এক্সপ্লোর

সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু মামলা: ‘টেনসাইল টেস্টে’র জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হল ফাঁস লাগানোর কাপড়

ওই কাপড় গলায় ফাঁস লাগিয়ে অভিনেতা আত্মঘাতী হয়েছিলেন বলে অভিযোগ। ওই কাপড়ের টেনসাইল স্ট্রেংথ ( ভার বহনে সক্ষমতা) পরীক্ষা করা হবে ফরেনসিক ল্যাবে। দেখা হবে, ওই কাপড় সুশান্তর শরীরের ওজনের সমান ভার বহন করতে সক্ষম ছিল কিনা। পুলিশ সূত্রে এ খবর জানা গেছে।

মুম্বই:সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ঘটনার তদন্তে এবার গলায় ফাঁস লাগাতে যে কাপড় ব্যবহৃত হয়েছিল, সেটি পরীক্ষার জন্য এরটি ফরেনসিক ল্যাবে পাঠিয়েছে পুলিশ। ওই কাপড় গলায় ফাঁস লাগিয়ে অভিনেতা আত্মঘাতী হয়েছিলেন বলে অভিযোগ। ওই কাপড়ের টেনসাইল স্ট্রেংথ ( ভার বহনে সক্ষমতা) পরীক্ষা করা হবে ফরেনসিক ল্যাবে। দেখা হবে, ওই কাপড় সুশান্তর শরীরের ওজনের সমান ভার বহন করতে সক্ষম ছিল কিনা। পুলিশ সূত্রে এ খবর জানা গেছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, সুশান্তর মৃত্যুতে কোনও চক্রান্ত রয়েছে কিনা, তা জানার ক্ষেত্রে এই পরীক্ষা সহায়ক হবে। এদিকে, সুশান্তর মৃত্যুর ঘটনার তদন্তে বান্দ্রা পুলিশ চলচ্চিত্র পরিচালক সঞ্জয়লীলা বনশালীকে তাঁর বয়ান নথিভূক্ত করতে তলব করেছে। তাঁকে সোমবার আসতে বলা হয়েছে। জানা গেছে, বনশালী প্রয়াত অভিনেতাকে তাঁর সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সময় দিতে পারার মতো সমস্যা থাকায় সুশান্ত বনশালীর সিনেমায় কাজ করতে পারেননি। গত ১৪ জুন বান্দ্রায় নিজের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় ৩৪ বছরের সুশান্তকে। তাঁর বাড়ি থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছিল। পুলিশের ওই আধিকারিক জানিয়েছেন, চূড়ান্ত ফরেনসিক রিপোর্ট আসতে তিন দিন বা তার বেশি সময় লাগতে পারে। মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে ফরেনসিক বিশেষজ্ঞরা কাপড়টি খতিয়ে ও বিশ্লেষণ করে দেখবেন। টেনসাইল স্ট্রেংথ টেস্ট প্রযুক্তিগতভাবে দেখাবে যে, ওই কাপড় সুশান্তর ৮০ কেজি ওজনের ভার বহনে সক্ষম কিনা। কোনও বস্তু প্রসারিত হলে ছিঁড়ে বা ভেঙে না যাওয়া পর্যন্ত সর্বোচ্চ কতটা ভার বহন করতে পারে, তা হল টেনসাইল স্ট্রেংথ। অভিনেতার মোবাইল ফোনের ফরেনসিক রিপোর্টও এখনও জমা পড়েনি বলে ওই আধিকারিক জানিয়েছেন। সম্প্রতি পুলিশ কুপার হাসপাতাল থেকে অভিনেতার শরীরের ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট পেয়েছে পুলিশ। ওই রিপোর্টে ঝুলে পড়ার ফলে শ্বাসরোধে মৃত্যু বলে জানানো হয়েছে। সুশান্তর মৃত্যুর ঘটনায় সম্ভাব্য পেশাদারি প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি খতিয়ে দেখছে। পুলিশ অভিনেতার অবসাদের কারণ নিয়ে তদন্ত করবে বলে ওই আধিকারিক জানিয়েছেন। পুলিশ এই ঘটনায় এখনও পর্যন্ত সুশান্তর পরিবারের লোকজন সহ ২৯ জনের বয়ান নথিভূক্ত করেছে। তাঁদের মধ্যে রয়েছেন সুশান্তর ঘনিষ্ঠ বন্ধু রিয়া চক্রবর্তী, কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা, যশ রাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানু শর্মা ও অভিনেত্রী সঞ্জনা সাংঘি। ‘দিল বেচারা’য় সঞ্জনার বিপরীতে অভিনয় করেছিলেন সুশান্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev: 'ফিরলাম সেখানেই, যেখান থেকে...', 'বিদ্রোহী' হওয়ার দিনেই ইঙ্গিতপূর্ণ পোস্ট দেবের!
'ফিরলাম সেখানেই, যেখান থেকে...', 'বিদ্রোহী' হওয়ার দিনেই ইঙ্গিতপূর্ণ পোস্ট দেবের!
Aparajita Auddy: অরূপ বিশ্বাসকে ভাইফোঁটা দিয়ে চূড়ান্ত ট্রোলিংয়ের মুখে অপরাজিতা আঢ্য! কী জবাব দিলেন?
অরূপ বিশ্বাসকে ভাইফোঁটা দিয়ে চূড়ান্ত ট্রোলিংয়ের মুখে অপরাজিতা আঢ্য! কী জবাব দিলেন?
Bollywood Actress: ক্যানসারে আক্রান্ত, পর্দা থেকে দূরে... মাসের পর মাস ধরে চলছে কষ্টকর চিকিৎসা! কেমন আছেন অভিনেত্রী?
ক্যানসারে আক্রান্ত, পর্দা থেকে দূরে... মাসের পর মাস ধরে চলছে কষ্টকর চিকিৎসা! কেমন আছেন অভিনেত্রী?
Actor Death: চিকিৎসা করেও হল না শেষরক্ষা, মাত্র ৫৬ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় অভিনেতা!
চিকিৎসা করেও হল না শেষরক্ষা, মাত্র ৫৬ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় অভিনেতা!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৮.০৬.২৬) পর্ব ২: জাল-সইকাণ্ডে হাজিরা না দিয়ে দিল্লিতে অভিষেক, ফের বাড়িতে গেল CID
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৮.০৬.২৬) পর্ব ১: দলেই 'সর্বহারা' হয়ে INDI-জোটের বৈঠকে মমতা, দিল্লিতে বসেই দেখলেন ভাঙন
Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ
Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
PM Modi : মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
Yogi Adityanath: ‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
CID Kalighat Camac Street : কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
Underwater Gas Pipeline from Oman: আরব সাগরের নীচে পাইপলাইন, ওমান থেকে গুজরাতে সরাসরি গ্যাস সরবরাহ, তিন দশক আগের ভাবনা কি এবার বাস্তবায়নের পথে?
আরব সাগরের নীচে পাইপলাইন, ওমান থেকে গুজরাতে সরাসরি গ্যাস সরবরাহ, তিন দশক আগের ভাবনা কি এবার বাস্তবায়নের পথে?
TMC Sabysachi Dutta Arrested: সব্যসাচীকে দেখে ফের ডিম ছুড়লেন বিক্ষোভকারীরা, আদালত থেকে বের করার সময়েও তীব্র জনরোষ
সব্যসাচীকে দেখে ফের ডিম ছুড়লেন বিক্ষোভকারীরা, আদালত থেকে বের করার সময়েও তীব্র জনরোষ
Bengal Cricket: নিয়ম না থাকলেও সদস্যদের স্বার্থের কথা ভেবেই... বললেন স্নেহাশিস, মেদিনীপুরেও পত্রযুদ্ধ
নিয়ম না থাকলেও সদস্যদের স্বার্থের কথা ভেবেই... বললেন স্নেহাশিস, মেদিনীপুরেও পত্রযুদ্ধ
Daily Astrology: বুধেই জ্যাকপট লাগাবে এই রাশিরা? লটারিতে বড় ফাটকা, অফিসে পদোন্নতি যোগ, এই ৬ রাশিতে কাল গোল্ডেন টাইম
বুধেই জ্যাকপট লাগাবে এই রাশিরা? লটারিতে বড় ফাটকা, অফিসে পদোন্নতি যোগ, এই ৬ রাশিতে কাল গোল্ডেন টাইম
Amazon Parcel Scam: স্মার্টফোনের বদলে পার্সেলে সাবান ! অ্যামাজনে নতুন প্রতারণার ফাঁদ, 'পিঙ্ক ডট' দেখছেন তো ?
স্মার্টফোনের বদলে পার্সেলে সাবান ! অ্যামাজনে নতুন প্রতারণার ফাঁদ, 'পিঙ্ক ডট' দেখছেন তো ?
Embed widget