এক্সপ্লোর

Anant-Radhika Wedding: লন্ডনে নয়, দেশের মাটিতেই সাত পাকে বাঁধা পড়বেন অনন্ত-রাধিকা, শুভদিন কবে?

Anant Ambani and Radhika Marchant: বিত্তশালী হলেও, অনন্ত-রাধিকা কখনও ভুলে যাননি তাঁদের শিকড়কে। সম্ভবত তাই, তাঁদের প্রি-ওয়েডিং-এর আসর বসেছিল জামনগরে, মুম্বই বা দিল্লির মতো শহরে নয়

কলকাতা: তাঁদের বিয়ের যে কোনও খবরই থাকে চর্চার কেন্দ্রে। রাজকীয় আসর, চোখ ধাঁধিয়ে দেওয়া জাঁকজমক হার মানায় যে কোনও বলিউডের বিবাহ-বাসরকেও। তাঁদের প্রি-ওয়েডিংয়ের আয়োজনই তাক লাগিয়ে দিয়েছিল তামাম ভারতবাসীকে। সেই সঙ্গে আগ্রহ ছিল এ নিয়েও, যে তাঁদের বিয়ের আসর ঠিক কোথায় বসবে? কেমন হবে তার আয়োজন? খবর এও ছিল, দেশে নয় লন্ডনে নাকি বসবে অনন্ত অম্বানি (Anant Ambani) ও রাধিকা মার্চেন্ট (Radhika Marchant)-এর বিয়ের আসর। তবে সদ্য পাওয়া খবর অনুযায়ী, বিদেশে নয়, দেশের মাটিতেই বিয়ে হবে অনন্ত-রাধিকার। 

বিত্তশালী হলেও, অনন্ত-রাধিকা কখনও ভুলে যাননি তাঁদের শিকড়কে। সম্ভবত তাই, তাঁদের প্রি-ওয়েডিং-এর আসর বসেছিল জামনগরে, মুম্বই বা দিল্লির মতো শহরে নয়। যে শহরের সঙ্গে মিশে রয়েছে তাঁদের স্মৃতি, সেই শহরকেই তাঁদের বিবাহবন্ধনের সাক্ষী করতে চেয়েছিলেন অনন্ত-রাধিকা। আর তাঁদের প্রিওয়েডিংয়ের ধুমধাম দেখেই চর্চা শুরু হয়েছিল, কবে বিয়ে হবে এই জুটির? অবশেষে শোনা যাচ্ছে, ১২ জুলাই সামাজিক বিয়ে হবে তাঁদের। 

কোথায় হবে অনন্ত-রাধিকার বিয়ে, এই নিয়ে জল্পনা রয়েছেই। শোনা যাচ্ছে, মুম্বইতেই নাকি বসবে অনন্ত রাধিকার বিয়ের আসর। অংশ নেবেন বলিউডের তাবড় তাবড় তারকা থেকে শুরু করে ক্রীড়া দুনিয়া ও রাজনীতিক একাধিক হেভিওয়েট নামেরাও। এর আগে শোনা যাচ্ছিল, ভারতে নয়, লন্ডনের মাটিতে বিয়ের আয়োজন হবে অনন্ত রাধিকার। তবে সেই খবর নাকি ভিত্তিহীন। অম্বানিদের পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, লন্ডনে নয়, ভারতেই মাটিতেই সাত পাকে বাঁধা পড়বেন অনন্ত-রাধিকা। 

রাধিকা এবং অনন্তের বিয়ের জন্য ইতিমধ্যেই অতিথি অভ্যাগতদের আমন্ত্রণ জানানো হয়েছে। শোনা যাচ্ছে, প্রায় নয় পাতার রাজকীয় একটি কার্ড পাঠানো হয়েতে অতিথিদের কাছে। সঙ্গে উপহারও। তবে এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি কারা কারা সামিল হচ্ছেন এই বিবাহে। তবে তাঁদের প্রিওয়েডিং-এর জৌলুস দেখেই আন্দাজ করা যায, আরও সুন্দর, আরও বিশাল হতে চলেছে রাধিকা অনন্তের বিবাহ। 

অনন্ত পরিবারের ছোট ছেলে, ভীষণ আদরের। তাঁর বিয়েতে কোটি কোটি টাকা খরচ করেছেন নীতা ও মুকেশ অম্বানি। তবে শুধু খরচের বিষয় নয়, বলিউডের গানে নাচ থেকে শুরু করে একাধিক জৌলুসে চোখ ধাঁধানো আয়োজন ছিল এই প্রিওয়েডিং-এর। এবার গোটা দেশই দেখা অপেক্ষায় আরও এক রাজকীয় বিয়ে। 

আরও পড়ুন: Rituparna Exclusive: আমার কোনও ভয় নেই, দর্শকের চোখেই আমার আর প্রসেনজিতের জুটি সেরা | ABP Ananda Live

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget