এক্সপ্লোর

Sushmita Sen: 'আমি বিয়েতে বিশ্বাসী', সাতপাকে বাঁধা পড়তে শেষমেশ তৈরি সুস্মিতা?

Sushmita Sen on Marriage: চিরকালই তাঁর ব্যক্তিগত সম্পর্ক থেকেছে শিরোনামে.. তবে তিনি নিজে কাউকে কৈফিয়ৎ দিতে বিশ্বাসী নন। সুস্মিতা জীবনে বাঁচেন নিজের ছন্দে

কলকাতা: তিনি সবসময়েই থেকেছেন শিরোনামে.. চর্চার কেন্দ্রে। কেরিয়ার থেকে শুরু করে ব্যক্তিগত জীবন... তিনি যখনই প্রকাশ্যে এসেছেন, কেড়ে নিয়েছেন লাইমলাইট। ভীষণ অবলীলায়। বঙ্গকন্যার সৌন্দর্য্যে, ব্যক্তিত্বে চিরকালই মুগ্ধ হয়েছে গোটা বিশ্ব। আর সেই সঙ্গে.. ব্যক্তিগত জীবনে বারে বারেই একাধিক নামিদামি ব্যক্তির সঙ্গে নাম জড়িয়েছে তাঁরা। দত্তক নিয়েছেন দুই কন্যাকে... তবে এখনও তিনি অবিবাহিত। কিন্তু... এবার কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি? সম্প্রতি একটি সাক্ষাৎকারে সুস্মিতা সেন (Sushmita Sen) বললেন... 'বিবাহবন্ধনে আমি বিশ্বাস করি। এই সম্পর্ককে সম্মান করি।'

চিরকালই তাঁর ব্যক্তিগত সম্পর্ক থেকেছে শিরোনামে.. তবে তিনি নিজে কাউকে কৈফিয়ৎ দিতে বিশ্বাসী নন। সুস্মিতা জীবনে বাঁচেন নিজের ছন্দে। ২০১৮ সাল থেকে রোহমান শলের সঙ্গে সম্পর্কে ছিলেন সুস্মিতা। তবে ২০২১ সালে একটি ইনস্টাগ্রাম পোস্ট দিয়ে সুস্মিতা জানিয়েছেন, তাঁর সঙ্গে রোহমানের আর সম্পর্ক নেই। নিজেরাই ইতি টেনেছেন। এরপরে সুস্মিতার নাম জড়ায় ললিত মোদি (Lalit Modi)-র সঙ্গে। বলা ভাল, ললিত মোদি নিজেই ঘোষণা করেছিলেন সেই সম্পর্কের কথা। প্রথমে অবশ্য তাঁর পোস্ট দেখে অনেকেই মনে করেছিলেন, সুস্মিতার বিয়েই হয়ে গিয়েছে ললিত মোদির সঙ্গে। তবে এরপরে ললিত মোদি নিজেই আবার পোস্ট দিয়ে জানান, তাঁদের বিয়ে হয়নি, তবে তিনি আশা রাখছেন, ভবিষ্যতে অবশ্যই হবে। 

ছবি, সম্পর্কের কথা... সবকিছু প্রকাশ্যে আসলেও ললিত মোদি প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছিলেন সুস্মিতা সেন। বরং মেয়েদের সঙ্গে একটি পোস্ট করে তিনি স্পষ্টতই লিখেছিলেন, বাগদান বা বিবাহ... কোনও সম্পর্কেই জড়াননি তিনি। এরপরে অবশ্য একসঙ্গে দেখা যায়নি ললিত মোদি ও সুস্মিতাকে। বরং, সুস্মিতার অসুস্থতার সময় তাঁর পাশে দাঁড়িয়েছিলেন প্রাক্তন প্রেমিক রোহমান শল। সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুস্মিতা। সেইসময়ে সবসময়ে সুস্মিতার পাশে ছিলেন রোহমান। আর তারপর থেকেই বিভিন্ন জায়গায় ফের একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন রোহমন-সুস্মিতা। অনেকেই মনে করছেন, পুরনো সম্পর্ক জোড়া লাগল বোধহয়। তবে নিজেদের সম্পর্ক নিয়ে এখনও মুখে কুলুপ রোহমন-সুস্মিতার। তবে সম্প্রতি, বিয়ে নিয়ে মুখ খুলেছেন সুস্মিতা। ঠিক কী বলেছেন নায়িকা? 

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সুস্মিতা বলেছেন, 'অনেকেই আমায় বিয়ে নিয়ে প্রশ্ন করেছেন। অনেকে চান আমি সংসার করি। বিবাহবন্ধনে আমার যে বিশ্বাস নেই এমনটা নয়.. বরং আমি এই সম্পর্ককে সম্মান করি। আমি আমার চারপাশে অনেক সুখী দম্পতিদের দেখেছি। এঁদের মধ্যে অন্যতম হলেন আমার আরিয়া সিরিজের প্রযোজক ও পরিচালক। তবে বিয়ে টিঁকিয়ে রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধুত্ব আর স্বাধীনতা। আমি ভীষণভাবে স্বাধীনতায় বিশ্বাসী।'

রোহমানের সঙ্গে সম্পর্ক নিয়ে অবশ্য মুখ খোলেননি সুস্মিতা। 

আরও পড়ুন:Ram Krishnaa: দৃষ্টিশক্তি হারিয়েছে কৃষ্ণা, দোষ নিজের কাঁধে নেবে রাম? ফের কোন মতলব আঁটছে রোহিনী?

 

সেরা শিরোনাম

Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
Arijit Singh: 'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!
'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget