এক্সপ্লোর

Kanchan Mallick First Marriage: ভেঙেছিল ৭ বছরের দাম্পত্য, পিঙ্কি নয়, কাঞ্চনের প্রথমা স্ত্রী টলিউডেরই অন্য এক অভিনেত্রী!

Kanchan Mallick's First Wife: পিঙ্কির সঙ্গে কাঞ্চনের সম্পর্কের ইতি হয়েছে। আইনি বিয়ে সেরেছেন কাঞ্চন ও শ্রীময়ী।

কলকাতা: তাঁর বিয়ে, সম্পর্ক নিয়ে তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়া, গুঞ্জন ছড়িয়েছে ইন্ডাস্ট্রিতেও। সেই সমস্ত গুঞ্জনের 'আইনত' ইতি তাঁরা ঘটিয়েছেন ১৪ ফেব্রুয়ারি। সম্পর্ককে আইনি সিলমোহর দিয়েছেন তৃণমূল বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) ও শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chottoraj)। এর আগে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের (Pinki Banerjee)-র সঙ্গে বিবাহিত সম্পর্কে ছিলেন কাঞ্চন। কিন্তু, পিঙ্কিই প্রথমা স্ত্রী ছিলেন না কাঞ্চনের। এর আগেও একবার বিয়ে হয়েছিল কাঞ্চনের। জানেন কে ছিলেন কাঞ্চনের প্রথমা স্ত্রী? 

কাঞ্চনের প্রথমা স্ত্রীও ছিলেন টলিউড ইন্ডাস্টিরই মানুষ, অভিনেত্রী অনিন্দিতা দাস (Anindita Das)। খুব অল্প বয়সে বিয়ে করেছিলেন অনিন্দিতা ও কাঞ্চন। প্রেমের বিয়ে ছিল তাঁদের। সাড়ে সাত বছরের দাম্পত্য ছিল কাঞ্চন ও অনিন্দিতার। এরপরে তিক্ততার জেরেই সম্পর্কে ইতি টানেন তাঁরা। এরপরে পিঙ্কির সঙ্গে বৈবাহিক সম্পর্কে যান কাঞ্চন। অনিন্দিতা ও কাঞ্চনের কোনও সন্তান ছিল না। কাঞ্চনের সঙ্গে বিচ্ছেদের পরে আর বিয়েও করেননি অনিন্দিতা।

'চুনি-পান্না' ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন অনিন্দিতা। এরপরে, 'রোজা', 'গৌরীদান', ‘গৌরী এল’, 'দত্ত অ্যান্ড বৌমা’ -এর জনপ্রিয় ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনিন্দিতা। বড়পর্দাতেও কাজ করেছেন তিনি। 'হারভার্ট' ছবিতে কাজ করেছেন তিনি। আপাতত 'তুমি আশেপাশে থাকলে'-র মতো জনপ্রিয় ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অনিন্দিতা। তবে অতীত সম্পর্ক নিয়ে আর ভাবতে চান না তিনি। কাঞ্চনের সঙ্গে বিচ্ছেদের পরে আর বিয়ে করেননি অনিন্দিতা। বাবা-মা আর পোষ্যকে নিয়েই তাঁর সংসার। বিয়ে নিয়েও এখনও পর্যন্ত কোনও পরিকল্পনা নেই তাঁরা। একাধিক তথ্যচিত্রেও কাজ করেছেন অনিন্দিতা। আপাতত কাজ ও নিজের কেরিয়ার নিয়েই ব্যস্ত তিনি। সেই নিয়েই ডুবে থাকতে চান কাজে। 

পিঙ্কির সঙ্গে কাঞ্চনের সম্পর্কের ইতি হয়েছে। আইনি বিয়ে সেরেছেন কাঞ্চন ও শ্রীময়ী। আগামী ৬ মার্চ সামাজিক বিবাহ হওয়ার কথা তাঁদের। ঘনিষ্ঠবৃত্তেই এই অনুষ্ঠান সারবেন তাঁরা। তারপরেই নাকি একসঙ্গে থাকা শুরু করবেন কাঞ্চন ও শ্রীময়ী। শুরু করবেন, তাঁদের জীবনের নতুন অধ্যায়। 

 

আরও পড়ুন: Kanchan on Sreemoyee: নতুন জীবন শুরু তৃণমূল বিধায়কের, অবশেষে শ্রীময়ীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন কাঞ্চন

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget