এক্সপ্লোর

Ruplekha Mitra: নুসরত জাহানের পরে আরও এক টলি অভিনেত্রীকে তলব ইডির!

Ruplekha Mitra News: আগামী সপ্তাহেই রূপলেখাকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সংস্থার আরও দুই ডিরেক্টর নুসরত জাহান, রাকেশ সিংহকেও তলব করেছে ইডি।

অতসী মুখোপাধ্যায়, কলকাতা: ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা মামলায় আরও এক অভিনেত্রীকে তলব করল ইডি। নুসরত জাহানের (Nusrat Jahan) পরে, অভিনেত্রী রূপলেখা মিত্রকে (Ruplekha Mitra) তলব করল ইডি। সূত্রের খবর, সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডে'র ডিরেক্টর পদে ছিলেন রূপলেখা। আগামী সপ্তাহেই রূপলেখাকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সংস্থার আরও দুই ডিরেক্টর নুসরত জাহান, রাকেশ সিংহকেও তলব করেছে ইডি। এই ঘটনায়, রূপলেখা মিত্রের সঙ্গে যোগাযোগ করেছিল এবিপি আনন্দ। তিনি জানিয়েছেন, ডিরেক্টর পদে থাকলেও সক্রিয় ছিলেন না তিনি।

ঠিক কী বলছেন রূপলেখা? এবিপি আনন্দের তরফ থেকে এবিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আমি এই সংস্থার ডিরেক্টর পদে থাকলেও, রোজকার কাজের সঙ্গে যুক্ত ছিলাম না। যাব কি না এখনই বলতে পারছি না কারণ আমায় কাগজপত্র জোগাড় করতে হবে। কোনও ক্ষমতা আমার ছিল না। ২০১৭ সালের জানুয়ারি মাসেই আমি ওই কোম্পানি থেকে ইস্তফা দিয়েছিলাম। ১০ বছর আগের কাগজ জোগাড় করা বেশ কঠিন কাজ। এই মুহূর্তে এত পুরনো কাগজ বের করা আমার পক্ষে সম্ভব না। আমি কিছুই জানি না এগুলো সম্পর্কে। দেখছি কী করতে পারি।'

এরপরে, রূপলেখা বলছেন, 'আমি ব্যবসা করতে চেয়েছিলাম, সেই সূত্রেই যোগাযোগ হয়েছিল ওই কোম্পানির সঙ্গে। সেখান থেকেই ডিরেক্টরের পদ পাই। তবে এই পদ পেলেও আমার কোনও ক্ষমতা ছিল না। যে সমস্ত বিলের কথা হচ্ছে, সেখানে আমি কোনোভাবেই জড়িত নয়। না আমি কোনোদিন কাউকে দেখেছি, না আমায় কেউ কখনও দেখেছে। কোনোদিন একসঙ্গে মিটিং পর্যন্ত হয়নি। যে সমস্ত জমি কেনা হয়েছে, ব্যাঙ্কের সেই নথিতেও আমার স্বাক্ষর কোথাও নেই কারণ আমায় সেই ক্ষমতাই দেওয়া হয়নি।'

একই মামলায় ইডি তলব করেছে নুসরত জাহানকেও। এবিষয়ে রূপলেখা এবিপি আনন্দকে বলছেন, 'নুসরতকে কখনও দেখিনি। তবে শুনেছি ওর বাবা কয়েকবার গিয়েছিলেন। নুসরতের সঙ্গে আমার কখনও দেখাই হয়নি।' কখনও কি টাকার চুক্তি হয়েছিল অভিনেত্রীর সঙ্গে এই সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের? অভিনেত্রী বলছেন, 'আমি ছবি করেছিলাম, তার পারিশ্রমিক পেয়েছি। তবে যে অ্যাকাউন্ট নিয়ে ওঁদের সমস্যা বা কথা হচ্ছে, সেই অ্যাকাউন্ট থেকে আমার ব্যক্তিগত অ্যাকাউন্টে কখনও ১ টাকাও আসেনি।'

আরও পড়ুন: India Name Change: সমর্থন জানিয়ে ট্যুইট অমিতাভের, দেশের নামবদল নিয়ে কী বলছেন বলিউডের বাকি তারকারা?

 

সেরা শিরোনাম

West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
CM Suvendu Adhikari:
" আজ থেকে"এই "বীমার ক্যাম্প করা হচ্ছে", বার্তা মুখ্যমন্ত্রীর, কাদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা ? “ ৯ লক্ষ টাকা করে দেওয়া হবে..”
Jadavpur University Tension: যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget