এক্সপ্লোর

Sreelekha Mitra: সাইবার প্রতারণার শিকার শ্রীলেখা, খোয়ালেন লক্ষাধিক টাকা!

Sreelekha Mitra News: ইতিমধ্যেই, পুলিশে অভিযোগ জানিয়েছেন শ্রীলেখা। সাইবার ক্রাইমেও অভিযোগ করেছেন। তবে এখনও পর্যন্ত সেই টাকা ফেরত পাননি অভিনেত্রী। কত টাকা খোয়া গেল, সেকথা অভিনেত্রী বলতে চান না।

কলকাতা: জন্মদিন কেটেছিল অসুস্থতায়, আর তার মধ্যেই লক্ষাধিক টাকা খোয়ালেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)! সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবর জানিয়েছেন অভিনেত্রী নিজেই। একটি অ্যাপ ডাউনলোড করতে গিয়েই সাইবার প্রতারণার শিকার হয়েছেন তিনি। 

সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্ট থেকে পোস্ট করে আজ শ্রীলেখা লিখেছেন, 'জন্মদিনের দিন মনটা খারাপ ছিল। তার কারণ, জন্মদিনের আগের দিনই আমার বোকামির ফলে বেশ কিছু টাকা লোপাট হল। এটা একটা পেশা হয়ে দাঁড়িয়েছে। so beware, please do not download any app or open any link without knowing. নিজেকে চালাক নয়, বুদ্ধিমতী ভাবতাম। এই ঘটনার পর থেকে তাও ভাবব না।'

ইতিমধ্যেই, পুলিশে অভিযোগ জানিয়েছেন শ্রীলেখা। সাইবার ক্রাইমেও অভিযোগ করেছেন। তবে এখনও পর্যন্ত সেই টাকা ফেরত পাননি অভিনেত্রী। কত টাকা খোয়া গেল, সেকথা অভিনেত্রী বলতে চান না। তবে অনুরাগী ও সাধারণ মানুষদের সতর্ক করাই যে তাঁর প্রধান উদ্দেশ্য, তা তিনি স্পষ্ট করে দিয়েছেন নিজের লেখায়। তবে নিজের কাজ নিয়ে অভিনেত্রী নিজেই মর্মাহত। তাই এই ঘটনার বিস্তারিত বিবরণ তিনি দিতে চান না, এমনটাই জানিয়েছেন। 

জন্মদিনে কোনওরকম পার্টির আয়োজন করেননি শ্রীলেখা। অসুস্থ হয়ে বাড়িতেই বিশ্রাম নিয়েছিলেন তিনি। তবে এর পরে বেঙ্গালুরু গিয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন সেই সফরের ঝলকও। তবে এই সাইবার প্রতারণার ঘটনা তাঁর জন্মদিনের আগেই। সেকথা আজ প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। 

সোশ্যাল মিডিয়ায় জন্মদিনে নিজের ৩টে ছবি শেয়ার করে নিয়েছিলেন শ্রীলেখা। একটি ছোটবেলায় নাচের সাজে। সেখানে অভিনেত্রীকে চেনাই দায়। অপর ছবিগুলি বেশ ঝাপসা হলেও স্মৃতিমেদুর। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে শ্রীলেখা লিখেছিলেন,  'তখন আমি রোগা ছিলাম। হ্যাপি বার্থডে টু মি'। অভিনেত্রীর শেয়ার করে এই ছবিতে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন অনেকেই। 

এরপরে,  আরও একটি ছবি শেয়ার করে নিয়েছিলেন শ্রীলেখা। সদ্যই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল মহানায়ক উত্তমকুমারের (Uttam Kumar)-এর কয়েকটি AI -এর ছবি। সেখানে একেবারে ভিন্নরূপে দেখা গিয়েছে মহানায়ককে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে নিয়ে শ্রীলেখা বলেছিলেন, 'জন্মদিনে আমার ওঁকে উপহার হিসেবে চাই। কেউ ট্রোল করলে বয়েই গেল, জন্মদিন বলে কথা।'

আরও পড়ুন: Ruplekha Mitra: নুসরত জাহানের পরে আরও এক টলি অভিনেত্রীকে তলব ইডির!

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget