এক্সপ্লোর

Poonam Dhillon: ‘শ্রীদেবী বোকা ছিলেন না, বোকা সেজে থাকতেন’, অজানা কথা ফাঁস করলেন পুনম ঢিলোঁ

Sridevi News: সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে স্মৃতিচারণ করেন পুনম।

মুম্বই: হিন্দি ছবির প্রথম ‘সুপারস্টার’ হিসেবে গণ্য হন আজও। সেই শ্রীদেবী সম্পর্কে অজানা তথ্য তুলে ধরলেন অভিনেত্রী পুনম ঢিলোঁ। জানালেন, শ্রীদেবীকে ‘বোকা’, ‘নির্বোধ’ হিসেবে তুলে ধরা হলেও, বাস্তবে অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন নায়িকা। কেউ যাতে অশালীন প্রস্তাব দিতে না পারেন, ধারেকাছে ঘেঁষতে না পারেন, তার জন্যই নির্বোধ হওয়ার ভান করতেন শ্রীদেবী। (Poonam Dhillon)

সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে স্মৃতিচারণ করেন পুনম। সেই সময় ইন্ডাস্ট্রির পরিবেশ নিয়ে কথা বলতে গিয়েই শ্রীদেবীর কথা তোলেন তিনি। জানান সেই সময় ইন্ডাস্ট্রি পুরোপুরি পুরুষতান্ত্রিক ছিল। সাফল্যের শিখরে থাকা সত্ত্বেও তাই মাথানত করে থাকতে হতো অভিনেত্রীদের। কখনও কখনও নির্বোধের মতো আচরণও করতে হতো। (Sridevi News) 

শুধু তাই নয়, পুরুষদের লোলুপ দৃষ্টি এড়াতেও কেউ কেউ বোকা সেজে থাকতেন বলে জানান পুনম। তিনি বলেন, “যে মুহূর্তে আপনিও পিঠ চাপড়ে দেবেন, ননভেজ ইয়ার্কিতে অংশ নেবেন, ওরা (পুরুষ তারকারা) সেটাকে সিগনাল ভেবে নিত। ভাবত, অন্য় কিছুতেও আগ্রহী হয়ত। তাই বোকা সেজে থাকাই সবচেয়ে সোজা ছিল।”


সুপারস্টার হওয়া সত্ত্বেও শ্রীদেবীও সাবধানী ছিলেন, বোজা হওয়ার ভান করতেন বলে জানিয়েছেন পুনম। তাঁর কথায়, “শ্রীদেবী কী অসাধারণ অভিনেত্রী, বোকা হলে তা সম্ভব ছিল না। সংবাদমাধ্য়ম ওঁকে নির্বোধ বলত কারণ কিছু জিজ্ঞেস করলে উনি বলতেন, ‘মাকে জিজ্ঞেস করো’। আসলে ওটা কৌশল ছিল। অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন শ্রীদেবী। নইলে এত ভাল অভিনয় করতেন কী করে? নির্বোধ হলে ওই অভিনয় করতে পারতেন না। মাথা খাটিয়ে ওই উপায় বের করেছিলেন।”

নিজেকে শ্রীদেবীর অনুরাগী বলেও উল্লেখ করেন পুনম। জানান, হিন্দি ছবিতে যখন জনপ্রিয়ও হননি শ্রীদেবী, সেই সময় থেকে শ্রীদেবীর অনুরাগী তিনি। দক্ষিণে শ্রীদেবী অভিনীত ছবির রিমেকে অভিনয়ও করেছেন। এর পর একসঙ্গে অভিনয়ও করেছেন তাঁরা। শ্রীদেবীর স্বভাব অত্যন্ত নরম ছিল বলেও জানিয়েছেন পুনম। ২০১৮ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান শ্রীদেবী। ৫৪ বছর বয়স হয়েছিল তাঁর। প্রযোজক বনি কপূরকে বিয়ে করেছিলেন তিনি। তাঁদের দুই কন্যা, জাহ্নবী এবং খুশিও অভিনেত্রী।

সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবন, ব্যক্তিগত জীবন নিয়েও মুখ খুলেছেন পুনম। জানিয়েছেন, যশ চোপড়া তাঁকে খুঁজে বের করেন। বলিউডে ভ্যানিটি ভ্যানের প্রবর্তক তিনিই। পরিবার, সন্তান, সব সামলেই অভিনয় করেছেন। এমনকি, ছোট ছোট চরিত্রে অভিনয় করেন যাঁরা, তাঁদের পারিশ্রমিকের জন্যও লড়াই করেন বলে জানিয়েছেন পুনম। বিজেপি-র অরুণ জেটলি তাঁকে রাজ্যসভার সাংসদ হওয়ার প্রস্তাবও দেন বলে দাবি করেছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
Amit Saha: থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা
থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা
Rajesh Sharma: রাজেশ শর্মাকে দেখতে হাসপাতালে ইন্দ্রনীল খাঁ, কেমন আছেন অভিনেতা? কী কথা হল তাঁদের মধ্যে?
রাজেশ শর্মাকে দেখতে হাসপাতালে ইন্দ্রনীল খাঁ, কেমন আছেন অভিনেতা? কী কথা হল তাঁদের মধ্যে?
Rajesh Sharma: পোকার কামড়ে শরীরে বিষক্রিয়া, আজ কেমন আছেন রাজেশ শর্মা? কী বলছেন চিকিৎসকেরা?
পোকার কামড়ে শরীরে বিষক্রিয়া, আজ কেমন আছেন রাজেশ শর্মা? কী বলছেন চিকিৎসকেরা?

ভিডিও

Baruipur Incident: আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী
Abhishek Banerjee: কণ্ঠ-নমুনা দিতেই হবে, গলার স্বর দিতে আপনি বাধ্য, অভিষেককে নির্দেশ হাইকোর্টের
Tmc News | তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ | ABP Ananda LIVE
Chingrighata News: সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল
Asansol News | ফের আসানসোলে চলল বুলডোজার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget