এক্সপ্লোর

Sourav Chakraborty Exclusive: চরিত্রায়নে চমক, ডিসেম্বরে শ্যুটিং শুরু হতে পারে সৌরভের নতুন থ্রিলারের

Sourav Chakraborty Exclusive: থ্রিলার সিরিজ ছাড়াও 'হ্যালো রিমেমবার মি'-র গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সৌরভ। এই সিরিজের কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করছেন ইশা সাহা ও পায়েল সরকার

কলকাতা: নতুন ওয়েব সিরিজের কাজ চলছে জোরকদমে। দীর্ঘদিন পরে 'হইচই' (Hoichoi)-এর সঙ্গে কাজ করছেন তিনি। পরিচালক হিসেবেও, অভিনেতা হিসেবেও। আপাতত তাঁর লক্ষ্য 'যোগসূত্র' (Jogsutra)। নতুন থ্রিলার গল্প দর্শকদের উপহার দিতে প্রস্তুত হচ্ছেন পরিচালক অভিনেতা সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty)।

'হইচই'-এর তরফ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল এই সিরিজের কথা। এবিপি লাইভকে সৌরভ জানিয়েছেন, এই গল্প থ্রিলারধর্মী। এখনও গল্পের মুখ্যচরিত্রদের জন্য অভিনেতা অভিনেত্রীদের বাছার কাজ চলছে। তবে সেই কাস্টিং বেশ আকর্ষণীয় হবে বলেই আশা সৌরভের। সব ঠিকঠাক থাকলে ডিসেম্বরে শ্যুটিং ফ্লোরে যাবে 'যোগসূত্র'।               

আরও পড়ুন: Sourav Chakraborty Exclusive: কেক নয়, ছোটবেলার জন্মদিন মানে নতুন জামা, লুচি-মাংস: সৌরভ চক্রবর্তী

থ্রিলার সিরিজ ছাড়াও 'হ্যালো রিমেমবার মি'-র গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সৌরভ। এই সিরিজের কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করছেন ইশা সাহা (Ishaa Saha) ও পায়েল সরকার (Paayel Sarkar)। এর আগে 'হইচই'-এর মার্ডার ইন দ্য হিলস (Murder in The Hills)-এ কাজ করতে দেখা গিয়েছিল সৌরভকে।                                                                 

অন্যদিকে 'হইচই'-এর বাইরেও একাধিক কাজে যুক্ত রয়েছেন সৌরভ। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে 'শ্বেত কালী'-র শ্যুটিং। জি ফাইভে মুক্তি পাবে এই সিরিজটি। অন্যদিকে শেষ পর্যায়ের কাজ চলছে নতুন ওয়েব সিরিজ 'সাড়ে সাঁইত্রিশ'-এর ও।                                                                                                                                               

তবে আজ এই সমস্ত ব্যস্ততার থেকে একটু দূরে সৌরভ। আজ তাঁর জন্মদিন। শান্তিনিকেতনের চাঁদের আলোয় কেক কেটে বয়স বাড়া উদযাপন করছেন সৌরভ। সেইসঙ্গে নিজের সঙ্গে নিজেরই চুক্তি, 'আরও পরিণত হব। কাজে। মনে।'                                                                                                                                                                       

এবিপি লাইভের তরফ থেকে অভিনেতা পরিচালককে জন্মদিনের শুভেচ্ছা।

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget