এক্সপ্লোর

Sreemoyee Chattoraj বিরতির পরে নতুন শুরু, মা হওয়ার পরে মায়ের চরিত্রেই ধারাবাহিকে ফিরছেন শ্রীময়ী

Sreemoyee Chattoraj on New Serial: সদ্য স্টার জলসায় প্রকাশ্যে এসেছে নতুন ধারাবাহিকের প্রোমো। ধারাবাহিকের নাম 'বুলেট সরোজিনী'

কলকাতা: বিরতির পরে ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chottoraj)। নিজের ব্যক্তিগত জীবনের জন্য ধারাবাহিক থেকে কিছুটা বিরতি নিয়েছিলেন শ্রীময়ী। বিয়ের পরেও কাজ করেছেন তিনি। তবে অন্তঃসত্ত্বা হওয়ার পরে কাজ থেকে বিরতি নিয়েছিলেন শ্রীময়ী। এখন তাঁর কোলে এসেছে ফুটফুটে কন্যাসন্তান। তাঁর আর স্বামী কাঞ্চন মল্লিকের জীবন এখন আবর্তিত হচ্ছে কন্যাকে ঘিরেই। কাঞ্চন শ্রীময়ী মেয়ের নাম রেখেছেন কৃষভি। আর এবার ফের কেরিয়ার নিয়ে ভাবছেন শ্রীময়ী। ১ বছরেরও বেশি সময় পরে নতুন ধারাবাহিকে দেখা যেতে চলেছে তাঁকে। 

সদ্য স্টার জলসায় প্রকাশ্যে এসেছে নতুন ধারাবাহিকের প্রোমো। ধারাবাহিকের নাম 'বুলেট সরোজিনী'। ধারাবাহিকের মুখ্যভূমিকায় অভিনয় করছেন দিয়া বসু (Diya Basu), অর্ণব বন্দ্যোপাধ্যায় (Arnab Banerjee) ও অভিষেক বীর শর্মা (Abhishek Veer Sharma)। একটি ত্রিকোণ প্রেমের গল্প হতে চলেছে এই ধারাবাহিক। এখানেই অভিষেক বীর শর্মার মায়ের ভূমিকায় অভিনয় করছেন শ্রীময়ী। ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম হয়েছে রাগিনী চট্টোপাধ্যায়। তবে এই চরিত্রটি ইতিবাচক না নেতিবাচক তা এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি। প্রোমোতে শ্রীময়ীর একটিই মাত্র ঝলক দেখা গিয়েছে। সেখানে তাঁকে দেখা গিয়েছে একটি ব্যলকনিতে বসে বীণা বাজাতে। এখান থেকেই বোঝা যায়, একটি অবস্থাপন্ন বাড়ির কত্রী হিসেবে দেখা যাবে তাঁকে। 

এর আগে, এবিপি লাইভ শ্রীময়ীর কাছে প্রশ্ন রেখেছিল তাঁর ধারাবাহিকে ফেরার পরিকল্পনা নিয়ে। মেয়ে কৃষভির বয়স হয়ে গিয়েছে চার মাস। এতদিন শ্রীময়ীই কৃষভিকে ঘিরে ছিলেন। বাড়িতেই একরত্তির সঙ্গে সময় কাটছিল তাঁর। তবে এবিপি লাইভ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে শ্রীময়ী জানিয়েছিলেন, তাঁর কাজে ফেরার পরিকল্পনা রয়েছে। সেই সময়ে শ্রীময়ী বলেছিলেন, 'কৃষভি আসলে দিনে ঘুমায়, রাতে জাগে। তাই ওর জন্য আমাকেও রাতে জেগে থাকতে হয়। সেই রুটিনটা বদলাতে হবে কাজে যোগ দিলে। মায়ের কাছেই বেশিরভাগ সময়টা থাকে কৃষভি। তবে ওকে ছেড়ে কাজে যেতে হবে ভাবলেই মন কেমন করছে। আমার মা বলে, ও আমার পুতুল। ওকে ঘুম থেকে উঠিয়ে আদর করি, চটকাই। খুব বিরক্ত হয়। মা বলে, ও নাকি আমার থেকে জেদটা পেয়েছে। কিছু চাই তো চাই। অথচ দেখতে হয়েছে বাবার মতো। বাইরে কাজে গেলেও, ওর দিকেই মন পড়ে থাকবে। ও হয়তো বলতে পারবে না, কিন্তু ও আমাকেও মিস করবে।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Star Jalsha (@starjalsha)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget