এক্সপ্লোর

Srijit Mukherji: 'মনস্থির করতে পারছেন না' সৃজিত? পরমের সঙ্গে ছবি পোস্ট করে কীসের ইঙ্গিত?

Srijit Mukherji Post: কার সঙ্গে সম্পর্ক বজায় রাখবেন? অনুপম রায় (Anupam Roy) নাকি পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)? আচ্ছা, দুই জনের মধ্যে একজনকে বেছে নেওয়া কি সত্যিই প্রয়োজনীয়?

কলকাতা: 'মনস্থির করতে পারছেন না' সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)? কার সঙ্গে সম্পর্ক বজায় রাখবেন? অনুপম রায় (Anupam Roy) নাকি পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)? আচ্ছা, দুই জনের মধ্যে একজনকে বেছে নেওয়া কি সত্যিই প্রয়োজনীয়? পরিচালকের প্রোফাইল দেখে অবশ্য বেশ বোঝা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংকে একেবারেই পাত্তা দিচ্ছেন না তিনি। 

অনুপম রায়ের পর, পরমের সঙ্গে এক ফ্রেমে সৃজিত

সম্প্রতি বিয়ে সেরেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। পাত্রী, পেশায় সমাজকর্মী ও অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী। সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে অনুপম রায়ের সঙ্গীত পরিচালনা ও পরমব্রত চট্টোপাধ্যায়ের অভিনয়, দুইই দর্শকের অত্যন্ত পছন্দের। কাজের বাইরেও তাঁদের সৌহার্দ্যের কথা সকলের জানা। এই অবস্থায় পরম-পিয়ার বিয়ের সময় নেটিজেনদের একাংশ বেশ চিন্তায় পড়েন তাহলে এবার কার সঙ্গে বন্ধুত্ব রাখবেন সৃজিত? পরমব্রত না অনুপম? 

যদিও এসব ব্যাপারে একেবারেই 'ডোন্ট কেয়ার' পরিচালক নিজে। কোনও চিন্তার ধারপাশ দিয়ে যাননি অভিনেতা ও সঙ্গীত পরিচালকও। দিন কয়েক আগে ২০২৩ সালের শেষ দিন ইন্ডাস্ট্রির বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতেছিলেন সৃজিত। পোস্ট করেন ছবি ভিডিও। সেখানেই দেখা গিয়েছিল গান ধরেছেন অনুপম রায়, পাশে বসে মাউথ অর্গ্যানে সুর তুলেছেন সৃজিত নিজে। বর্ষবরণের পার্টিতে উপস্থিত ছিলেন সদ্য বিবাহিত সৌরভ দাস, দর্শনা বণিক। অবশ্যই ছিলেন যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্ত। 

এর ঠিক তিন দিন পর, নতুন বছরের তৃতীয় দিনে আরও একটি ছবি পোস্ট করেন সৃজিত। পরিচালকের কাঁধে হাত বন্ধু পরমব্রত চট্টোপাধ্যায়ের। মাঝে দাঁড়িয়ে রুক্মিণী মৈত্র। হাসি মুখে সেলফি তুলে পোস্ট করে পরিচালক মজা করে ক্যপাশনে লেখেন, 'উষ্ণতা ছড়ালেন সৃজিত... মনস্থির করতে পারছেন না.... একবার অনুপমের পাশে, একবার পরমের পাশে.... দেখে নিন সেই ছবি...'। ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে কমেন্ট বক্স ভরেছে মজার মন্তব্যে তার মধ্যে কেউ কেউ সৃজিতের 'বিশেষ বানানবিধি' নিয়ে যেমন ঠাট্টা করেছেন তেমনই একজন লিখলেন, 'সে আপনি একবার অনুপম একবার পরম করতেই পারেন। কিন্তু আমার চিন্তা হচ্ছে দেবের জন্য।' 

 

আরও পড়ুন: Kaushik Ganuly: নতুন বছরে নতুন উদ্যোগের ঘোষণা কৌশিক-চূর্ণী-উজানের, তৈরি হল 'দ্য স্ক্রিনপ্লেয়ার্স'


Srijit Mukherji: 'মনস্থির করতে পারছেন না' সৃজিত? পরমের সঙ্গে ছবি পোস্ট করে কীসের ইঙ্গিত?

প্রসঙ্গত, 'জুলফিকর' ছবির পর ফের সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় কাজ করতে চলেছেন দেব। সেই ছবিতে বাংলার সুপারস্টার জুটি বাঁধবেন রুক্মিণী মৈত্রের সঙ্গে। নতুন বছরেই ছবির নাম ঘোষণা করেন তাঁরা, আসছে 'টেক্কা'। ছবিতে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কেও। শোনা গিয়েছিল এই ছবিতে নাকি পরমব্রতও থাকবেন। তবে ইন্ডাস্ট্রি সূত্রে খবর, নিজের অন্যান্য কাজের জন্য এই ছবিতে থাকবেন না অভিনেতা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Rakul Preet Singh: 'সৈন্য পরিবারের মেয়ে আমি..', বাড়িতে আয়কর দফতর হানার খবর ছড়িয়ে পড়তেই ফুঁসে উঠলেন রকুলপ্রীত সিংহ
'সৈন্য পরিবারের মেয়ে আমি..', বাড়িতে আয়কর দফতর হানার খবর ছড়িয়ে পড়তেই ফুঁসে উঠলেন রকুলপ্রীত সিংহ
Priyanka Sarkar: প্রিয়ঙ্কার জোড়া চমক, পরিচালক আর নায়ক.. দুই ভূমিকাই পরমব্রতর কাঁধে! আসছে একগুচ্ছ নতুন গল্প
প্রিয়ঙ্কার জোড়া চমক, পরিচালক আর নায়ক.. দুই ভূমিকাই পরমব্রতর কাঁধে! আসছে একগুচ্ছ নতুন গল্প
Sabyasachi Chowdhury: শুধু বামাক্ষ্যাপা নয়, সব্যসাচী এবার গোয়েন্দাও! পরমব্রত পরিচালনায় 'জুজুমা'-র রহস্য সমাধানে ঋত্বিক
শুধু বামাক্ষ্যাপা নয়, সব্যসাচী এবার গোয়েন্দাও! পরমব্রত পরিচালনায় 'জুজুমা'-র রহস্য সমাধানে ঋত্বিক
Shyamoupti Mudly: সন্তানসম্ভবা শ্যামৌপ্তি মুদলি? কোন পারিবারিক জটে জড়িয়ে রাইমা সেন? নায়িকাদের নতুন গল্প
সন্তানসম্ভবা শ্যামৌপ্তি মুদলি? কোন পারিবারিক জটে জড়িয়ে রাইমা সেন? নায়িকাদের নতুন গল্প

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget