এক্সপ্লোর

Rachana Banerjee: বোরখায় লুকিয়ে মেট্রোয় চেপে বাড়ি ফিরতেন 'দিদি নম্বর ওয়ান', রচনার অজানা গল্প

Didi No. One: মেট্রো করে লুকিয়ে বাড়ি ফিরতেন, কার জন্য এই কাজ করতেন রচনা বন্দ্যোপাধ্যায়?

কলকাতা: তাঁর ব্যক্তিগত জীবন অনেকটাই খোলা খাতার মতো। স্বামীর সঙ্গে আলাদা থাকেন দীর্ঘদিন। একা হাতেই বড় করছেন ছেলেকে। তবে একদিনে অভিনয়, মুখ্যচরিত্র, জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালনা, ব্যবসা... আর অন্যদিকে ছেলেকে বড় করে তোলা। গোটা সফরটা নেহাৎ কঠিন ছিল না অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachana Banerjee)-র জন্য। 

তাঁর ব্যক্তিগত জীবনের কথা অনেকে জানলেও, তিনি যে কীভাবে সবটা সামলান, সেকথা নিজের মুখে কখনোই প্রকাশ্যে আনতে চান না 'দিদি নম্বর ওয়ান' (Didi No. One)। তবে সম্প্রতি, রচনার জনপ্রিয় গেম শো-এ অতিথি হয়ে এসেছিলেন সঞ্চালিকা অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। তিনিই 'দিদি'-র মঞ্চে দাঁড়িয়ে শেয়ার করে নিয়েছেন 'দিদি'-র সঙ্গে হওয়া নিজের একটি অভিজ্ঞতার কথা। অজানা সেই গল্প শুনে, মুগ্ধ হয়েছে দর্শকেরা। প্রকাশ্যে এসেছে রচনার লড়াই ও মাতৃস্নেহের কথাও।

'দিদি নম্বর ওয়ান'-এর একটি বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee) থেকে শুরু করে সুদীপা ও অন্যান্য তারকারা। সেখানেই একটি ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে নেন সুদীপা। তাঁর কথায়, 'একসময় আমার আর রচনাদির মেকআপ ঘর পাশাপাশি ছিল। আমি হামেশাই ওঁর ঘরে গিয়ে দেখতাম, একটা বোরখা ঝুলছে। একদিন ওঁর হেয়ার স্টাইলিস্টকে প্রশ্ন করে ফেললাম, 'দিদির ঘরে এই বোরখাটা রোজ ঝোলানো দেখি, অথচ ওঁকে পরতে দেখি না কখনও। কেন থাকে এটা?' উত্তরে সেই হেয়ার স্টাইলিস্ট জানান, রচনাদি নাকি রোজ শ্যুট থেকে গাড়ি করে মেট্রো স্টেশন যান। তারপরে মেট্রো করে পৌঁছন কালীঘাট স্টেশনে। সেখানে ওঁর বাড়ির গাড়ি থাকে। সেটা করে বাড়ি পৌঁছন সত্বর। কলকাতার জ্যাম এড়িয়ে তাড়াতাড়ি বাড়ি পৌঁছনোর এটাই উপায়। আর তাড়াতাড়ি বাড়ি পৌঁছনোর কারণ, ছেলেকে পড়তে বসাতে হবে।'

সুদীপার কথা শুনে, হেসে মাথা নামান রচনা। মঞ্চ ফেটে পড়ে হাততালিতে। সবাই বোঝেন, ঘটনাটা অক্ষরে অক্ষরে সত্যি। এখানেই থামেন না সুদীপা। বলেন, 'আমার সাধের সময় আমি রচনাদিকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছিলাম। সঙ্গে লিখেছিলাম, 'আশীর্বাদ করো যেন তোমার মাতৃত্বের অন্তত ৫০ শতাংশও পাই।'

রচনার ছেলের নাম প্রণীল বসু। 'দিদি নম্বর ওয়ান'-এ সঞ্চালনা করতে করতে অনেক সময়েই ছেলের কথা গল্প করে বলেন রচনা। ছোট থেকে মায়ের কাছে থেকেই বড় হয়েছে প্রণীল।

আরও পড়ুন: Kanchan Mallick First Marriage: ভেঙেছিল ৭ বছরের দাম্পত্য, পিঙ্কি নয়, কাঞ্চনের প্রথমা স্ত্রী টলিউডেরই অন্য এক অভিনেত্রী!

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget