এক্সপ্লোর

Sushmita Sen: প্রথম ছবির শ্যুটিংয়ে প্রকাশ্যে আক্রমণ করেন মহেশ ভট্ট, বিস্ফোরক সুস্মিতা সেন

Sushmita Sen on Mahesh Bhatt: প্রথম ছবির শ্যুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করলেন সুস্মিতা সেন। জানালেন, প্রথম ছবির শ্যুটিংয়ের সময় কীভাবে প্রকাশ্য অপমান ও আক্রমণ করেন পরিচালক মহেশ ভট্ট।

মুম্বই: বাঙালি সুন্দরী সুস্মিতা সেনের (Sushmita Sen) অভিনয় থেকে তাঁর ব্যক্তিগত জীবন, সমস্ত কিছুই চর্চায় থাকে। তিনি নিজের জীবন নিজের শর্তে বাঁচেন। বিবাহিত না হয়েও দুই সন্তানের মা সুস্মিতার ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকদের আগ্রহের অভাব যেমন নেই। তেমনই কোনও প্রকার বিতর্কে কান দেন না অভিনেত্রী। সম্প্রতি টুইঙ্কল খন্নার (Twinkle Khanna) ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির ছিলেন সুস্মিতা। সেখানেই প্রথম ছবির শ্যুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করলেন। জানালেন, প্রথম ছবির শ্যুটিংয়ের সময় কীভাবে প্রকাশ্য অপমান ও আক্রমণ করেন পরিচালক মহেশ ভট্ট (Mahesh Bhatt)।

মহেশ ভট্ট প্রসঙ্গে সুস্মিতা সেন-

সম্প্রতি বলিউডের আরও অভিনেত্রী টুইঙ্কল খন্নার ইউটিউব চ্যানেলের একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুস্মিতা সেন। কেরিয়ারের একেবারে শুরুর দিকের নানা স্মৃতিচারণা করছিলেন দুই অভিনেত্রী। স্মৃতিচারণায় সুস্মিতা জানাচ্ছেন, সবে তখন তিনি মিস ইউনিভার্সের খেতাব জিতেছেন। লস অ্যাঞ্জেলেস থেকে ফেরার পরই পরিচালক মহেশ ভট্ট তাঁকে ডাকেন। প্রথম ছবির প্রথম দৃশ্যের শ্যুটিং চলছিল। আর সেখানেই প্রকাশ্যে মহেশ ভট্ট তাঁকে অপমান করেন, আক্রমণও করেন।

আরও পড়ুন - Dharmajuddha Release Date: ফের বদলে গেল 'ধর্মযুদ্ধ'-র মুক্তির দিন, কবে প্রেক্ষাগৃহে আসবে মাল্টিস্টারার এই ছবি?

সুস্মিতা সেন বলছেন, 'ও (মহেশ ভট্ট) একজন অসাধারণ পরিচালক। প্রথম ছবির প্রথম দৃশ্যের শ্যুটিংয়ের সময় আমার রাগ প্রকাশ করার দৃশ্য ছিল। সেই সময় হঠাৎই তিনি আমাকে অপমানিত করতে শুরু করেন। ৪০জন সংবাদ মাধ্যমের কর্মী, ২০জন প্রোডাকশনের কর্মী, প্রকাশ্যে আমাকে তিনি আক্রমণ করেন। আর আমি কাঁদতে শুরু করি। তিনি বলতে থাকেন, 'কী নিয়ে এসেছো? ক্যামেরার সামনে মিস ইউনিভার্সকে দেখাবে এভাবে? ও নিজের জীবন বাঁচানোর জন্যও অভিনয় করতে পারে না।' আমি মারাত্মক রেগে যাই। সেট থেকে বেরিয়ে যাওয়ার জন্য হাঁটতে শুরু করে দিই। তখন মহেশ ভট্ট আমার হাতটা চেপে ধরার চেষ্টা করেন। আমি প্রচন্ড রেগে গিয়ে হাতটা ছিটকে নিয়ে বলি, 'আপনি আমার সঙ্গে এভাবে কথা বলতে পারেন না।' ফের আমি হাঁটতে শুরু করে দিই। ফের তিনি আমার হাত ধরেন আর বলেন, 'এটাই রাগ। যাও ফিরে যাও আর করে দেখাও।' এটাই মহেশ ভট্ট।'

প্রসঙ্গত, কিছুদিন আগেই ওটিটিতে আত্মপ্রকাশ হয় সুস্মিতা সেনের। ওয়েব সিরিজ 'আরিয়া'তে অভিনয় করে দর্শকদের কাছে প্রশংসিত হন অভিনেত্রী।

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget