এক্সপ্লোর

Rajinikanth Health Updates: চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভর্তি হলেন রজনীকান্ত

রজনীকান্তের স্ত্রী লতা জানিয়েছেন, রুটিন চেক-আপের জন্য ভর্তি করা হয়েছে তাঁকে।

চেন্নাই: হাসপাতালে ভর্তি হলেন সুপারস্টার রজনীকান্ত। চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভর্তি করা হয়েছে 'থালাইভা'-কে। রজনীকান্তের স্ত্রী লতা জানিয়েছেন, রুটিন চেক-আপের জন্য ভর্তি করা হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, তাঁকে একদিন ভর্তি রাখা হবে।

 

 

গত ২৫ অক্টোবর নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত হয়েছিল ৬৭তম জাতীয় পুরস্কার অনুষ্ঠান। জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে সেখানেই দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হয় অভিনয় জগতের দিকপাল সুপারস্টার রজনীকান্তকে (Rajinikanth)। এদিন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর হাত থেকে পুরস্কার নিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রজনীকান্ত। তাঁকে ভিডিওবার্তায় শুভেচ্ছা জানালেন মোহনলাল থেকে অমিতাভ বচ্চন। এদিন ভরা মঞ্চে দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ার পর রজনীকান্ত তা উৎসর্গ করলেন নিজের গুরুকে।

আরও পড়ুন: Cruise Drugs Case: বম্বে হাইকোর্টের নির্দেশনামা প্রকাশের পর জেলমুক্তি আরিয়ান খানের: মুকুল রোহতাগি

৬৭তম জাতীয় পুরস্কারের মঞ্চে উপস্থিত ছিলেন সুপারস্টার রজনীকান্তের স্ত্রী লতা এবং জামাই ধনুশ, যিনি নিজেও 'অসুরন' ছবির জন্য সেরা অভিনেতার বিভাগে জাতীয় পুরস্কার পেয়েছেন। দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ার পরই আবেগপ্রবণ হয়ে পড়েন রজনীকান্ত। বলেন, 'আজকের এই পুরস্কার আমি আমার গুরু কে বালাচন্দর স্যরকে উৎসর্গ করছি। আমাকে আজ এই পুরস্কারে সম্মানিত করার পিছনে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁকে এবং আমার দাদা সত্যনারায়ণ রাও গায়কোয়াড়, যিনি আমার পিতৃতুল্যও বটে, আজ তাঁদেরকে খুব মনে পড়ছে। সত্যনারায়ণ রাও আমাকে জীবনের মূল্য বুঝিয়েছিলেন এবং আধ্যাত্মিকতা আমার মধ্যে ঢুকিয়েছিলেন।'

আরও পড়ুন: National Film Awards: 'গর্বিত মেয়ে, গর্বিত স্ত্রী', জাতীয় সম্মানপ্রাপ্ত রজনীকান্ত ও ধনুশের সঙ্গে ছবি পোস্ট ঐশ্বর্যের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget