এক্সপ্লোর

Srabanti Chatterjee: 'খোলামেলা পোশাকে ছবি' পোস্ট! শ্রাবন্তীর নতুন ফটোশ্যুটে ট্রোলের বন্যা

Srabanti Chatterjee Post: নিজের কাজ নিয়েই আপাতত ব্যস্ত অভিনেত্রী। তাঁকে খুব শীঘ্রই পর্দায় দেবী চৌধুরানীর রূপে দেখা যাবে। শুভ্রজিৎ মিত্রের পরিচালনায় নয়া অবতারে দেখা যাবে তাঁকে।

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় এখন বেশিরভাগ অভিনেতা ও অভিনেত্রীই বেশ সক্রিয়। কোনও সিনেমার প্রচার হোক বা নতুন কোনও ফটোশ্যুট। প্রায়ই বিভিন্ন ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন কম বেশি সকলেই। তেমনই এক নতুন ফটোশ্যুটের (Photoshoot) ছবি পোস্ট করলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। সেখানে এসে মন্তব্যও করতে শুরু করলেন অনুরাগীরা। তার মধ্যেই ধেয়ে এল একাধিক কটাক্ষও। (Social Media Trolls)

শ্রাবন্তীর নতুন ফটোশ্যুটের পোস্টে ট্রোলের বন্যা

'বি ইওর ওন কাইন্ড অফ বিউটিফুল', অর্থাৎ 'নিজের মতো করে সুন্দর হয়ে উঠুন'। এই ক্যাপশনেই খান তিনেক ছবি পোস্ট করেন তিনি। ঘিয়ে রঙা টিউব টপের ওপর ঢলা শার্ট-টপ। ন্যুড মেকআপ খোলা চুলে বেশ সুন্দর দেখাচ্ছে অভিনেত্রীকে। তবে তাঁর এই পোস্টে ট্রোলের বন্যা। কেউ তাঁর পোশাক নিয়ে কটাক্ষ করলেন তো কেউ তুললেন তাঁর একাধিক বিয়ের প্রসঙ্গ। একাধিক কমেন্টে মিলল একাধিক কুমন্তব্যও। 

কেউ কেউ প্রশংসা করে লিখলেন, 'অসাধারণ প্রিয়'। কেউ লিখলেন, 'বয়স কেবল সংখ্যা মাত্র'। কেউ লিখলেন, 'মুগ্ধতা'। কিন্তু সেই সঙ্গেই জুটল অজস্র ট্রোল, যার বেশিরভাগই উল্লেখ করাই অসম্ভব। কেউ লিখলেন, 'বুঝেছি আরেকটা বিয়ে করার সখ উঠেছে'। কেউ আবার লিখলেন, 'ভারতের পরীমণি'। কেউ আবার সরাসরি লিখে দিলেন, 'খোলামেলা পোশাকে ছবি পোস্ট করে কী মজা পাও?'

 

আরও পড়ুন: Top Social Post: সোশ্যাল মিডিয়ায় 'পুষ্পা ২' ঝড়, 'থ্রোব্যাক' ছবিতে কুড়ি বছরের প্রীতি, আজকের সোশ্যালে সেরা

তবে এসব ট্রোলের জবাব তাঁকে দিতে দেখা যায়নি। নিজের কাজ নিয়েই আপাতত ব্যস্ত অভিনেত্রী। তাঁকে খুব শীঘ্রই পর্দায় দেবী চৌধুরানীর রূপে দেখা যাবে। মার্চের মাঝামাঝি জানা গিয়েছিল 'দেবী চৌধুরানী' ছবিতে দুই ইতিহাসিক চরিত্রে দেখা যাবে বিদেশি অভিনেতা অ্যালেক্স ও নেল (Alexx O'Nell) ও কার্ল এ হার্ট (Carl A. Harte)-কে। সেই সময়ে ছবির দ্বিতীয় শিডিউলের শ্যুটিংয়ের কাজে ব্যস্ত পরিচালক শুভ্রজিৎ মিত্র (Subhrajit Mitra)। তিনিই জানিয়েছিলেন ঐতিহাসিক এই ছবিতে নতুন অভিনেতা যোগের কথা। অ্যালেক্সকে দেখা যাবে মনরো (Moonroe)-র ভূমিকায় ও কার্ল এ হার্টকে দেখা যাবে ওয়ারেন হেস্টিংসের (Warren Hastings) ভূমিকায়। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
Imran Khan in CJP Protest: CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের
CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget