এক্সপ্লোর

Ibrahim Ali Khan: অভিনয়ে আত্মপ্রকাশ ইব্রাহিম আলি খানের? কবে শুরু শ্যুটিং?

Bollywood Update: বড়পর্দায় পরিচালনায় হাতেখড়ি হতে চলেছে অভিনেতা কায়োজি ইরানির। প্রযোজনায় কর্ণ জোহর। এবার সেই ছবিতে পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে অভিনয়ে আত্মপ্রকাশ করতে চলেছেন ইব্রাহিম আলি খান।

নয়াদিল্লি: শোনা গিয়েছিল আগেই, এবার জানা যাচ্ছে তিনি খুব শীঘ্রই শুরু করবেন শ্যুটিংও (Shooting)। অভিনয় জগতে পা রাখতে চলেছেন সেফ আলি খান (Saif Ali Khan) ও অমৃতা সিংহের (Amrita Singh) ছেলে ইব্রাহিম আলি খান (Ibrahim Ali Khan)। ছবির প্রযোজনার দায়িত্বে কর্ণ জোহর (Karan Johar Production)। 

কর্ণ জোহরের প্রযোজনায় অভিনয়ে আত্মপ্রকাশ ইব্রাহিমের

বড়পর্দায় পরিচালনায় হাতেখড়ি হতে চলেছে অভিনেতা কায়োজি ইরানির। প্রযোজনায় কর্ণ জোহর। এবার সেই ছবিতে পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে অভিনয়ে আত্মপ্রকাশ করতে চলেছেন ইব্রাহিম আলি খান। ছবির নাম এখনও স্থির হয়নি তবে সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখতে পাওয়া যাবে কাজলকে। ছবিটি মূলত ইমোশনাল থ্রিলার ঘরানার হতে চলেছে। পৃথ্বীরাজের বিপরীতে দেখা যাবে কাজলকে। 

এক জাতীয় বিনোদন সংস্থার প্রতিবেদন সূত্রে খবর, এই ছবির মূল প্রেক্ষাপট কাশ্মীরের সন্ত্রাসবাদ। জানা গেছে আগামী মাস থেকেই এই ছবির শ্যুটিং শুরু করতে চলেছেন ইব্রাহিম। ঘনিষ্ঠ সূত্রে খবর, 'প্রথম ছবির চরিত্রের জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন ইব্রাহিম, তবে ফেব্রুয়ারিতেই ছবির শ্যুটিং শুরু করবেন তিনি। ছবিতে একটি বিশেষ লুকে দেখা যাবে তাঁকে এবং সেই কারণে শারীরিক বদল ঘটানোয় মন দিয়েছেন তিনি। এছাড়া এখন একইসঙ্গে চিত্রনাট্য পাঠ ও ওয়ার্কশপ চলছে।' ছবির প্রধান তিন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পৃথ্বীরাজ, কাজল ও ইব্রাহিমকে। 

আরও পড়ুন: Deepika on Shah Rukh: কিং খানের গলায় 'আঁখো মে তেরি', দীপিকা বললেন, 'শাহরুখ না থাকলে আমি এখানে থাকতাম না'

প্রসঙ্গত, অভিনয় জগতে এই শুরু হলেও ইন্ডাস্ট্রিতে আগে থেকেই কাজ করছেন ইব্রাহিম। কর্ণ জোহরের সঙ্গে সহকারী পরিচালকের কাজ করেছেন তিনি আলিয়া ভট্ট ও রণবীর সিংহ অভিনীত আসন্ন ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'তে। অন্যদিকে রেকির কাজ শুরু করে দিয়েছেন পরিচালক কায়োজি ইরানি। ১৬ জানুয়ারি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে কিছু ছবিও পোস্ট করেছিলেন। সেখানে বরফাবৃত কিছু লোকেশনের দেখা মেলে। ক্যাপশনে লেখেন, 'কী দুর্দান্ত ক্রিউ, তর সইছে না'। অভিনয় দিয়ে শুরু করে কায়োজি। তাঁকে এর আগে কাইজাদ 'সুডো' সোডাবটলওপেনারওয়ালার চরিত্রে দেখা গিয়েছিল কর্ণ জোহর পরিচালিত ছবি 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'-এ। সেই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন আলিয়া ভট্ট, বরুণ ধবন ও সিদ্ধার্থ মলহোত্র। এছাড়া তিনি এর আগে ২০২১ সালে নেটফ্লিক্সের অ্যান্থলজি ছবি 'অজীব দাস্তানস'-এ একটি গল্পের পরিচালনা করেন। সেই গল্পে অভিনয় করেছিলেন শেফালি শাহ ও মানব কৌল। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget