এক্সপ্লোর

Success Story: তুলো বিক্রি করতেন, গান-অভিনয়ের নেশা ছিল- মুম্বই কীভাবে জীবন বদলে দিল 'পঞ্চায়েত'-এর বিনোদের ?

Ashok Pathak: একসময় তুলো বিক্রি করেই তাঁকে জীবিকা নির্বাহ করতে হয়েছে। আর আজ অভিনয়ের মাধ্যমে আপামর বিশ্ববাসীর কাছে পৌঁছে গিয়েছে তাঁর নাম। কেমন ছিল অশোক পাঠকের জীবন ?

Ashok Pathak Inspirational Journey: দর্শকমহলে এখন তুমুল চর্চায় 'পঞ্চায়েত'-এর সিজন থ্রি। প্রথম যে সময় 'পঞ্চায়েত' (Panchayat 3) মুক্তি পায়, সেই সময় থেকেই দর্শকমহলে এই সিরিজের একটা আলাদা জনপ্রিয়তা ছিল। সিরিজের সমস্ত চরিত্রই যেন বাস্তবিক হয়ে উঠেছিল দর্শকদের কাছে। ২০২২ সালে এই সিরিজের দ্বিতীয় সিজন মুক্তি পায় আর তারপর থেকেই পরের সিজনের জন্য অপেক্ষা বাড়তে থাকে। এই সিরিজের এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় বিনোদকে (Binod Panchayat)। সমাজমাধ্যমে বহু মিম ছড়িয়েছে তাঁকে ঘিরে। সেই বিনোদের চরিত্রে অভিনয় করেছেন অশোক পাঠক (Ashok Pathak)। একসময় তুলো বিক্রি করেই তাঁকে জীবিকা নির্বাহ করতে হয়েছে। আর আজ অভিনয়ের মাধ্যমে আপামর বিশ্ববাসীর কাছে পৌঁছে গিয়েছে তাঁর নাম। কীভাবে লড়াই করে আজ সফলতার (Success Story) স্বাদ পেয়েছেন 'পঞ্চায়েত' খ্যাত বিনোদ ?

২০২৪ সালে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় করণ কন্ধরের পরিচালিত ছবি 'ইন সিস্টার মিডনাইট' যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনেত্রী রাধিকা আপ্তের সঙ্গে অভিনয় করেছেন অশোক পাঠক। এই ছবির সূত্রেই কানের মঞ্চেও পা রাখেন অশোক পাঠক। সম্প্রতি কানে যাওয়ার বেশ কিছু ছবিও সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন অশোক আর সেই ছবির নিচে অনেকেই মজার ছলে লিখেছেন, 'ভূষণজীর প্রধান হওয়ার পরে এই হবে বিনোদের লুক'। বোঝাই যায়, বিনোদ চরিত্রটির সঙ্গে কতটা একাত্ম হয়ে গিয়েছেন দর্শক।


Success Story: তুলো বিক্রি করতেন, গান-অভিনয়ের নেশা ছিল- মুম্বই কীভাবে জীবন বদলে দিল 'পঞ্চায়েত'-এর বিনোদের ?

বিহারের সিওয়ানে জন্ম হয় অশোকের, পরে কাজের সূত্রে হরিয়ানার ফরিদাবাদে চলে আসেন তিনি। দারিদ্র্যের সঙ্গেই বড় হয়েছেন অশোক, ফলে খুব ছোট বয়স থেকেই অর্থ উপার্জনের চেষ্টা করতে হত তাঁকে। ছোটবেলা থেকেই কাকাকে তুলো বিক্রির কাজে সাহায্য করতেন অশোক। বহু দূরে দূরে সাইকেলের পিছনে বসে তুলো বান্ডিল নিয়ে যেতেন অশোক। দৈনিক ১০০ টাকা উপার্জন হত তাঁর।

এর মাঝে বাজে সঙ্গে পড়ে গুটখা, পান ইত্যাদির প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন তিনি। অশোকের পরিবার ফের কাজের জন্য হিসারে এলে, দ্বাদশ উত্তীর্ণ হওয়ার পরে এখানেই প্রথম তিনি কলেজে ভর্তি হন। আর এই কলেজের আবহই তাঁকে থিয়েটারের প্রতি আকৃষ্ট করে তোলে। সেখানকার সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ইত্যাদিতে অংশ নিতেন তিনি। তাঁর চোখে স্বপ্ন ছিল একদিন বলিউডের ছবিতে অভিনেতা হবেন অশোক পাঠক। একবার একটি নাটকে অভিনয় করে তিনি ৪০ হাজার টাকা পুরস্কার পান আর সেই টাকা নিয়েই পাড়ি দেন মুম্বইতে।


Success Story: তুলো বিক্রি করতেন, গান-অভিনয়ের নেশা ছিল- মুম্বই কীভাবে জীবন বদলে দিল 'পঞ্চায়েত'-এর বিনোদের ?

মুম্বইতেই তাঁর জীবন বদলে যায়। ৪০ হাজার টাকা নিয়ে মুম্বই এসে মাত্র দেড় বছরের মধ্যেই লাখপতি হয়ে ওঠেন অশোক। যে সময় আশেপাশের মানুষ শুনেছিলেন যে মুম্বই যেতে চান অশোক, তখন কত বিদ্রুপই অ্যা করেছেন তারা। অনেকেই বলেছিলেন, অশোকের না আছে রূপ, না আছে গুণ, কী হবে ওর বলিউডে গিয়ে।

জানা যায়, প্রথমে 'পঞ্চায়েত' ছবিতে বিনোদের চরিত্রে অভিনয় করতে মানা করে দিয়েছিলেন তিনি। তবে পরে এক বন্ধুর পরামর্শে এই চরিত্রে অভিনয় করতে রাজি হন অশোক। আর আজ সেই বিনোদের চরিত্রের মাধ্যমেই সারা দেশবাসী চিনে ফেলেছে অশোককে। 'পঞ্চায়েত' ছাড়াও স্যাক্রেড গেমস, আর্যা, সাংহাই, হাইওয়ে এবং ক্লাস অফ ৮৩, ফাকরে রিটার্নস ইত্যাদি ছবিতেও অভিনয় করেছেন অশোক পাঠক।

আরও পড়ুন: Alka Yagnik: শ্রবণশক্তি হারিয়েছেন ! বিরল রোগে আক্রান্ত অলকা ইয়াগনিক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget