এক্সপ্লোর

শেষকৃত্যে তাঁদের ডাকা হয়নি কেন, জানতে চেয়েছিলেন 'ক্ষমতাশালীরা', জানালেন সুশান্ত সিংহ রাজপুতের বন্ধু

সুশান্ত সিংহ রাজপুতের আকস্মিক মৃত্যু বিনোদন জগতকে হতভম্ব ও শোকবিহ্বল করে তুলেছে। গত ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রায় সুশান্তর বাড়িতে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রযোজক সন্দীপ সিংহ ছিলেন সুশান্তের ঘনিষ্ঠদের একজন।

নয়াদিল্লি: সুশান্ত সিংহ রাজপুতের আকস্মিক মৃত্যু বিনোদন জগতকে হতভম্ব ও শোকবিহ্বল করে তুলেছে। গত ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রায় সুশান্তর বাড়িতে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রযোজক সন্দীপ সিংহ ছিলেন সুশান্তের ঘনিষ্ঠদের একজন। সম্প্রতি সংবাদমাধ্যমে এক সাক্ষাতকারে সন্দীপ জানিয়েছেন, সুশান্তর শেষকৃত্যে কেন তাঁদের ডাকা হয়নি, তা জানতে চেয়ে ক্ষমতাশালীদের মেসেজ পেয়েছিলেন তিনি। সাক্ষাত্কারে সন্দীপ বলেছেন, সুশান্তর মৃত্যুর পর অনেকেই অনেক কথা বলছেন। এই বিষয়টি তাঁর একেবারেই পছন্দ নয়। সন্দীপ জানিয়েছেন, সুশান্তের শেষকৃত্যের পর বাড়িতে ফিরে তিনি যখন স্নান করতে যাচ্ছিলেন, তখন তাঁর কাছে কয়েকটি ফোন ও মেসেজ আসে। যাঁরা ফোন বা মেসেজ করেছিলেন, তাঁরা জানতে চেয়েছিলেন যে, সুশান্তর শেষকৃত্যে কেন তাঁদের ডাকা হল না। সন্দীপ আরও বলেছেন, সুশান্তর মৃত্যুর পর যেভাবে দোষারোপের পর্ব চলছে, তাতে তিনি ব্যথিত। সুশান্তর কেরিয়ার সম্পর্কে সন্দীপ বলেছেন, অনেকেই বলছেন যে, সুশান্তের সাতটি ছবি হাতছাড়া হয়েছিল এবং কেউ কেউ আবার তাঁর সম্পর্কের কথাও বলছেন। আবার কেউ কেউ বলছেন, সুশান্তরর অর্থ সংকট চলছিল। এ ধরনের জল্পনা খারিজ করে দিয়েছেন সন্দীপ। এগুলিকে নিছক অনুমান হিসেবেই নাকচ করেছেন তিনি। সুশান্তর উচ্ছ্বসিত প্রশংসা করে সন্দীপ বলেছেন, ইন্ডাস্ট্রিতে বহিরাগত ছিলেন সুশান্ত। এরপরও তিনি বড় বড় প্রোডাকশন হাউসগুলির সঙ্গে কাজ করেছেন। সন্দীপ সুশান্তর আত্মার জন্য প্রার্থনা করতে সকলের কাছে আর্জি জানিয়েছেন। তিনি বলেছেন, সুশান্তর পরিবার এখন শোকের মধ্য দিয়ে যাচ্ছে। তাই তাঁদের অযথা জল্পনার মধ্য টেনে না আনার আর্জিও জানিয়েছেন সন্দীপ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget