এক্সপ্লোর

Saregamapa: বাবা ঝালমুড়িওয়ালা, 'সারেগামাপা'-র মঞ্চে সুস্মিতার লড়াইয়ের গল্প আবিরের মুখে

Sushmita Sarkar on Sa re ga ma pa: কলকাতার কালিকাপুরের বাসিন্দা সুস্মিতা বড় হয়েছে আর্থিক অভাব অনটনের মধ্যে। কিন্তু সঙ্গী করেছিলেন সুরকে। সুস্মিতার বাবা ঝালমুড়ি বিক্রি করেন।

কলকাতা: 'সারেগামাপা' কেবল সঙ্গীতাষ্ঠানের মঞ্চ নয়, বিভিন্ন প্রতিযোগীদের বিভিন্ন গল্পের কথা, লড়াইয়ের কথা বারে বারেই উঠে এসেছে এখানে। ব্যতিক্রম নয় এবারের 'সারেগামাপা'-ও। বর্তমানে এই মঞ্চে নিজের সঙ্গীত পরিবেশনায় বিচারকদের মুগ্ধ করেছেন সুস্মিতা সরকার। কিন্তু এই সুস্মিতার সঙ্গে যোগ রয়েছে, শো-এর সঞ্চালক আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)-র!

কীভাবে? এদিন মঞ্চে সুস্মিতার গান গাওয়ার পরে আবির জানান, সুস্মিতার মায়ের কাছে তিনি নিশ্চিন্তে রেখে যেতেন তাঁর মেয়েকে। আসলে আবির অভিনেতা। বিভিন্ন ব্যস্ততায় তাঁকে বিভিন্ন কাজে বাইরে থাকতে হয়। যদিও আবির যৌথ পরিবারে থাকেন। কিন্তু স্ত্রী ছাড়া তাঁর পরিবারের সবাই অভিনয়ের সঙ্গে যুক্ত। স্ত্রী নন্দিনীরও বিভিন্ন কাজ থাকে সারাদিনই। একরত্তি মেয়েকে দেখার জন্য আবিরদের ভরসা ছিল সুস্মিতার মাই। 

কে এই সুস্মিতা? কলকাতার কালিকাপুরের বাসিন্দা সুস্মিতা বড় হয়েছে আর্থিক অভাব অনটনের মধ্যে। কিন্তু সঙ্গী করেছিলেন সুরকে। সুস্মিতার বাবা ঝালমুড়ি বিক্রি করেন। রোজই ঠেলাগাড়িতে পসার সাজিয়ে সুস্মিতার বাবা বেড়িয়ে পড়েন বিক্রিবাটা করতে। সুস্মিতার সঙ্গেই থাকেন। বাবার সঙ্গেই হাতে হাতে কাজ শেখা সুস্মিতার। তবে সঙ্গে সঙ্গে চালিয়ে যেতে থেকেছেন পড়াশোনা আর গানের চর্চা। গান শেখেন সুস্মিতা তবে আর্থিক কারণেই গানের দুনিয়ায় উচ্চশিক্ষা করতে পারেননি। সুস্মিতার এই কথা শুনে, এর আগে তাঁর পাশে দাঁড়ানোর কথা বলেছিলেন ইমন চক্রবর্তী (Iman Chakraborty), রাঘব চট্টোপাধ্যায় (Raghav Chatterjee)-রা। 

আর সদ্য আবির চট্টোপাধ্যায় নিজেই জানান, সুস্মিতার লড়াইয়ে কোথাও না কোথাও রয়েছেন তিনিও। সুস্মিতা আবিরেরই পাড়ার মেয়ে। আবির সরাসরি না বললেই, ইঙ্গিত দিলেন, একসময়ে আবিরের শ্বশুরবাড়িতে বাড়িতে কাজ করতে সুস্মিতার মা। সম্ভবত সে কথা ভরা মঞ্চে বলতে গিয়ে কুন্ঠাবোধই করলেন অভিনেতা। আবির জানালেন, শ্বশুবাড়িতে, সুস্মিতার মায়ের কাছে একরত্তি কন্যাকে রেখেই সবাই বেরোতেন কাজে। তবে সবাই জানতেন, সুস্মিতার মায়ের কাছে যত্নেই থাকবে আবির কন্যা। আবির এও জানান, সুস্মিতার লড়াইটা খুব কাছ থেকে দেখেছেন তিনি। অভিনেতা যে সুস্মিতাকে নিয়ে, এমনকি তাঁর বাবা-মাকে নিয়েও কতটা গর্বিত, সেই কথা যে স্পষ্ট আবিরের প্রতিটি বাক্যে।

 

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)

আরও পড়ুন: Sonakshi Sinha: দীপিকা-ক্যাটরিনা নয়, করিনা-ইয়ামির পথেই হাঁটলেন সোনাক্ষী

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget