এক্সপ্লোর

Gadar 2 Free Ticket: রাখী উপলক্ষ্য়ে বিশেষ অফার! কীভাবে বিনামূল্য়ে পাবেন 'গদর টু'-এর টিকিট?

Gadar 2: মুক্তির পর থেকেই বিপুল ব্যবসা করে চলেছে এই ছবি এবং ভাঙছে একের পর এক রেকর্ড

কলকাতা: ১১ অগাস্ট মুক্তি পেয়েছে সানি দেওল (Sunny Deol) ও আমিশা পটেল (Ameesha Patel) অভিনীত 'গদর ২' (Gadar 2)। মুক্তির পর থেকেই বিপুল ব্যবসা করে চলেছে এই ছবি এবং ভাঙছে একের পর এক রেকর্ড। সম্প্রতি এই ছবি নিয়ে প্রকাশ্য়ে এল নতুন খবর। জানা যাচ্ছে রাখী উপলক্ষ্য়ে বিশেষ অফার দিচ্ছেন ছবির নির্মাতারা। ২টিকিট কিনলে ২টি টিকিট দর্শক পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্য়ে। আরও বেশি মানুষের কাছে এই ছবিকে পৌঁছে দিতেই এই উদ্য়োগ বলে মনে করছেন অনেকে।

উল্লেখ্য়, ইতিমধ্য়েই হিন্দি ছবির মধ্যে সর্বকালের সর্বোচ্চ ব্যবসার নিরিখে তৃতীয় স্থানে পৌঁছে গেছে 'গদর ২'। পিছনে ফেলেছে আমির খানের (Aamir Khan) 'দঙ্গল' (Dangal) ও যশের (Yash) 'কেজিএফ চ্যাপ্টার ২'-কে (KGF Chapter 2)। 

আরও পড়ুন...

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এক বছরের মধ্যে মৃত্যু ৬.৫ শতাংশ কোভিড রোগীর! দাবি নয়া গবেষণায়

এর আগে এক্সিবিটর ও ডিস্ট্রিবিউটর সানি খান্না সংবাদ সংস্থা আইএএনএসকে বলেছিলেন, 'এই ছবি সপ্তাহান্তে প্রেক্ষাগৃহের প্রায় ৭৫ থেকে ৮০ শতাংশ ভরিয়ে রেখেছে। এই ছবির হাত ধরে এমন অনেক প্রেক্ষাগৃহ প্রাণ ফিরে পেয়েছে যেগুলি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। জাতীয় স্তরের মাল্টিপ্লেক্স চেনের কথা বাদ দিলেও, যে সমস্ত ছোট মাল্টিপ্লেক্সে কিছুদিন আগেও ৮ শতাংশ বুকিং হচ্ছিল, সেখানেও ৬০ শতাংশ পূর্ণ হচ্ছে দর্শকাসন, এবং সবটাই 'গদর ২'-এর জন্য সম্ভব হয়েছে।'

একাধিক ট্রেড অ্যানালিস্টের দাবি এই ছবির আয় বৃদ্ধি পেয়েছে স্বাধীনতা দিবসের দিন থেকে। ওই দিন 'গদর ২' বিপুল ব্যবসা করে। তবে দ্বিতীয় শনিবার ছবির আয় পড়ে যায় ৩০ শতাংশ মতো। যদিও 'পাঠান', যা এখনও সর্বোচ্চ ব্যবসা করা হিন্দি ছবি, তারও দ্বিতীয় শনিবার ব্যবসা নিম্নমুখী হয়েছিল, তবে 'গদর ২' ফের মাথা তুলেছে, এবং এই মুহূর্তে 'অপ্রতিরোধ্য' এই ছবি, তা বলাই যায়। 

এই সময়ে প্রেক্ষাগৃহে বিভিন্ন অঞ্চলের ছবি চলছে। অ্যানালিস্টদের মতে এখন প্রেক্ষাগৃহ ও ইন্ডাস্ট্রির জন্য সব মিলিয়েই খুব ভাল সময়। একদিকে যেমন সানি দেওলের 'গদর ২' চলছে, সেই সঙ্গে চলছে অক্ষয় কুমারের 'ওএমজি ২', রজনীকান্তের 'জেলার' ও চিরঞ্জীবীর 'ভোলা শঙ্কর'। উল্লেখ্য প্রত্যেকটি ছবিই বেশ ভালই ব্যবসা করছে প্রেক্ষাগৃহে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget