এক্সপ্লোর

Srabanti Chatterjee: খোলা পিঠে কবিতা লিখতে হবে! শ্যুটিং করতে গিয়ে কীভাবে পরিস্থিতি সামলেছিলেন শ্রাবন্তী-শিবপ্রসাদ?

Srabanti Chatterjee and Shiboproshad Mukherjee: 'মালা-চন্দনে' গানের একটি দৃশ্য ইতিমধ্যেই চর্চায়। শ্রাবন্তীর খোলা পিঠে শিবপ্রসাদের জয় গোস্বামীর কবিতা লেখার দৃশ্য।

কলকাতা: এতদিন উইন্ডোজ প্রযোজনা সংস্থার ছবি দেখেছেন, শুনেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy) সঙ্গে কাজ করার অভিজ্ঞতা... তবে সুযোগ আসেনি আগে কখনও। 'আমার বস'-এর হাত ধরে সেই সুযোগ এল। এই ছবির হাত ধরেই প্রথম উইন্ডোজ প্রযোজনা সংস্থায় কাজ করলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। আর তাঁর নায়কের ভূমিকায় শিবপ্রসাদ মুখোপাধ্যায়। বাংলা ছবিতে আরও এক নতুন জুটি। এই ছবিতে কাজ করার অভিজ্ঞতা কেমন হল শ্রাবন্তীর? এবিপি লাইভ বাংলার (ABP Live Bengali) সঙ্গে সেই অভিজ্ঞতা শেয়ার করে নিলেন শ্রাবন্তী। 

শিবপ্রসাদের সঙ্গে প্রথমবার জুটি বাঁধার কেমন অভিজ্ঞতা হল শ্রাবন্তীর? নায়িকা বলছেন, 'অভিনেতা হিসেবে তো আমি এক নম্বরেই রাখব। আর হিরো হিসেবে.. ইতিমধ্যেই তো 'মালা চন্দনে' গানটা সুপারহিট। ট্রেন্ডিংয়েও এসেছে, দর্শকের খুব ভাল লেগেছে। অনেক অনেক হিরোকে সাইড করে দেবে শিবুদা।' 

'মালা-চন্দনে' গানের একটি দৃশ্য ইতিমধ্যেই চর্চায়। শ্রাবন্তীর খোলা পিঠে শিবপ্রসাদের জয় গোস্বামীর কবিতা লেখার দৃশ্য। এর আগেই শিবপ্রসাদ বলেছেন যে তিনি নায়িকাদের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে যথেষ্ট আড়ষ্ট। শ্রাবন্তীর ক্ষেত্রেও কি সেই অভিজ্ঞতাই হয়েছিল? নায়িকা বলছেন, 'আমরা দুজনেই ভীষণ নার্ভাস ছিলাম। আমার জন্য ভীষণ নতুন ছিল ব্যাপারটা। এর আগে কখনও এরকম দৃশ্যে আমি অভিনয় করিনি। কিন্তু আমি পুরো ক্রেডিটটা দেব নন্দিতাদির ওপর। উনি যেভাবে আমাদের দুজনকেই সাহস যুগিয়েছেন.. আমার খালি মনে হচ্ছিল যে এরকম তো কোনোসময় দেখিনি যে, পিঠের ওপর কবিতা লিখে প্রেম! বেশিরভাগই চুম্বনদৃশ্য থাকে, জড়িয়ে ধরার দৃশ্য থাকে... কিন্তু এটা একদম অন্যরকম লেগেছে আমার। খুব টেকনিক্যালি শটগুলো নেওয়া হয়েছে। পুরোটাই নন্দিতাদি আমায় দেখিয়ে দিয়েছিলেন কী কী করতে হবে। প্রচুর সাহায্য পেয়েছি, সাহসটা পেয়েছি। আর শেষমেষ দৃশ্যটা খুব ভাল হয়েছে, দর্শকদের ভাল লেগেছে এটাই আমার কাছে প্রাপ্তি। দর্শকরাও এবার তাঁদের প্রেমিকা বা স্ত্রীয়ের পিঠে এমন করে কবিতা লিখতেই পারেন!'

শ্রাবন্তীর নিজের জীবনে এমন কবিতা লিখে প্রেম হয়েছে? একটু আফশোস মাখিয়ে শ্রাবন্তী বললেন, 'কোনাদিনও হয়নি। ছবিতে এই প্রথমবার হল.. অনস্ক্রিন।' বর্তমানে টলিউড ঘনিষ্ঠ দৃশ্য দেখানোর ব্যাপারে অনেক সাহসী হয়েছে। শ্রাবন্তী কেরিয়ারে একটা দীর্ঘ সময়ে কাটিয়েছেন। কখনও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে রাজি না হওয়ার জন্য ছবি হাতছাড়া হয়েছে? একটু হেসে নায়িকা বললেন, 'হয়েছে.. তবে নাম বলতে চাই না।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget