এক্সপ্লোর

আদিত্য ঠাকরের সঙ্গে পরিচয় নেই, বিহার পুলিশের তদন্ত 'বেআইনি', সিবিআই-তে 'আপত্তি নেই', আইনজীবীর মারফত আরও চাঞ্চল্যকর দাবি রিয়ার

কেন বিহার পুলিশের তদন্তকে বেআইনি আখ্যা দিচ্ছেন রিয়া চক্রবর্তী? এই প্রসঙ্গে বেশ কয়েকটি কারণ দর্শান তাঁর আইনজীবী।

নয়াদিল্লি: সুশান্তকাণ্ডে আবারও মুখ খুললেন রিয়া চক্রবর্তী। সুশান্তের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করলেন রিয়া। পাশাপাশি জানালেন, এই বিষয়ে তিনি আগেই পুলিশ ও ইডি-কে সমস্ত তথ্য দিয়েছেন। তাঁর বিরুদ্ধে এখনও কোনও অভিযোগ প্রমাণিত হয়নি। কোনও তৃতীয় এজেন্সিকে দিয়েও তদন্ত করালে তাঁর অসুবিধা নেই বলে জানিয়েছেন রিয়া চক্রবর্তী। সূত্রের খবর, রিয়া বিহার পুলিশের তদন্তকে 'বেআইনি' বলে উল্লেখ করে বলেন, সুপ্রিম কোর্ট যদি মনে করে সিবিআই-এর হাতে তদন্তভার দেবে, তাহলে তা নিয়ে কোনও আপত্তি নেই। রিয়ার আইনজীবীর বক্তব্য অনুসারে, বিহার পুলিশের তদন্ত সে-রাজ্যের রাজনৈতিক নেতাদের দ্বারা প্রভাবিত। আর সিবিআই তদন্ত প্রসঙ্গে তাঁদের আপত্তি নেই, তবে মহারাষ্ট্র সরকার যদি মামলাটি সিবিআইয়ের হাতে দিতে চায়, তবেই সুশান্ত মৃত্যুর সিবিআই তদন্ত হতে পারে, দাবি রিয়ার আইনজীবীর। কেন বিহার পুলিশের তদন্তকে বেআইনি আখ্যা দিচ্ছেন রিয়া চক্রবর্তী? এই প্রসঙ্গে বেশ কয়েকটি কারণ দর্শান তাঁর আইনজীবী। ১. যেদিনই সুশান্তের বাবা রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের বিরুদ্ধে অভিযোগ আনেন, সেইদিনই পুলিশ এফআইআর নিয়ে নেয়। আশ্চর্যজনকভাবে বিহার পুলিশের কাছে কেকে সিংহ যান ছালার মৃত্যুর ৪০ দিন পর! ২. বিহার পুলিশ রিয়াকে তদন্তে সহযোগিতা করার জন্য সমন না পাঠিয়ে সটান মুম্বইতে হাজির হয়ে যায়। ৩. বিভিন্ন সংবাদমাধ্যমেও এই কথা বলা হয়, প্রথমে নাকি বিহার পুলিশ এফআইআর রেজিস্টার করতে চায়নি। পরে শাসকদলের চাপে পড়েই এফআইআর নেয়। ৪. রিয়ার আইনজীবীর দাবি, তাঁর মক্কেল সব তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করছেন। কিন্তু যেসব সংস্থার এই মামলার তদন্ত করার এক্তিয়ার রয়েছে, তাদের কাছে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন রিয়া চক্রবর্তী। ৫. যেভাবে বিহার পুলিশ এই মামলার তদন্ত করছে, তাতে তাঁদের সন্দেহ এতে আদৌ রিয়ার সঙ্গে ভাল ব্যবহার করা হবে কি না। সেই সঙ্গে আইনজীবী মারফত রিয়া জানান, আদিত্য ঠাকরেকে তিনি চেনেন না। তাঁর সঙ্গে দেখাও করেননি। ফোনে বা অন্য কোনও মাধ্যমেও আদিত্য ঠাকরের সঙ্গে রিয়া কথা হয়নি। উল্লেখ্য, এই মামলায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরের নামও উঠে আসে বিজেপি নেতাদের কথায়। তবে আদিত্য তথা মহারাষ্ট্রের ক্যাবিনেট মন্ত্রী আগেই দাবি করেছিলেন যে, এই মামলায় তিনি কোনওভাবেই জড়িত নন। সূত্রের খবর, সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাওয়া অর্থ নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। নিজের অকাউন্ট সংক্রান্ত যাবতীয় নথি জমা দিয়েছেন ইডি -র কাছে বলে দাবি করেন রিয়া। সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকা তছরুপ হয়েছে, কোন সূত্রে তিনি এই তথ্য পান, তাও জানতে চাওয়া হয় তাঁর কাছে। সুশান্তকাণ্ডে সমস্ত ইলেকট্রনিক্স, ফরেনসিক ও মেডিক্যাল রিপোর্ট নিজেদের হেফাজতে রেখেছে মুম্বই পুলিশ। শেয়ার করেছে ইডির সঙ্গেও জানিয়েছে মুম্বই পুলিশ। সোমবার দিল্লিতে সুশান্ত সিং রাজপুত এর বাবা কে কে সিংয়ের বয়ান রেকর্ড করল ইডি। সূত্রের খবর, সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাওয়া অর্থ নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকা তছরুপ হয়েছে, কোন সূত্রে তিনি এই তথ্য পান, তাও জানতে চাওয়া হয় তাঁর কাছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget