এক্সপ্লোর

Sushmita Sen: দূরত্ব কি তবে ঘুচল? ফের একসঙ্গে ক্যামেরাবন্দি সুস্মিতা-রোহমান

এদিন প্রাক্তন প্রেমিক রোহমান শলের সঙ্গে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন সুস্মিতা সেন। তাঁদের একটি ক্লিনিক থেকে বেরতে দেখা যায়। সঙ্গে ছিল সুস্মিতার এক কন্যাও। দেখেই তাঁকে ছেঁকে ধরেন অনুরাগীরা।

মুম্বই: গত বছরের শেষের দিকে প্রেমিক রোহমান শলের (Rohman Shawl) সঙ্গে সম্পর্ক ছেদের ঘোষণা করেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন (Sushmita Sen)। খোলাখুলি জানিয়ে দেল, তাঁদের মধ্যে ভালোবাসার সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। কিন্তু যেমন বন্ধুত্ব দিয়ে সম্পর্ক শুরু হয়েছিল, তেমন বন্ধুত্বটা অবশিষ্ট রয়েছে। মাঝে রোহমান শলের সঙ্গে সম্পর্ক ছেদ নিয়ে নানা সাক্ষাৎকারে নানা কথা জানিয়েছেন বিশ্বসুন্দরী। আচমকা আজ তিনি এবং তাঁর প্রাক্তন প্রেমিক রোহমান শল পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হলেন। দুই লভবার্ডকে দেখে নেটিজেনরা ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন, 'দূরত্ব কি তবে ঘুচল?'

আরও পড়ুন - Top Entertainment News Today: মা হতে চলেছেন সোনম কপূর, প্রকাশ্যে 'কিশমিশ' ছবির ট্রেলার, এক নজরে বিনোদনের সেরা খবরগুলি

এদিন প্রাক্তন প্রেমিক রোহমান শলের সঙ্গে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন সুস্মিতা সেন। তাঁদের একটি ক্লিনিক থেকে বেরতে দেখা যায়। সঙ্গে ছিল সুস্মিতার এক কন্যাও। বিশ্বসুন্দরীকে দেখেই তাঁকে ছেঁকে ধরেন অনুরাগীরা। আর ভিড়ের মাঝে অভিনেত্রীকে কার্যত আগলে রাখতে দেখা যায় রোহমানকে। পাপারাজ্জিদের পোস্ট করা এই ভিডিও দেখে উচ্ছ্বসিত নেট নাগরিকরা। কমেন্টে ইতিমধ্যেই তাঁরা লিখেছেন, 'ওরা কি তবে এক হলেন ফের?' আবার কোনও নেট নাগরিক কমেন্ট করেছেন, 'সম্পর্ক কি জুড়ল?' কোনও কোনও নেট নাগরিক আবার কটাক্ষ করতেও ছাড়েননি। কেউ কেউ লেখেন, 'এই তো কয়েকদিন আগে ব্রেকআপের পোস্ট করলেন। এখনই ফের একসঙ্গে! কী সংশয় রে বাবা।' কেউ লেখেন, 'ব্রেকআপও করা আবার একসঙ্গেও থাকা। কী যে হচ্ছে, কিছুই বুঝতে পারছি না।' যদিও এই ভিডিও প্রসঙ্গে কিংবা রোহমান শলের সঙ্গে সম্পর্কের দূরত্ব কেটে গিয়ে তাঁরা ফের এক হয়েছেন কিনা, সে প্রসঙ্গে এখনও মুখ খোলেননি সুস্মিতা সেন।

প্রসঙ্গত, গত বছর শেষের দিকে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে রোহমান শলের সঙ্গে বাঙালি সুন্দরী সুস্মিতা সেন একটি ছবি শেয়ার করেন। তার সঙ্গে ক্যাপশনে লেখেন, 'আমরা বন্ধু হিসেবে শুরু করেছিলাম। আমরা বন্ধুই আছি। সম্পর্ক অনকদিন আগেই শেষ হয়ে গিয়েছে। ভালোবাসাটা পড়ে রয়েছে।' সুস্মিতা সেনের এই পোস্টে কমেন্টে লেখেন, 'সবসময়'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget