এক্সপ্লোর

Srabanti Chatterjee: বেজিকাণ্ডে সোমবার বিধাননগর আদালতে গোপন জবানবন্দির জন্য তলব শ্রাবন্তীর

বেজিকাণ্ডে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে (Srabanti Chatterjee) আগামী সোমবার বিধাননগর আদালতে তলব করা হল। এদিন আদালতে গোপন জবানবন্দি হওয়ার কথা টলিউড অভিনেত্রী শ্রাবন্তীর।

কলকাতা: বেজিকাণ্ডে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে (Srabanti Chatterjee) আগামী সোমবার বিধাননগর আদালতে তলব করা হল। এদিন আদালতে গোপন জবানবন্দি হওয়ার কথা টলিউড অভিনেত্রী শ্রাবন্তীর। অন্যদিকে বেজিকাণ্ডে ধৃত শ্রাবন্তীর গাড়িচালকের মঙ্গলবার পর্যন্ত জেল হেফাজতের ঘোষণা করা হয়েছে।

বেজিকাণ্ডে নেপালগঞ্জ থেকে গ্রেফতার করা হল অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) গাড়ির চালককে (Driver)। বেজিকে শিকল পরিয়ে শ্যুটিং স্পটে আনার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে। কেন্দ্রীয় সংস্থা ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল (Wild Life Crime Control) গ্রেফতার করে। বন্যপ্রাণ আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। 

বুধবার সন্ধ্যায় শ্রাবন্তীর গাড়ির চালককে গ্রেফতার করা হয়। গত ১৫ জানুয়ারি অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায় একটি বেজির গলায় শিকল বাঁধা অবস্থায় রয়েছে। গোটা বিষয়টা ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের নজরে আসে এবং অভিনেত্রীকে কিছুদিন আগে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। একবার নয়, দুবার করে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই বেজির মালিক কে, কোথা থেকে তাকে নিয়ে আসা হয় এই সমস্ত বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। 

আরও পড়ুন: ''ইতিহাস মনে রাখে তাঁদের, যাঁরা ইতিহাস তৈরি করতে জানে'', ভগবন্ত সিংহ মানকে শুভেচ্ছাবার্তা কপিল শর্মার

ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সূত্রে খবর, ওই বেজিটির মালিকানা ছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের গাড়ির চালকের কাছে। তিনি যেভাবে বেজিটিকে গলায় শিকল দিয়ে রাখেন এবং তারপর সেই প্রাণিটিকে শ্যুটিং স্পটে নিয়ে আসা হয়, তা বন্যপ্রাণ আইনকে লঙ্ঘন করে। সেই কারণেই অভিনেত্রীর গাড়ির চালককে গ্রেফতার করা হয়। কাল তাঁকে আদালতে পেশ করা হবে। 

প্রসঙ্গত, গতকাল দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদের পর যখন বেরিয়ে যান অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সেই পথে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। অভিনেত্রী তখন বলেন, 'যে ছবিটা আমি বেজির সঙ্গে তুলেছিলাম সেটা নিয়ে তদন্ত চলছে। যাঁর বেজি ছিল তিনিও এসেছেন। শ্যুটিং করছিলাম, কারও একটা বেজি ছিল। আমি ধরে আদর করছিলাম।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget