এক্সপ্লোর

Kangana Ranaut: বিজেপি প্রার্থী হতেই কঙ্গনাকে কুরুচিকর আক্রমণ কংগ্রেস নেত্রীর, পাল্টা জবাব অভিনেত্রীরও

Supriya Shrinate - Kangana Ranaut Controversy: রবিবার প্রার্থীতালিকা ঘোষণা হওয়ার পরে, নিজেই পোস্ট করে রাজনীতিতে যোগদান করা ও প্রার্থী হওয়ার কথা জানিয়েছিল কঙ্গনা। সেই পোস্ট ভাইরাল হয়ে যায়

কলকাতা: রবিবার বিজেপির পঞ্চম দফার প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে দেশজুড়ে। আর সেখানে এমন কিছু নাম রয়েছে যা বেশ চমকপ্রদই বলা যায়। এতদিন বিজেপির সমর্থকই ছিলেন তিনি, তবে ঘোষিত নয়। রবিবার প্রার্থীতালিকা প্রকাশ হওয়ার পরে জানা গেল, কেরিয়ারের নতুন ইনিংস শুরু করলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। বিজেপিতে যোগদান করলেন তিনি। আনুষ্ঠানিকভাবে হাতে তুলে নিলেন দলীয় পতাকা। ভূমিকন্যা হিসেবে হিমাচলের মান্ডির হয়ে নির্বাচনে চলছেন তিনি। তবে প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করার ঠিক পরের দিনই সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলনেত্রীর কাছ থেকে কুরুচিকর মন্তব্যের শিকার হলেন কঙ্গনা। পাল্টা উত্তর দিতে অবশ্য ছাড়লেন না নায়িকাও। 

ঠিক কী ঘটেছে? রবিবার প্রার্থীতালিকা ঘোষণা হওয়ার পরে, সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করে রাজনীতিতে যোগদান করা ও প্রার্থী হওয়ার কথা জানিয়েছিল কঙ্গনা। সেই পোস্ট ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। আর সোমবারই এক্স অ্যাকাউন্ট (প্রাক্তন ট্যুইটার) থেকে কঙ্গনার পুরনো একটি ছবি শেয়ার করে নেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শিন্ডে (Supriya Shrinate)। ছবির ক্যাপশানে সুপ্রিয়া লিখেছিলেন, 'মান্ডিতে এখন কত দাম চলছে দয়া করে জানাবেন?' পরে অবশ্য সেই পোস্টটি মুছে ফেলেন সুপ্রিয়া। তবে এই আক্রমণের পাল্টা জবাব দিতে ছাড়েননি কঙ্গনা। 

সোশ্যাল মিডিয়ায় সুপ্রিয়ার পোস্টের একটি স্ক্রিনশট শেয়ার করে নিয়ে কঙ্গনা লেখেন, 'প্রিয় সুপ্রিয়াজী, একজন অভিনেত্রী হিসেবে ২০ বছরের কেরিয়ার আমার। সমস্ত পেশার, সমস্ত চরিত্রের নারীর ভূমিকায়তেই আমি অভিনয় করেছি। যেমন 'কুইন' ছবিতে আমি একজন ভীতু মেয়ে, তেমনই 'ধড়ক'-এ একজন ভীষণ সাহসী মেয়ের ভূমিকায় অভিনয় করেছি। মণিকর্ণিকা ছবিতে যেমন আমি একজন রানির ভূমিকায় অভিনয় করেছি, তেমনই চন্দ্রমুখীতে পেত্নী সেজেছি। 'রাজ্জো' ছবিতে একজন দেহব্যবসায়ীর ভূমিকায় আমায় দেখেছেন মানুষ, আবার 'থালাইভি'-তে একজন দুঁদে রাজনৈতিক নেত্রীর ভূমিকায়। আমার মনে হয়, আমাদের মেয়েদের এবার সংস্কারমুক্ত করে বড় করা উচিত। ঘরের মেয়েদেরও সেখানো উচিত প্রত্যেকটা পেশা সম্মানের যোগ্য। যাঁরা দেহব্যবসা করেন, তাঁদেরও সম্মানটা পাওয়া উচিত।'

বিজেপির তরফ থেকে এই ধরণের পোস্টের বিপক্ষে পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। যদিও পোস্টটি সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলেছেন কংগ্রেস নেত্রী। 

 

 

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget