এক্সপ্লোর

বিনোদন দুনিয়ায় গোয়েন্দা চরিত্রের আধিক্য, পুজোয় আসছে, ‘সত্যান্বেষী ব্যোমকেশ’, ‘মিতিন মাসি’, ‘গোয়েন্দা জুনিয়র’

সেভেন্টি এম এম স্ক্রিন হোক বা মোবাইলের ছোট্ট পরিসর - বিনোদনের দুনিয়ায় এভাবেই গোয়েন্দা গল্প, গোয়েন্দা চরিত্রদের আধিক্য বজায় রয়েছে।

এবিপি আনন্দ: পুজোয় বাংলার বক্স অফিসে মুক্তি পাবে চার-চারটি ছবি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ‘গুমনামী’ ও দেবের ‘পাসওয়ার্ড’ পাশাপাশি রয়েছে কোয়েলের ‘মিতিন মাসি’ ও পরমব্রত সত্যান্বেষী ব্যোমকেশ। ২০ সেপ্টেম্বর আবার মুক্তি পাবে ঋতব্রতর  ‘গোয়েন্দা জুনিয়র’। সময়ের সামান্য হেরফেরে সেলুলয়েডে তিন ভিন্ন গোয়েন্দা। ওয়েব দুনিয়াতেও গোয়েন্দা গল্পের রমরমা। দেখে নেওয়া যাক সাম্প্রতি কিছু গোয়েন্দা কাহিনির ঝলক।

‘সত্যান্বেষী ব্যোমকেশ’

সেভেন্টি এম এম স্ক্রিন থেকে অন্তর্জালের দুনিয়া। সবেতেই গোয়েন্দা গল্পের রমরমা। পুজোয় এই তালিকায় রয়েছে ‘সত্যান্বেষী ব্যোমকেশ’। প্রথমবার ব্যোমকেশের জুতোয় পা গলিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁর দোসর অজিত হয়েছেন রুদ্রনীল সেন। শরদিন্দু বন্দ্যোপাধ্যাযের গল্প ‘মগ্ন মৈনাক’ অবলম্বনে ছবির চিত্রনাট্য সাজিয়েছেন অঞ্জন দত্ত। তার মেন্টরশিপেই ছবিটি পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল।

‘মিতিন মাসি’

পুজোয় বড়পর্দায় প্রথমবার দেখা যাবে মিতিন মাসিকে। সুচিত্রা ভট্টাচার্যের গোয়েন্দা চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে মগজাস্ত্র খরচ করার পাশাপাশি মারকাটারি অ্যাকশন দৃশ্যও করতে হয়েছে কোয়েল মল্লিককে। ‘হাতে মাত্র তিনটে দিন’ গল্প অবলম্বনে ছবিটি তৈরি করেছেন পরিচালক অরিন্দম শীল। পার্থ মেসোর চরিত্রে অভিনয় করেছেন শুভ্রজিৎ কুণ্ডু। রয়েছেন বিনয় পাঠক এবং জুন মালিয়াও।

‘গোয়েন্দা জুনিয়র’

পুজোর কিছুদিন আগেই বড়পর্দায় গোয়েন্দা হিসেবে অভিষেক হচ্ছে ঋতব্রত মুখোপাধ্যায়ের। পরিচালক মৈনাক ভৌমিকের এই কিশোর গোয়েন্দা ‘গোয়েন্দা জুনিয়র’ হিসেবেই বড় রহস্যের সমাধান করবে। ফের একবার মৈনাকের সিনেমায় বাবা শান্তিলাল মুখোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ঋতব্রত। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনুষা বিশ্বনাথন।

ওয়েবে ‘বার্ড অফ ব্লাড’

ওয়েবের পর্দাতেও গোয়েন্দা কাহিনির রমরমা। শাহরুখ খান প্রযোজিত ‘বার্ড অফ ব্লাড’-এ গোয়েন্দা কবীর আনন্দ ওরফে অ্যাডোনিসের চরিত্রে অভিনয় করছেন ইরফান খান। সিরিজে রয়েছেন বিনীত কুমার সিং, শোভিতা ধুলিপালা, কীর্তি কুলহারি, আমায়রা দস্তুর। ২৭ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে দেখা যাবে সিরিজটি।

আমাজনে ‘দ্য ফ্যামিলি ম্যান’ আমাজন প্রাইমের ‘দ্য ফ্যামিলি ম্যান’-এ জাতীয় গোয়েন্দা সংস্থার অফিসার শ্রীকান্তের পেশাগত জীবনের পাশাপাশি ব্যাক্তিগত জীবনের কাহিনিও ফুটিয়ে তোলা হয়েছে। মুখ্য চরিত্রে মনোজ বাজপেয়ীর পাশাপাশি সিরিজে রয়েছেন দক্ষিণী অভিনেত্রী প্রিয়ামণি, গুল পনাগ, শরদ কেলকর, দলিপ তাহিল। সিরিজের ১০টি এপিসোড দেখা যাবে ২০ সেপ্টেম্বর থেকে।

নেটফ্লিক্সে ‘আনবিলিভেবল’

১৩ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে দেখা যাবে ‘আনবিলিভেবল’। সিরিজে দুই মহিলা গোয়েন্দার চরিত্রে অভিনয় করেছেন টোনি কোলেট, মেরিট ওয়েভার। ইজরায়েলের অন্যতম সেরা মোজাড স্পাই (Mossad spy) এলি কোহেনের জীবন অবলম্বনে তৈরি নেটফ্লিক্সের সিরিজ দ্য স্পাই। সিরিজে এলি কোহেনের ভূমিকায় অভিনয় করেছেন সাশা ব্যারন কোহেন। ৬ সেপ্টেম্বর থেকে দেখা যাচ্ছে সিরিজটি।

সেরা শিরোনাম

Bigg Boss Bangla: 'এ সপ্তাহে থেকে গেলে দুঃখ থাকবে কপালে', বিগ বসে হুমকি দিলেন সৃজলা, ধুন্ধুমার শুরু
'এ সপ্তাহে থেকে গেলে দুঃখ থাকবে কপালে', বিগ বসে হুমকি দিলেন সৃজলা, ধুন্ধুমার শুরু
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
Bharat Kaul: 'এই ২ মাসে অনেক খারাপ কথা শুনেছি..', বিগ বসের বাড়ি থেকে ভরত কলের সফর শেষ হতেই মুখ খুললেন স্ত্রী জয়শ্রী
'এই ২ মাসে অনেক খারাপ কথা শুনেছি..', বিগ বসের বাড়ি থেকে ভরত কলের সফর শেষ হতেই মুখ খুললেন স্ত্রী জয়শ্রী

ভিডিও

Congress News | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবা তুললেন মল্লিকার্জুন খাড়গে! প্রতিবাদ-ঝড়
Goutam Deb | বিজেপিকে আটকাতে কাছাকাছি আসতে পারে সিপিএম ও মমতা ? ইঙ্গিতপূর্ণ মন্তব্য় গৌতম দেবের
Ritabrata Banerjee | গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের অন্দরে শোনা যাচ্ছে ভিন্ন সুর | ABP Ananda LIVE
Kaustav Bagchi | মণীশ শুক্লা হত্যাকাণ্ডে জড়িতের সঙ্গে কেন মঞ্চে? অর্জুনের ভূমিকায় প্রশ্ন কৌস্তভের
ManikChak News | মানিকচকে জুয়ার আসর বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেফতার ১২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Embed widget