এক্সপ্লোর

Sourav Ganguly-Shah Rukh Khan: কিং খানের খুদে ভক্তের কথায় 'হতাশ'! 'শাহরুখ খানকে বাড়ি পাঠিয়ে দে', কেন বললেন সৌরভ?

Dadagiri 10: শনিবার, ২০ এপ্রিল, 'দাদাগিরি'র মঞ্চে নিজেদের দাদাগিরির গল্প শোনাতে হাজির হয় ৬ খুদে। সেখানেই উত্তর ২৪ পরগনার হয়ে খেলতে আসে শিবাংশ গঙ্গোপাধ্যায়। সে নিজেই দাবি করে যে সে কিং খানের ভক্ত।

কলকাতা: 'শাহরুখ খানকে বাড়ি পাঠিয়ে দে', 'দাদাগিরি'র (Dadagiri) মঞ্চে দাঁড়িয়ে হঠাৎ এমনই মন্তব্য করলেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। কিন্তু কেন? ঠিক কী ঘটে গত শনিবার, অর্থাৎ ২০ এপ্রিলের পর্বে? 

শাহরুখ খানকে 'বাড়ি পাঠিয়ে' দিতে কেন বললেন সৌরভ?

এক বিনোদন দুনিয়ার নক্ষত্র, অপরজন ক্রীড়াজগতের নক্ষত্র। শাহরুখ খান (Shah Rukh Khan) ও সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁদের মধ্যে সৌজন্যের নজির যেমন বারংবার ক্যামেরাবন্দি হয়েছে, তেমনই তাঁদের মধ্যে মান-অভিমানের খবরও নেহাত কম চর্চিত নয়। সেই প্রসঙ্গ টেনেই কি ফের খোলাখুলি কিং খানকে চ্যালেঞ্জ করে বসলেন 'দাদা'? না। ব্যাপারটা ঠিক অতটা জটিল নয়। সম্প্রতি জনপ্রিয় ক্যুইজ শো 'দাদাগিরি'তে আয়োজন করা হয় খুদেদের পর্ব। সেখানেই মজা করে এমন মন্তব্য করতে শোনা যায় সৌরভকে। 

শনিবার, ২০ এপ্রিল, 'দাদাগিরি'র মঞ্চে নিজেদের দাদাগিরির গল্প শোনাতে হাজির হয় ৬ খুদে। সেখানেই উত্তর ২৪ পরগনার হয়ে খেলতে আসে শিবাংশ গঙ্গোপাধ্যায়। সে নিজেই দাবি করে যে সে কিং খানের ভক্ত। খেলা চলাকালীন পুচকে প্রতিযোগীকে সৌরভ জিজ্ঞেস করেন, 'তোর কাকে পছন্দ? আমাকে না শাহরুখকে?' হাসিমুখে শিবাংশের জবাব, 'শাহরুখ খানকে'। উত্তর শুনেই 'দুঃখ' প্রকাশ করেন সঞ্চালক। বলে ওঠেন, 'ইশ'। সেই সময়েই হঠাৎ অপর এক খুদে প্রতিযোগী বলে ওঠে, 'কিন্তু আমি তোমাকেই পছন্দ করি'। দলে যেন লোক পেলেন সৌরভ, এমন ভঙ্গি করেই বলেন, 'এক্স্যাক্টলি।' এরপর পরপর বাকি ৫ প্রতিযোগীকে তিনি জিজ্ঞেস করেন তারা কাকে পছন্দ করে। সকলেরই এক উত্তর, তারা 'দাদা'কেই পছন্দ করে। সেই শুনে মজার ছলেই সৌরভ বলে ওঠেন, 'এই শাহরুখ খানকে বাড়ি পাঠিয়ে দে'। এই কথা শুনেই হাসিতে ফেটে পড়ে গোটা সেট, হাসতে থাকে খুদে প্রতিযোগীরাও। যদিও সঙ্গে সঙ্গেই মজা ভুলে সৌরভ শিবাংশের উদ্দেশে বলেন, 'শাহরুখ খান দারুণ। আমিও পছন্দ করি।' দাদার আবদারে কিং খানের দুই বাহু ছড়িয়ে সিগনেচার পোজ দিতেও দেখা যায় খুদেকে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)

আরও পড়ুন: Yash Raj Films: শাহরুখের 'ফ্যান' ছবিতে নেই 'জবরা' গান, YRF-এর বিরুদ্ধে অভিযোগ দর্শকের, কী রায় সুপ্রিম কোর্টের?

'দাদাগিরি'র মঞ্চের এই মুহূর্ত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এমনই হাসি-ঠাট্টা-মজায় ৬ খুদের দুষ্টুমি সামলে সেদিন কাটে 'দাদাগিরি'র পর্ব। কেউ আবৃত্তি করে শোনাল, তো কেউ কেউ কথার ফুলঝুরি ছোটাল। কেউ আবার অন্যের প্রশ্নের উত্তর দিয়ে দিল। আরও একবার খুদেদের এনে দর্শকের মন জয় করল টিম 'দাদাগিরি'। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget