এক্সপ্লোর

Shah Rukh Khan: এই অস্কারজয় সত্য়িই অনুপ্রেরণামূলক, শুভেচ্ছা জানিয়ে বললেন কিং খান

Shah Rukh Khan: "সত্যিই অনুপ্রেরণামূলক" বললেন শাহরুখ খান।

কলকাতা: সোমবার ছিল ভারতের গর্বের দিন, উদযাপনের দিন। দেশের মুকুটে জুড়েছিল অস্কারের জোড়া পালক। প্রথমত, 'আর আর আর' (RRR) ছবির হাত ধরে ফের বিশ্বের দরবারে গর্বিত হল ভারত (Proud India)। 'গোল্ডেন গ্লোব' (Golden Globe Awards) পাওয়ার পর এবার '৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস'-এর (95th Academy Awards) মঞ্চে 'বেস্ট অরিজিন্যাল সং' (Best Original Song) বিভাগে সেরার শিরোপা পেল 'নাটু নাটু' (Naatu Naatu)। দ্বিতীয়ত,সেরা ডক্যুমেন্টরি শর্ট ফিল্ম (Best Documentary Short Film) বিভাগে সেরার শিরোপা জিতল তামিল ছবি 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' (The Elephant Whisperers)। 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'-এর পরিচালক কার্তিকি গঞ্জালভেস (Kartiki Gonsalves)। ডক্যুমেন্টরি শর্ট ফিল্মটির প্রযোজনা করেছেন গুণীত মোঙ্গা (Guneet Monga)। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে গরবের আলোয় ভারতের 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'। 

আর এরপরই শুরু হয় প্রশংসার বন্য়া। এবার শাহরুখ খান, ট্য়ুইট করে শুভেচ্ছা জানালেন এই দুই ছবিকে। ট্য়ুইটে তিনি লেখেন "truly inspirational."

এই দুই ছবিকে শুভেচ্ছা জানাতে ভোলেনি বাংলার সেলিব্রিটিরাও।

জোড়া অস্কার জয় নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) বলছেন, 'দীর্ঘদিন পরে জোড়া অস্কার এল ভারতে। এটা উৎসব করার সময়, উদযাপনের সময়। এর আগেও অস্কার এসেছে ভারতে। ভারতীয় সিনেমার জন্য আজকের দিনটা ভীষণ গুরুত্বপূর্ণ। যাঁরা অস্কার জিতলেন, তাঁদের আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা।'ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) বলছেন, 'আমি ভীষণভাবে গর্বিত আর আনন্দিত। যে সম্মানকে সর্বোচ্চ হিসেবে ভাবা হয়, সেই সম্মান পেয়েছে ভারতীয় ছবি আর স্বল্পদৈর্ঘ্যের ছবি। এই ফিল্ম ইন্ডাস্ট্রির আমরা যাঁরা সহযোদ্ধা, তাঁদের কাছে এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে? বিশেষ করে বলব, এক অনাথ হস্তিশাবক রঘুকে নিয়ে কার্তিকি গনসালভেস পরিচালিত ছবি ‘দ্য এলিফেন্ট হুইস্পারার্স’-এর অস্কারজয়। এটা একটা নজির হয়ে রইল। ওকে আমার অনেক শুভেচ্ছা, ভালবাসা। এই ধরণের কাজ যে অস্কারের মঞ্চে সমাদৃত হল এটাই দারুণ ব্যাপার। নাটু নাটুর (Natu Natu) পুরস্কার জয়ও আমাদের কাছে সম্মানের। ভারতীয় ছবির মান বৃদ্ধি করার জন্য ধন্যবাদ।'       

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
Amit Saha: থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা
থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা
Rajesh Sharma: রাজেশ শর্মাকে দেখতে হাসপাতালে ইন্দ্রনীল খাঁ, কেমন আছেন অভিনেতা? কী কথা হল তাঁদের মধ্যে?
রাজেশ শর্মাকে দেখতে হাসপাতালে ইন্দ্রনীল খাঁ, কেমন আছেন অভিনেতা? কী কথা হল তাঁদের মধ্যে?

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্তের এনকাউন্টার তদন্তে CID, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেন্সিক দল
Abhishek Banerjee - Sebaashray News | সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার! | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget