এক্সপ্লোর

সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর বয়ান রেকর্ড করল পুলিশ, কী বললেন?

সুশান্তের মৃত্যুর পর, তাঁর ঘনিষ্ঠদের কেউ কেউ জানান, সম্প্রতি সুশান্তের সঙ্গে ভুল বোঝাবুঝি চলছিল রিয়ার। মৃত্যুর আগের দিন বা দিন কয়েক আগে সুশান্তের ফ্ল্যাট থেকে চলে যান রিয়া।

মুম্বই: ডিপ্রেশন? নাকি কেরিয়ারে টানাপোড়েন? বলিউডে ‘স্বজনপোষণে’র জন্যই কি নিজেকে শেষ করে দিলেন সুশান্ত সিংহ রাজপুত ? উত্তরের খোঁজে মুম্বই পুলিশ।  বৃহস্পতিবার সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর,বান্দ্রা থানায় তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে রিয়ার।

সুশান্তের মৃত্যুর পর, তাঁর ঘনিষ্ঠদের কেউ কেউ জানান, সম্প্রতি সুশান্তের সঙ্গে ভুল বোঝাবুঝি চলছিল রিয়ার। মৃত্যুর আগের দিন বা দিনকয়েক আগে সুশান্তের ফ্ল্যাট থেকে চলে যান রিয়া। তারপর নাকি রিয়াকে ফোন করেও উত্তর পাননি সুশান্ত। যদিও এই ঘটনার সত্যতা জানা যায়নি। রিয়ার সঙ্গে একটি রোম্যান্টিক কমেডিতে কাজ করারও কথা ছিল সুশান্তের। শুটিং শুরু হবার কথা ছিল মে-মাসে। কিন্তু লকডাউনের জন্য তাও পিছিয়ে যায়।

এর আগে বুধবার কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরার বয়ানও রেকর্ড করে মুম্বই পুলিশ। পুলিশ সূত্রে খবর,  তদন্তকারীদের তিনি জানিয়েছেন,  ২৭ মে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মেসেজ করেন সুশান্ত। মুকেশ জানিয়েছেন, এরপর ধন্যবাদ জানিয়ে তিনিও সুশান্তকে মেসেজ করেন। জিগ্যেস করেন, কেমন আছ? মুকেশের দাবি, এরপর আরও একটি এসএমএস-এ সুশান্ত লেখেন, তিনি ভাল নেই।কী হয়েছে  জানতে চান মুকেশ। কিন্তু তাঁর দাবি, এরপরই সুশান্ত তাঁকে লেখেন, আমি ঠিক আছি, আমি ঠিক হয়ে যাব।

গত রবিবার বান্দ্রার ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় অভিনেতা সুশান্তের ঝুলন্ত দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, তিনি আত্মহত্যা করেছেন। সুশান্তের বাবার সঙ্গেও এর আগে কথা হয়েছিল পুলিশের। তিনি নাকি পুলিশকে জানান, সিনে ইন্ডাস্ট্রির চাপে ছিলেন সুশান্ত। বাবাকে সে-কথা জানিয়েও ছিলেন তিনি।

সোমবার মুম্বইয়ে সুশান্ত সিং রাজপুতের শেষকৃত্য সম্পন্ন হয়। বৃহস্পতিবার পটনায় গঙ্গায় ছেলের অস্থিকলস ভাসান সুশান্তের বাবা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget