এক্সপ্লোর

অঙ্কিতা, কৃতি, সারা, রিয়া! দেখে নিন সুশান্তের জীবনে সম্পর্কের ভাঙা গড়া

অভিনয় থেকে ব্যক্তিত্ব, অনায়াসেই মন জয় করতে পারতেন সুশান্ত। কিন্তু সুশান্তের মন জয় করেছিলেন কোন কোন নারী? একাধিকবার তাঁর ব্যক্তিগত জীবনে প্রেমের সম্পর্কের কথা সামনে এসেছে।

মুম্বই: 'পবিত্র রিস্তা' টেলি সিরিয়ালের হাত ধরে তাঁর ছোট পর্দায় পা রাখা। এরপর অভিনয়ের জোরে নিজের জায়গা পোক্ত করেছিলেন বলিউডে। একের পর এক ছবির সাফল্যে কেরিয়ারের বেশ ভালো সময়ই কাটাচ্ছিলেন সুশান্ত সিংহ রাজপুত। কিন্তু রবিবার দুপুরের তাঁর আত্মহত্যার খবর বাকরুদ্ধ অভিনয়, ক্রীড়া জগত থেকে শুরু করে সাধারণ মানুষ। কোন অবসাদ থেকে এই চরম পথ বেছে নিলেন নায়ক, সবার মনে ঘুরছে এই একই প্রশ্ন। অভিনয় থেকে ব্যক্তিত্ব, অনায়াসেই মন জয় করতে পারতেন সুশান্ত। কিন্তু সুশান্তের মন জয় করেছিলেন কোন কোন নারী? একাধিকবার তাঁর ব্যক্তিগত জীবনে প্রেমের সম্পর্কের কথা সামনে এসেছে। 'এমএস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি'-র নায়কের ব্যক্তিগত জীবনেও ছিল না বলা গল্প। 'পবিত্র রিস্তা' ধারাবাহিকে অঙ্কিতা লোখন্ডের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন সুশান্ত। ধারাবাহিকের সেট থেকেই শুরু হয়েছিল অঙ্কিতা লোখন্ডের সঙ্গে সুশান্তের প্রেমের সম্পর্ক। বেশ কয়েক বছর লিভ ইনও করেন সুশান্ত-অঙ্কিতা। কিন্তু 'পবিত্র রিস্তা'  দেদার সাফল্যের পর বলিউডে পা রাখেন সুশান্ত। বলিউডে পা রাখার পরই অঙ্কিতার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় সুশান্ত সিং রাজপুতের। শোনা যায়, ওই সময় কৃতি শ্যাননের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। দুজনকে একসঙ্গে 'রবতা' ছবিতে দেখা গিয়েছে। কিন্তু 'রবতা' ছবির মুক্তির পর কৃতির সঙ্গেও সুশান্তের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়ে যায়। সম্পর্ক শেষ হয় বিচ্ছেদে। এরপর পরিচালক অভিষেক কাপুরের সিনেমা কেদারনাথ-এর সময় শোনা যায় সারা আলি খানের সঙ্গে জড়িয়ে পড়েন সুশান্ত। তবে সেই সম্পর্কও বেশিদিন স্থায়ী হয়নি। সারার সঙ্গে বিচ্ছেদের পর সইফ-কন্যার প্রিয় বন্ধু রিয়া চক্রবর্তীর সঙ্গে সুশান্তের ঘনিষ্ঠতা চোখে পড়ে। রিয়ার সঙ্গে বিদেশ ভ্রমণেও দেখা যায় সুশান্তকে। তবে সুশান্তকে বন্ধু বলেই পরিচয় দিতেন রিয়া। যদিও বেশ কয়েকটি সূত্রের খবর, সুশান্ত নিজের বাড়ি ছেড়ে রিয়ার সঙ্গেই থাকতেন তাঁর ফ্ল্যাটে। এমনকী, রিয়াকে বিয়ের জন্যও প্রস্তাব দেন তিনি। সুশান্তের বিয়ের প্রস্তাব রিয়া নাকচ করে দেন।
 আজ সুশান্তের মৃত্যুর খবর পেয়ে শোকস্তব্ধ অঙ্কিতা, রিয়া!
 

সেরা শিরোনাম

Big Boss Bangla: দুর্নিবারের ছবি দিয়ে 'তৃতীয়ার শুভেচ্ছা' লিখলেন 'বং গাই' কিরণ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট
দুর্নিবারের ছবি দিয়ে 'তৃতীয়ার শুভেচ্ছা' লিখলেন 'বং গাই' কিরণ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট
Big Boss Bangla: মাইক না পরে, গোপনে সৃজলাকে ভাললাগার কথা বলেছেন দুর্নিবার? প্রশ্নের মুখে গায়ক বললেন..
মাইক না পরে, গোপনে সৃজলাকে ভাললাগার কথা বলেছেন দুর্নিবার? প্রশ্নের মুখে গায়ক বললেন..
Bollywood News: ভারত থেকে বেরিয়ে যেতে হবে বলিউড অভিনেতা ইমরান খানকে? বের করে দিতে বলছেন বিজেপি নেতা, OCI-বিধি কী বলছে?
ভারত থেকে বেরিয়ে যেতে হবে বলিউড অভিনেতা ইমরান খানকে? বের করে দিতে বলছেন বিজেপি নেতা, OCI-বিধি কী বলছে?
RJ Mitte Death : বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget