এক্সপ্লোর

Kanchan Mallick: কল্যাণের প্রচারের 'ব্রাত্য', হাসপাতালে অসুস্থ শ্রীময়ীর পাশে থাকলেন কাঞ্চন

Sreemoyee Chottoraj: অসুস্থতার খবর সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে শেয়ার করে নিয়েছেন শ্রীময়ীই। তীব্র গরমে প্রত্যেকেরই প্রাণান্তকর অবস্থা। কিন্তু তারমধ্যেই চলছে ধারাবাহিকের শ্যুটিং।

কলকাতা: প্রচারের গাড়ি থেকে তাঁকে নামিয়ে দেওয়া, মহিলাদের তাঁকে দেখলে রিয়্যাক্ট করা.... বৃহস্পতিবার বারে বারেই রাজনৈতিক কারণে চর্চার কেন্দ্রে রইলেন কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)। তবে ব্যক্তিগত জীবনেও বেশ কিছুটা উদ্বিগ্নই রয়েছেন উত্তরপাড়ার বিধায়ক। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি স্ত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chottoraj)। সারা রাত হাসপাতালে থেকে ফের সকাল থেকে প্রচারে নেমে পড়েছিলেন কাঞ্চন। 

অসুস্থতার খবর সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে শেয়ার করে নিয়েছেন শ্রীময়ীই। তীব্র গরমে প্রত্যেকেরই প্রাণান্তকর অবস্থা। কিন্তু তারমধ্যেই চলছে ধারাবাহিকের শ্যুটিং। শ্রীময়ীরও একটি ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। গরমে শ্যুটিং করতে গিয়েই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। ডিহাইড্রেশনের সঙ্গে সঙ্গে প্রেশার ও সুগারের সঠিক মাত্রাও কমে গিয়েছিল। চিকিৎসের পরামর্শেই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। নিতে হয়েছে স্যালাইনও। 

হাসপাতাল থেকে একটি ছবি পোস্ট করেছেন শ্রীময়ী। সেখানে দেখা যাচ্ছে, তাঁর পরণে হাসপাতালের পোশাক, চুলে বিনুনি। কাঞ্চনের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। ক্যাপশনে লিখেছিলেন, 'আর কি চাই'। এখন তুলনামূলকভাবে একটু সুস্থ আছেন শ্রীময়ী, তবে এখনও স্যালাইন চলছে অভিনেত্রীর। খাবার খেতে পারলেও খুব সামান্য। ভালবাসার দিনে আইনি বিবাহ সেরেছিলেন কাঞ্চন শ্রীময়ী। তাঁরা যে বিবাহিত সম্পর্কে সুখী, সেই কথাও বারে বারেই ব্যক্ত করেছেন শ্রীময়ী। অন্যদিকে কাঞ্চনও সবসময় পাশে থাকার চেষ্টা করেছেন শ্রীময়ীর। 

যেমন একদিকে শ্রীময়ী তুলে ধরেছেন কাঞ্চনের ব্যক্তিগত জীবনকে, তেমনই আজ প্রচারে গিয়ে অপ্রিয় ঘটনার স্বীকার হয়েছিলেন কাঞ্চন মল্লিক। কোন্নগর নবগ্রামে কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে প্রচারে গিয়েছিলেন তিনি। কিন্তু কাঞ্চনকে প্রচার গাড়ি থেকে নেমে যেতে বলেন কল্যাণ। সাংসদের মত ছিল, কাঞ্চনকে দেখলে নাকি মহিলারা রিয়্যাক্ট করছেন। এই ঘটনার পরেই প্রচার গাড়ি থেকে নেমে যান কাঞ্চন। এরপরে এক কর্মীর বাইকে চেপে তিনি প্রচারের স্থল ত্যাগও করেন। 

এই ঘটনায় এবিপি আনন্দের তরফ থেকে যোগাযোগ করা হলে কাঞ্চন মল্লিক বলেন, আমি একাধিক জায়গায় শো করেছি। সেখানে ৭০ শতাংশ মহিলা রয়েছেন। কখনও তো তাঁরা কোনও রিয়্যাক্ট করিনি। আর যদি আমায় নিয়েই আপত্তি থাকে তাহলে আমায় ঘিরে বিক্ষোভ হল না কেন?'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sreemoyee Chattoraj Mullick (@sreemoyeechattoraj)

আরও পড়ুন: Anant-Radhika Wedding: লন্ডনে নয়, দেশের মাটিতেই সাত পাকে বাঁধা পড়বেন অনন্ত-রাধিকা, শুভদিন কবে?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget