৌম্যকে নিয়েই প্যারিস গিয়েছেন সন্দীপ্তা। অনুরাগীরা এখন রয়েছেন তাঁদের ছবি দেখার অপেক্ষায়। যদিও এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় নিজেদের কোনও ছবি শেয়ার করে নেননি সৌম্য বা সন্দীপ্তা কেউই। 

বিয়ের দিন একটু আলাদা ধাঁচেই নিজেকে সাজাতে চেয়েছিলেন সন্দীপ্তা। আর সেই কারণেই তিনি বেছেছিলেন গোলাপি বেনাসরি। হালকা ন্যুড মেক আপের সঙ্গে সন্দীপ্তার সাজে অন্যরকম ছোঁয়া ছিল তাঁর পায়ের স্নিকার্সে। পাথর বসানো, হিল তোলা ভারি জুতো নয়, সন্দীপ্তা পরেছিলেন আরামদায়ক স্নিকার্স। নজর কেড়েছিল তাঁর গয়নাও। মাথার টায়রা থেকে শুরু করে নেকলেস.. সোনার সাবেকি গয়নাতেই সেজেছিলেন সন্দীপ্তা। তাঁর সেই সাজ প্রশংসিতও হয়েছিল। 

বিয়ের পরে পাহাড়ে একটি ঝটিকা সফরে গিয়েছিলেন সন্দীপ্তা ও সৌম্য। সেখান থেকেই শেয়ার করে নিয়েছিলেন বিভিন্ন ছবি। আর এবার, বিদেশে পাড়ি দিয়েছেন যুগলে। অনুরাগীরাও অপেক্ষায় তাঁদের মধুচন্দ্রিমার ছবির। সোশ্যাল মিডিয়ায় সন্দীপ্তা বেশ জনপ্রিয় যে....

অন্যদিকে, সন্দীপ্তার 'বোধন ২' ওয়েব সিরিজটি মুক্তি পেয়েছে সদ্যই। আগামীতে আরও একাধিক কাজ রয়েছে তাঁর হাতে।

আরও পড়ুন: Kareena Kapoor: আলিয়ার পরে করিনা...১২ বছরের পুরনো বিয়ের গয়না পরেই অম্বানিদের অনুষ্ঠানে বেবো

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Tollywood News: কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
Gourab Chatterjee: উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
Soumitrisha Kundu: 'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
Srijla Guha: 'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!
'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget