এক্সপ্লোর

Sushant Singh Rajput: '৪৫ মাস পরেও কূলকিনারা নেই', সুশান্তের মৃত্যুতদন্তের অগ্রগতি জানতে চেয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ অভিনেতার দিদি

Sushant Singh Rajput Death Update: ২০২০ সালের জুন মাসে বান্দ্রার বিলাসবহুল ফ্ল্যাটের কামরা থেকে উদ্ধার হয় বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্তের নিথর দেহ।কী হয়েছিল সুশান্তের সঙ্গে তার সঠিক উত্তর এখনও অজানা

কলকাতা: ফের নতুন করে শিরোনামে সুশান্ত সিংহ রাজপুত (Sushant Singh Rajput)। ভাইয়ের মৃত্যুতে এবার সিবিআই (CBI) তদন্তের গতিবিধি জানতে চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)-র কাছে আবেদন করলেন দিদি শ্বেতা সিংহ কৃতি (Shweta Singh Kirti)। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা শেয়ার করে, ভাইয়ের মৃত্যর সুবিচার চাইলেন দিদি শ্বেতা। 

ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তা শেয়ার করে নিয়েছেন শ্বেতা। সেখানে তিনি বলছেন, 'আমি এই ভিডিও বার্তাটা রেকর্ড করছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে। আজ, ৪৫ মাস হয়ে গেল, আমার ভাই নেই। আমরা এখনও জানি না আমার ভাইয়ের মৃত্যুর কারণ কী? সিবিআই তদন্ত চালাচ্ছে কিন্তু সেই তদন্ত কতদূর পৌঁছাল, কী ফলাফল হল তার কিছুই আমরা জানি না। আমাদের অনেক প্রশ্ন রয়েছে যার উত্তর পাইনি আমরা। অনেক অসমাপ্ত কথা রয়েছে, অনেক উত্তর দেওয়া বাকি রয়েছে। ১৪ জুন ২০২০, আমার ভাই প্রয়াত হয়েছে। আমাদের কাছে, ভাইয়ের অনুরাগীদের কাছে এখনও সবটাই ধোঁয়াশা। আপনি দয়া করে এই বিষয়টার দিকে একটু দৃষ্টিপাত করলে উপকৃত হব। শুধু তাই নয়, আমাদের ভরসা ফিরে আসবে দেশের বিচার ব্যবস্থার ওপরও। আমরা, শুধু আমরা কেন, গোটা দেশই জানতে চায় কী হয়েছিল সুশান্তের সঙ্গে।'

২০২০ সালের জুন মাসে বান্দ্রার বিলাসবহুল ফ্ল্যাটের কামরা থেকে উদ্ধার হয় বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের নিথর দেহ। কী হয়েছিল সুশান্তের সঙ্গে তার সঠিক উত্তর এখনও অজানা। তবে প্রাথমিক তদন্তে মনে করা হয়েছিল, নিজের ঘরে, নিজেরই কুর্তা গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন অভিনেতা। কাঠগড়ায় তোলা হয়েছিল তাঁর তদকালীন প্রেমিকা রিয়া চক্রবর্তীকেও। তবে মাদকযোগে রিয়ার হাজতবাস হলেও সুশান্তের মৃত্যুর সঙ্গে তাঁর কোনও সরাসরি যোগ পাওয়া যায়নি। সুশান্তের মৃত্যুর সঠিক কারণ যে কী ছিল, একাধিক তথ্য উঠে আসলেও তার কোনোটাতেই সিলমোহর পড়েনি। দীর্ঘ সময় পেরিয়ে, সম্ভবত কিছুটা অধৈর্য্য হলেও প্রধানমন্ত্রীর উদ্দেশে এই বার্তা দিতে চেয়েছেন অভিনেতার দিদি 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shweta Singh Kirti (@shwetasinghkirti)

আরও দেখুন: Chiranjeet Exclusive: পালটে গেছে কী? পালটে যাওয়া দেখছেন কীভাবে? ছবি-কথায় খোলামেলা চিরঞ্জিৎ | ABP Ananda LIVE

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget