এক্সপ্লোর

KBC 13: প্ল্যাঙ্ক থেকে লেগ রেইস, সুনীল, জ্যাকির ফিটনেসে অবাক বিগ বি

কেবিসির মঞ্চে একের পর এক কসরত দেখালেন। কখনও প্ল্যাঙ্ক, কখনও লেগ রেইস চলল পাল্লা দিয়ে।

মুম্বই: ‘শানদার শুক্রবার’-এ এবার নতুন চমক। হট সিটে সুনীল শেট্টি, জ্যাকি স্রফ। বয়স বাড়লেও এখনও ফিট দুজনেই। এবার দর্শকদের সামনে তা দেখালেন তাঁরা। সপ্তাহে ৬ দিন জিম যাওয়ার প্রমাণ মিলল হাতেনাতেই। কেবিসির মঞ্চে একের পর এক কসরত দেখালেন। কখনও প্ল্যাঙ্ক, কখনও লেগ রেইস চলল পাল্লা দিয়ে। ৬০ ঊর্ধ্ব অভিনেতাদের বডি ফিটনেস দেখে তাজ্জব খোদ বিগ বি।

জনপ্রিয় শো  'কৌন বনেগা ক্রোড়পতি ১৩'-এর বিশেষ এপিসোড ‘শানদার শুক্রবার।’ প্রতি শুক্রবার এই এপিসোডে দেখা যায় সেলেবদের। এবার বিগ বি-র সঙ্গে একই মঞ্চে দেখা যাবে সুনীল শেট্টি, জ্যাকি স্রফকে।  আর এই শো-এর বিশেষ পর্বেই তাঁরা দেখালেন এখনও কতটা ফিট। তাঁদের ফিটনেস দেখে বিগ বি জানতে চাইলেন, এই ফিটনেসের রহস্য কী? সুনীল শেট্টি জানান, সপ্তাহে ৬ দিন জিমে যাওয়ার জন্যই তিনি ফিট।

আরও পড়ুন: KBC 13 Update: সহবাগকে বিশ্বাস করলে পস্তাবেন, কৌন বনেগা ক্রোড়পতিতে খুনসুটি সৌরভের

ওই সেটে উপস্থিত এক ব্য়ক্তি জানান, সুনীল শেট্টির সঙ্গে কথা বলার সময় অমিতাভ বচ্চন জানতে চান, তিনি এত ফিট কীভাবে? ৬০ উর্ধ্ব অভিনেতা দিন দিন আরও তরুণ হয়ে উঠছেন, তা বলেছেন বিগ বি। এরপরই সুনীল শেট্টি জানান, সপ্তাহে ৬ দিন জিমে যান তিনি। আর তা শুনে শুধু দর্শকদেরই নয়, চক্ষু চড়কগাছ বিগ বি-রও। শো-তেই প্ল্যাঙ্ক, লেগ রেইস করে দেখালেন তাঁরা। চলতি সপ্তাহের শুক্রবারেই দেখা যাবে এই বিশেষ পর্ব।

এর আগে 'কৌন বনেগা ক্রোড়পতি ১৩'-এর হটসিটে বসেন অলিম্পিক্সে সোনার পদকজয়ী নীরজ চোপড়া। 'শানদার শুক্রবার'-এর বিশেষ এপিসোডে যে তিনি আসবেন সেই খবর তিনি আসার আগেই ঘোষিত হয়েছিল। কেন তিনি জ্যাভলিন থ্রোয়িং, এই খেলাটিকেই বেছে নিলেন, সেই কথাও জানেন বিগ বি-কে। এপিসোডের আগেই প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা যায় তাঁকে অমিতাভ বচ্চন প্রশ্ন করছেন যে কেন 'জ্যাভলিন থ্রোয়িং' বেছে নিলেন তিনি?

 

 

সেরা শিরোনাম

Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
Shilpa Rao: পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী
পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget