এক্সপ্লোর

Alka Yagnik: শ্রবণশক্তি হারিয়েছেন ! বিরল রোগে আক্রান্ত অলকা ইয়াগনিক

Alka Yagnik Hearing Loss: বিরল এক স্নায়ুরোগে আক্রান্ত অলকা ইয়াগনিক, যার জন্য কানে শুনতে পাচ্ছেন না তিনি। ইনস্টাগ্রামে সকলের উদ্দেশে এই সমস্যার কথা জানান গায়িকা।

মুম্বই: ৯০-এর দশকের বলিউডে ছবির গানের জগতে একের পর এক সোনাঝরা গান উপহার দিয়ে আজও গানপ্রেমীদের মনের মণিকোঠায় বেঁচে আছেন সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik)। মাধুরী দীক্ষিত থেকে শ্রীদেবী, তাবড় তাবড় অভিনেত্রীদের হয়ে প্লে-ব্যাক গায়িকা হিসেবে গান গেয়েছেন অলকা। সম্প্রতি এক গভীর হৃদয়বিদারক ঘটনার কথা জানান গায়িকা। বিরল এক স্নায়ুরোগে আক্রান্ত অলকা ইয়াগনিক, যার জন্য কানে শুনতে পাচ্ছেন না তিনি। ইনস্টাগ্রামে সকলের উদ্দেশে এই সমস্যার কথা জানান গায়িকা (Alka Yagnik Hearing Loss) আর তাঁর এই পোস্ট দেখেই সোমবার সকাল থেকেই নানা মহলে চর্চা শুরু হয়েছে, অনুরাগীদের মনে জমেছে চাপা কষ্টের মেঘ। কী হয়েছে অলকা ইয়াগনিকের ?  

বিগত বেশ কিছুদিন ধরেই নিজেকে সমাজের থেকে আড়ালেই রেখেছিলেন অলকা ইয়াগনিক। এদিন সমাজমাধ্যমের পোস্টে অলকা (Alka Yagnik) লেখেন, 'আমার সমস্ত অনুরাগী, বন্ধু ও শ্রোতাদের বলছি, কয়েক সপ্তাহ আগে এক বিমান থেকে বেরিয়ে আসার সময় আমি অনুভব করলাম যে আমি তখন কিছুই শুনতে পাচ্ছিলাম না। এই ঘটনার বেশ কয়েক সপ্তাহ পরে আমার বন্ধু-অনুরাগীদের জন্য সত্য জানাতে এসেছি। আমার কিছু কথা বলতে এসেছি। যে সমস্ত শুভাকাঙ্ক্ষীরা আমাকে প্রায়ই জিজ্ঞেস করছিলেন যে কেন আমি নিজেকে এখন আড়ালে রেখেছি, তাদের উত্তর দিতে এসেছি। আমার চিকিৎসকেরা পরীক্ষা করে জানতে পেরেছেন যে, এক বিরল স্নায়ুরোগে আক্রান্ত আমি যে কারণে আমার শ্রবণশক্তি নষ্ট হতে পারে। একটি ভাইরাল অ্যাটাকের কারণে এই ঘটনা ঘটেছে। আমি চেষ্টা করছি এর সঙ্গে মানিয়ে নিতে।'

অলকা ইয়াগনিক সেই পোস্টে আরও লেখেন, 'আমি এই রোগের সঙ্গে ধীরে ধীরে মানিয়ে নিতে চাইছি। আমার জন্য প্রার্থনা করবেন।' এর সঙ্গে খুব জোরে ইয়ারফোনে বা লাউডস্পিকারে গান শোনার অভ্যাসের জন্য সতর্কবার্তাও দিয়েছেন গায়িকা। তিনি বলেন, 'আমার শুভাকাঙ্ক্ষী বন্ধু ও অনুরাগীদের জন্য খুব জোরে হেডফোন বা লাউডস্পিকারে গান শোনার ব্যাপারে একটু সতর্কতা দিতে চাই। একদিন কখনও আমার পেশাগত জীবনের ক্ষতিকর দিকগুলির ব্যাপারে আমি বলব। আপনাদের ভালবাসা আর সহানভূতি আমাকে আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করবে। এটুকুই এখন আমার কাছে একটা গোটা পৃথিবী।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Pushpa 2: জল্পনা ছিলই, এবার 'পুষ্পা ২'-এর মুক্তির দিন পিছিয়ে গেল একেবারে বছরের শেষে!

সেরা শিরোনাম

Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?

ভিডিও

Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget