এক্সপ্লোর

Sourav Chakraborty Exclusive: কেক নয়, ছোটবেলার জন্মদিন মানে নতুন জামা, লুচি-মাংস: সৌরভ চক্রবর্তী

Sourav Chakraborty Birthday: সৌরভের কথায়, 'জন্মদিনটা যেন জীবনের Rewind বোতাম। এই দিনটা এলেই মনে পড়ে যায় কত পুরনো স্মৃতি।' এখন 'হইচই' (Hoichoi)-এর দুটি কাজ নিয়ে ব্যস্ত পরিচালক অভিনেতা

কলকাতা: জন্মদিনে শহর থেকে একটু দুরে তিনি। বছরের বাকি সময়টা কাটে বিভিন্ন কাজে, প্রচুর লোকেদের সঙ্গে কথায়-বার্তায়, আলাপে, অভিনয়ে... জন্মদিনটা তাই একটু নিজের মতো করে, নিজের কাছের মানুষদের সঙ্গেই কাটাতে ইচ্ছা করে। আর তাই, জন্মদিনে অভিনেতা পরিচালক সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty)-র ঠিকানা এবার শান্তিনিকেতন। সঙ্গী মা, আর 'উরিবাবা'-র সদস্যেরা।                                                                                                                                                                                                                                                       

সৌরভের কথায়, 'জন্মদিনটা যেন জীবনের Rewind বোতাম। এই দিনটা এলেই মনে পড়ে যায় কত পুরনো স্মৃতি।' এখন 'হইচই' (Hoichoi)-এর দুটি কাজ নিয়ে ব্যস্ত পরিচালক অভিনেতা। কিন্তু জন্মদিন মানেই যেন এক ছুট্টে ছোটবেলায় ফিরে যাওয়া। সৌরভ বলতেন, 'জন্মদিন বলতেই ছোটবেলার দিনগুলো মনে পড়ে যায় খুব। তখন কেক কাটার চল ছিল না এত। জন্মদিন বলতেই পায়েস হত বাড়িতে আর মাংস, পছন্দের খাবার। বাবা ছুটি নিতেন আর সন্ধেবেলা বাড়িতে বন্ধুরা আসত। তখন চল ছিল জন্মদিন মানেই লুচি-মাংস। এছাড়া নতুন জামা, উপহার তো রয়েছেই।'                   

আরও পড়ুন: Rishav Basu Exclusive: 'বুম্বাদা বললেন, 'তোকে ছাড়া অন্য কাউকে এত ভাল মানাবে না', আর কিছু ভাবিনি...'

এরপর আস্তে আস্তে বড় হওয়া। সৌরভ বলছেন, 'অনেক জন্মদিনই মনে পড়ে। একবার মনে আছে, জন্মদিনের দিন থিয়েটারের শো ছিল। সুজাতা সদনে শো ছিল। অনুষ্ঠান শেষের পরে গ্রিনরুমে বসে কেক কাটাটা ভীষণ মনে পড়ে। ছোটবেলায় আমার আর দিদির জন্মদিন ছিল পর পর। তাই কার্যত ২ দিন ধরে জন্মদিনটা পালন করতাম। এখন বয়স হওয়ার সঙ্গে সঙ্গে জন্মদিন উদযাপন, মানেগুলোও বদলে গিয়েছে।'                                                                 

কাজ এড়িয়ে শান্তিনিকেতনে জন্মদিন কাটাবেন সৌরভ। আগাম শুভেচ্ছা জানাতে অভিনেতা একটু হেসে বললেন, 'এই বয়সটা পরিণত হওয়ার বয়স। আশা করি প্রতি বছর আরও পরিণত হব, আমার কাজও পরিণত হবে।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget