এক্সপ্লোর

Subhash Ghai Hospitalised: 'খলনায়ক', 'তাল', একের পর জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন, হাসপাতালে ভর্তি পরিচালক সুভাষ ঘাই

Bollywood Updates: হাসপাতালে ভর্তি হতে হল কেন বর্ষীয়ান পরিচালককে, তা নিয়ে প্রশ্ন উঠছে। 

 মুম্বই: হাসপাতালে ভর্তি চিত্র পরিচালক সুভাষ ঘাই। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালের আইসিইউ-তে ভর্তি রয়েছেন তিনি। ৭৯ বছর বয়সি সুভাষের শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন বলে জানা দিয়েছে। পাশাপাশি, শারীরিক ভাবে তিনি দুর্বল হয়ে পড়েছেন, থেকে থেকে মাথা ঘুরছে বলেও জানা গিয়েছে। বর্ষীয়ান পরিচালকের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। (Subhash Ghai Hospitalised)

যদিও চিন্তার কিছু নেই বলে জানিয়েছে সুভাষের মুখপাত্র। বলা হয়েছে, রুটিন চেকআপের জন্যই হাসপাতালে সুভাষ। তিনি সুস্থ রয়েছেন, স্থিতিশীল রয়েছেন। মানুষ যে পরিচালকের স্বাস্থ্য নিয়ে ভাবিত, তার জন্য ধন্যবাদও জানানো হয় সকলকে। কিন্তু হাসপাতালে ভর্তি হতে হল কেন বর্ষীয়ান পরিচালককে, তা নিয়ে প্রশ্ন উঠছে। (Bollywood Updates)

সুভাষের মুখপাত্র কিছু বলার আগে, মুম্বইয়ের লীলাবতী হাসপাতালের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, সুভাষের মেডিক্যাল হিস্ট্রি বলছে, তিনি Ischemic Heart Disease-এ আক্রান্ত। পাশাপাশি, অতি সম্প্রতি তাঁর হাইপোথাইরয়ডিজমও ধরা পড়েছে। চিকিৎসক রোহিত দেশপাণ্ডের তত্ত্বাবধানে আইসিইউ-তে ভর্তি রয়েছেন তিনি। যে Ischemic Heart Disease রোগের কথা জানিয়েছে হাসপাতাল, এর আওতায় হৃদযন্ত্রে রক্তের জোগান কমে যায়, অক্সিজেনে ঘাটতি দেখা দেয়।

অভিনেতা হিসেবেই বলিউডে কেরিয়ার শুরু করেন সুভাষ। 'তকদির', 'আরাধনা' ছবিতে ছোট চরিত্রে অভিনয়ও করেন।  'উমঙ্গ' এবং 'গুমরাহ' ছবিতেও দেখা যায় তাঁকে। কিন্তু অভিনেতা হিসেবে প্রত্যাশিত সাফল্য পাননি সুভাষ। এর পরই পরিচালনার দিকে ঝোঁকেন তিনি। তাঁর পরিচালিত 'কালীচরণ', 'হিরো', 'বিধাতা', 'মেরি জং', 'কর্মা', 'রাম-লখন', 'সওদাগর', 'খলনায়ক', 'পরদেশ', 'তাল' বিপুল জনপ্রিয় হয়। 

সামাজিক বিষয় নিয়ে তৈরি ছবি 'ইকবালে'র জন্য ২০০৬ সালে জাতীয় পুরস্কারও পান সুভাষ। ওই বছরই মুম্বইয়ে Whistling Woods International Film and Media Institution-এর সূচনা করেন। সম্প্রতি গোয়া চলচ্চিত্র উৎসবেও যোগ দেন সুভাষ।  তাঁর জীবন অবলম্বনে তৈরি 'Karma's Child: The Story of Indian Cinema's Ultimate Showman' দেখানো হয় সেখানে।  ২০২২ সালে সুভাষ '৩৬ ফার্মহাউস' ছবিটি প্রযোজনা করেন। সেটিই এখনও পর্যন্ত শেষ কাজ তাঁর।

আদতে নাগপুরে জন্ম সুভাষের। বাবা ছিলেন দিল্লির দন্ত চিকিৎসক। হরিয়ানায় পড়াশোনা এবং বেড়ে ওঠা সুভাষের। পরে ভর্তি হন Film And Television Institute of India-তে। একটি সাক্ষাৎকারে সুভাষ জানান, প্রথম প্রথম স্টুডিওতে ঢুকতেই পারতেন না তিনি। আত্মবিশ্বাসেরও অভাব ছিল তাঁর মধ্যে। বই পড়ে বন্ধু পাতাতে শেখেন। সেই সময় একটি প্রতিযোগিতায় রাজেশ খন্না এবং ধীরজ কুমারের সঙ্গে তিনিও প্রতিভা হিসেবে জায়গা করে নেন। রাজেশের কেরিয়ার সঙ্গে সঙ্গেই দৌড়তে শুরু করে। তাঁকে অনেক কাঠখড় পোড়াতে হয় বলে জানান সুভাষ।

সেরা শিরোনাম

Prosenjit on Nana Patekar: 'পিঠ চাপড়ে বললেন, খুব ভাল কাজ করছো বেটা', নানা পাটেকরের স্মৃতিচারণায় প্রসেনজিৎ
'পিঠ চাপড়ে বললেন, খুব ভাল কাজ করছো বেটা', নানা পাটেকরের স্মৃতিচারণায় প্রসেনজিৎ
Mithun on Nana Patekar: 'তারকা হয়েও অতি সাধারণ জীবনযাপন', নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণায় মিঠুন চক্রবর্তী
'তারকা হয়েও অতি সাধারণ জীবনযাপন', নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণায় মিঠুন চক্রবর্তী
Nana Patekar Death: অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
Nana Patekar Unknown Story: শৈশব কেটেছে চরম অভাবে, মাত্র ১৩ বছর বয়সে পোস্টার এঁকে উপার্জন করতেন নানা পাটেকর
শৈশব কেটেছে চরম অভাবে, মাত্র ১৩ বছর বয়সে পোস্টার এঁকে উপার্জন করতেন নানা পাটেকর

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget