এক্সপ্লোর

'বাহুবলী'তে অভিনয়ের প্রস্তাব ফেরানো নিয়ে রাজামৌলির মন্তব্যে 'স্তম্ভিত' শ্রীদেবী

মুম্বই:  বিপুল জনপ্রিয় সিনেমা ‘বাহুবলী’-তে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন বলিউড অভিনেত্রী শ্রীদেবী। পরিচালক রাজামৌলি এ ব্যাপারে তাঁর চাহিদা সংক্রান্ত যে মন্তব্য করেছেন, তাতে স্তম্ভিত, হতাশ অভিনেত্রী।  একটি তেলগু টিভি চ্যানেলকে শ্রীদবী বলেছেন, এ ব্যাপারে ভুল কথা বলেছেন রাজামৌলি। দুই পর্বের বাহুবলী সিনেমায় শ্রীদেবীকে ‘রাজমাতা শিবগামী’র চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। শ্রীদেবী রাজি না হওয়ায় ওই চরিত্রে অভিনয় করেন রম্যা কৃষ্ণণ। ‘বাহুবলী: দ্য কনক্লুসন’ দুই মাস আগে মুক্তি পেয়েছে। ছবিটি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে। গতমাসে একটি সাক্ষাত্কারে রাজামৌলি বলেন, শ্রীদেবী অভিনয় করতে রাজি না হওয়াটা শাপে বর হয়েছে। তিনি আরও বলেন, শ্রীদেবীর একটার পর একটা চাহিদার কথা শুনতে শুনতে তাঁদের টিম হতাশ হয়ে পড়েছিল। এর ওপর তাঁরা মনে করছিলেন যে, শ্রীদেবীর এসব চাহিদা পূরণ করা তাঁদের বাজেটের বাইরে। এরপর রম্যাকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয় এবং শিবগামীর ভূমিকা অসাধারণভাবে পর্দায় তুলে ধরেন তিনি। উল্লেখ্য, জল্পনা ছড়িয়েছিল যে, শ্রীদেবী ৬ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন। শ্যুটিংয়ের সময় কোনও পাঁচতারা হোটেলের পুরো একটা ফ্লোর ব্যবহারেরও দাবি করেছলেন তিনি। রাজামৌলির সাক্ষাতকারে ঘুরিয়ে শ্রীদেবীর এ ধরনের চাহিদার কথাই উল্লেখ করা হয়। এ ব্যাপারে শ্রীদেবী বলেছেন, রাজামৌলিকে হয়ত ভুল বোঝানো হয়েছিল। তিনি আরও বলেছেন, রাজামৌলির সঙ্গে কাজ করতে পারলে তিনি খুশি হতেন। শ্রীদেবী আরও বলেছেন, এ ধরনের দাবি করার মতো তিনি হলে অনেক আগেই তাঁকে তল্পিতল্পা গুটিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হত। শ্রীদেবী, আরও বলেছেন, প্রযোজক হয়ত রাজামৌলিকে ভুল বুঝিয়ে থাকতে পারেন যে, তিনি এত কিছু দাবি করেছেন। তাঁর সম্পর্কে রাজামৌলি এ ধরনের কথা বলায় তিনি স্তম্ভিত ও হতাশ বলেও মন্তব্য করেছেন শ্রীদেবী। বাহুবলী-তে শ্রীদেবীর অভিনয় না করা নিয়ে বিতর্ক উস্কে পরিচালক রাম গোপাল ভার্মা বলেছিলেন, শ্রীদেবী অভিনয় করলে তিনি প্রভাসের থেকে বেশি কৃতিত্ব পেতে পারতেন। উল্লেখ্য, ২০১২-তে ‘ইংলিশ ভিংলিশ’-এর মাধ্যমে কামব্যাকের পর শ্রীদেবী অল্পবিস্তর কাজ করছেন। তাঁর পরবর্তী সিনেমা ‘মম’ আগামী ৭ জুলাই মু্ক্তি পাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget