এক্সপ্লোর

Sujan Neel Mukherjee Exclusive: 'ইন্দ্রাণীদির সঙ্গে কাজ করার সুযোগ আমার 'কুলের আচার'-এর জন্য রাজি হওয়ার অন্যতম কারণ'

Tollywood Exclusive: সামনেই মুক্তি পাচ্ছে নতুন ছবি 'কুলের আচার' (Kuler Achar)। আর সেই ছবিতেই গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন নীল।

কলকাতা: তাঁর কাছে প্রথম যখন ছবির অফার এসেছিল, তিনি পরিচালকের কাছে একটা অনুরোধ করেছিলেন। কি সেই অনুরোধ? প্রাণোতোষের চরিত্র যেন কেবলমাত্র জেদী আর একবগ্গা না হয়। তাঁর ব্যবহারের পিছনেও যেন কোনও যুক্তি থাকে। কথা রেখেছিলেন পরিচালক সুদীপ দাস (Sudeep Das)। চিত্রনাট্যে তেমন একটি চরিত্রই রাখা হয়েছিল। তারপর? তারপর আর প্রাণোতোষ হয়ে উঠতে আপত্তি ছিল না অভিনেতা সুজন নীল মুখোপাধ্যায়ের (Sujan Neel Mukherjee)। 

সামনেই মুক্তি পাচ্ছে নতুন ছবি 'কুলের আচার' (Kuler Achar)। আর সেই ছবিতেই গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন নীল। এই ছবিতে তাঁর চরিত্রটা কেমন ছিল? নীল বলছে, আমি মধুমিতা (Madhumita Sarcar)-এর শ্বশুর আর বিক্রম (Vikram Chatterjee)-র বাবার ভূমিকায় অভিনয় করেছি। চরিত্রের নাম প্রাণোতোষ। ছবিতে দেখানো হয়েছে, প্রাণোতোষ গোঁড়া, সব কিছুতে বাধা দেয়। আমার কেবল শর্ত ছিল, প্রাণোতোষ যেন ক্রিমিনাল না হয়ে যায়। তার কাজের পিছনেও যেন যুক্তি থাকে, তার বেড়ে ওঠা যে তাঁর ব্যবহারে প্রভাব ফেলেছে তা বোঝা যায় যেন। প্রাণোতোষ বাড়ির কর্তা, সবাই তার কথা মতোই চলে। কিন্তু ছোটবউ এসে যখন পদবি বদলাতে চায় না, তখন তাঁর লড়াই প্রথমে শুরু হয় ছেলের বউয়ের সঙ্গে এবং অবশেষে নিজের স্ত্রীর সঙ্গে। একটা পঞ্চাশোর্ধ মানুষ বাচ্চাদের মতো জেদ করছে, তর্ক করছে, সেটা শেষমেষ একটা হাসির জিনিস হয়ে দাঁড়ায়।'

আরও পড়ুন: Jeetu on tarun Majumdar Demise: 'অপরাজিত দেখতে এসেছিলেন তরুণ মজুমদার, দেখা করে আশীর্বাদ নেওয়া হল না', আফশোস জিতুর

ছবিতে সিনিয়র-জুনিয়র দুই প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের সঙ্গেই কাজ করেছেন নীল। অভিনেতা বলছেন, 'এই ছবিতে আমার বড় প্রাপ্তি হল মামণিদি (Indrani Haldar)-এর সঙ্গে আবার কাজ করা। আমরা একটা সময়ে দীর্ঘদিন জুটি হিসেবে কাজ করেছি ছোটপর্দায়। তারপরে 'কুলের আচার'-এ কাজ করার সুযোগ আমার কাছে এই ছবিতে রাজি হওয়ার অন্যতম কারণ। লুক সেটে যখন দেখা হল, এক মুহূর্তেই সেই আগের মতো সহজ সাবলীল হয়ে গেলাম। ভালো অভিনেতা অভিনেত্রীদের মধ্যে যেন অদ্ভুত একটা নোটেশন কাজ করে। রোজ কথা বলতে হয় না। আর বিক্রমের সঙ্গে আমি 'ইচ্ছেনদী' থেকে শুরু করে 'তানসেনের তানপুরা','রুদ্রবীণার অভিশাপ'-এ কাজ করেছি। ওর সঙ্গে আমার ভীষণ ভালো বন্ধুত্ব একটা। বরং মধুমিতার সঙ্গে এটা আমার প্রথম কাজ। ও খুব মনোযোগী আর সহকর্মী হিসেবেও ভীষণ ভালো। ছোট হলেও ওর থেকে অনেক কিছু শেখার আছে।'

ছোটবেলায় কখনও 'কুলের আচার' খেয়েছেন? হেসে ফেলে নীল বললেন, 'সিনেমার জন্য বলছি না, সত্যিই কুলের আচার আমার সবচেয়ে প্রিয়। ছোটবেলায় স্কুল থেকে বেরিয়ে খবরের কাগজের ওপর কুলের আচার.. আহা, সেই স্বাদ সত্যিই ভোলার নয়।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget