এক্সপ্লোর

Sourav Chakraborty: ওয়েব সিরিজে অভিনয় থেকে সফল পরিচালনা, দীর্ঘদিন পরে ফের ছোটপর্দায় ফিরছেন সৌরভ

Sourav Chakraborty News: শোনা যাচ্ছে, স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক 'লক্ষ্মী ঝাঁপি'। সেই ধারাবাহিকেরই মুখ্যভূমিকায় দেখা যেতে চলেছে সৌরভকে

কলকাতা: অভিনয় দিয়ে শুরু, তারপরে পরিচালনা.. বিভিন্ন ক্ষেত্রেই বারে বারে নিজেকে প্রমাণ করেছেন তিনি। দর্শকদের মন জয় করেছেন। আর এবার, দীর্ঘদিন পরে ছোটপর্দায় ফিরছেন সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty)। স্টার জলসার নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন তিনি। এই বিষয়ে অভিনেতা নিজে কিছু না জানালেও ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যাচ্ছে, সিরিজ আর পরিচালনা থেকে একটু বিরতি নিতে চান সৌরভ। সেই কারণেই এই সিদ্ধান্ত।

শোনা যাচ্ছে, স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক 'লক্ষ্মী ঝাঁপি'। সেই ধারাবাহিকেরই মুখ্যভূমিকায় দেখা যেতে চলেছে সৌরভকে। তাঁর বিপরীতে দেখা যাওয়ার কথা শুভস্মিতা মুখোপাধ্যায়কে। ছোটপর্দায় এই জুটি এর আগে দেখা যায়নি। শোনা যাচ্ছে, 'লক্ষ্মী ঝাঁপি'-র হাত ধরেই প্রথমবার ছোটপর্দায় জুটি হিসেবে দেখা যাবে সৌরভ আর শুভস্মিতাকে। তবে এই ধারাবাহিকে আর কাকে কাকে দেখা যাবে, সেই খবর এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি। 

ধারাবাহিক দিয়েই সৌরভের কাজের শুরু। এবার শ্রীজিৎ রায় ও সৌভিক চক্রবর্তীর প্রযোজনা সংস্থা নিয়ে আসছে একটি নতুন ধারাবাহিক। সেখানেই দেখা যাবে সৌরভকে। ছোটপর্দা থেকে ওয়েব সিরিজ, পরিচালনা থেকে প্রযোজনা, প্রত্যেক মাধ্যমেই কাজ করতে চেয়েছেন সৌরভ। বিভিন্ন সাক্ষাৎকারে সবসময়েই এই কথা জানিয়েছেন তিনি। সৌরভ বিশ্বাস করেন, ধারাবাহিক হল এমন একাট মাধ্যম, যেখানে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাওয়া যায়। আর এবার, নতুন ধারাবাহিকে, নতুন চরিত্রে দেখা যেতে চলেছে তাঁকে। 

এর আগে, 'আবার রাজনীতি' আর 'কেমিষ্ট্রি মাসি'-র মতো সফল ওয়েব সিরিজ পরিচালনা করেছে সৌরভ। জনপ্রিয়তাও পেয়েছে এই ওয়েব সিরিজগুলি। পাশাপাশি একাধিক ওয়েব সিরিজে সফলভাবে অভিনয় ও করেছেন সৌরভ। এবার শুভস্মিতার সঙ্গে সৌরভের জুটি কেমন মানাবে, সেটাই দেখার। এর আগে, 'হরগৌরী পাইস হোটেল'-এ মুখ্যভূমিকায় অভিনয় করেছেন শুভস্মিতা। ঐশানীর চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের ভালবাসা পেয়েছিলেন। এবার সৌরভের সঙ্গে তাঁর জুটি কেমন মানায়, সেটাই দেখার। যদিও এখনও ধারাবাহিকের খবরে সিলমোহর দেননি নায়ক বা নায়িকা কেউই। মুখে কুলুপ এঁটেছেন দুজনেই। তবে সৌরভ আর শুভস্মিতা, দুজনেরই ছোটপর্দায় যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে। ফলে দর্শকেরা তাঁদের একসঙ্গে দেখার জন্য যে পর্দায় মুখিয়ে থাকবেন, এ আর নতুন কথা কি.. 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sourav Chakraborty (@souravcinsta)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

KMC Teachers Agitation | পুজোর মুখে কর্মহীন, কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক শিক্ষকদের বিক্ষোভ | BJP
Tarapith Fire News Update | অনিয়মের জেরে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কী পরিস্থিতি হোটেলগুলির?
ED-IPAC Case | ED-র I-PAC আগে বিরোধিতা, এখন CBI তদন্তে আপত্তি নেই Mamata Banerjee-র !
Burdwan Medical: থ্রেট কালচারে নাম জড়ানো অভীক দে-কে জিজ্ঞাসাবাদ তদন্ত কমিটির
Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget