এক্সপ্লোর

SVF Upcoming Film: এই বছরেই বড়পর্দায় আসছে প্রসেনজিৎ, দেব, অনির্বাণের নতুন ছবি!

ধীরে ধীরে বিধিনিষেধ শিথিল হলেও লকডাউন থেকে সম্পূর্ণ মুক্ত হয়নি পশ্চিমবঙ্গ। করোনা পরিস্থিতিতে এখনও বন্ধ রয়েছে সিনেমা হল ও মঞ্চগুলি। কিন্তু বিনোদন দুনিয়ায় এখনও জারি ব্যস্ততা। জুলাই মাসেই শ্যুটিং ফ্লোরে নামছে একগুচ্ছ নতুন ছবি। কিছু ছবি সম্পূর্ণ তৈরি হয়েও মুক্তির অপেক্ষায় রয়েছে। ইতিমধ্যেই অনুরাগীদের জন্য বিগ বাজেটের একগুচ্ছ ছবির মুক্তির দিন ঘোষণা করল এসভিএফ। চলতি বছরের মুক্তি পাচ্ছে একগুচ্ছ নতুন ছবি।

কলকাতা:  ধীরে ধীরে বিধিনিষেধ শিথিল হলেও লকডাউন থেকে সম্পূর্ণ মুক্ত হয়নি পশ্চিমবঙ্গ। করোনা পরিস্থিতিতে এখনও বন্ধ রয়েছে সিনেমা হল ও মঞ্চগুলি। কিন্তু বিনোদন দুনিয়ায় এখনও জারি ব্যস্ততা। জুলাই মাসেই শ্যুটিং ফ্লোরে নামছে একগুচ্ছ নতুন ছবি। কিছু ছবি সম্পূর্ণ তৈরি হয়েও মুক্তির অপেক্ষায় রয়েছে। ইতিমধ্যেই অনুরাগীদের জন্য বিগ বাজেটের একগুচ্ছ ছবির মুক্তির দিন ঘোষণা করল এসভিএফ। চলতি বছরের মুক্তি পাচ্ছে একগুচ্ছ নতুন ছবি।

আজ ৫টি ছবির মুক্তির ঘোষণা করেছে এসভিএফ। এই ছবির তালিকায় রয়েছে, বিরসা দাশগুপ্তর পরিচালিত ছবি 'মুখোশ', ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত 'গোলন্দাজ', মৈনাক ভৌমিকের 'একান্নবর্তী', সৃজিত মুখোপাধ্যায়ের 'কাকাবাবুর প্রত্যাবর্তন' ও সৃজিত মুখোপাধ্যায়েরই পরিচালিত 'এক্স = প্রেম'। 

১৩ অগাস্ট মুক্তি পাচ্ছে বিরসা দাশগুপ্তর পরিচালিত ছবি 'মুখোশ'। ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। এর আগে ছবিটির নাম ছিল 'সাইকো'। ছবির শ্যুটিং শেষ হয়েছিল আগেই। লকডাউনের জন্য আটকে গিয়েছিল ছবির মুক্তি। ছবিটির নাম বদলে মুক্তি পাচ্ছে চলতি বছরেই। ১০ অক্টোবর মুক্তি পাচ্ছে 'গোলন্দাজ'। এই ছবির মুখ্য ভূমিকায় দেখা যাবে দেবকে। 'গোলন্দাজ' ছবির জন্য এই প্রথম বড়পর্দায় জুটি বাঁধছেন দেব ও ইশা সাহা। ৩ নভেম্বর মুক্তি পাওয়ার কথা মৈনাক ভৌমিকের নতুন ছবি 'একান্নবর্তী'। এই ছবির মুখ্য ভূমিকায় দেখা যাবে অপরাজিতা আঢ্য, সৌরসেনী মৈত্র ও অলকানন্দা রায়কে। বছরের শেষে, ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা সৃজিত মুখোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের শেষ ছবি 'কাকাবাবুর প্রত্যাবর্তন'। এই ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কাকাবাবুর গত ছবিগুলিও মুক্তি পেয়েছিল শীতের ছুটিতেই।

আগামী বছর মুক্তি পাবে সৃজিত পরিচালত আরও একটি ছবি 'এক্স = প্রেম'। এই ছবিতে সৃজিতের বাজি নতুন মুখেরাই। রহস্য রোমাঞ্চ ছেড়ে এবার প্রেমের গল্প বলবেন সৃজিত। তাঁর এই ছবির হাত ধরেই টলিউডে পা রাখছেন দুই নতুন অভিনেতা অভিনেত্রী।

 


SVF Upcoming Film: এই বছরেই বড়পর্দায় আসছে প্রসেনজিৎ, দেব, অনির্বাণের নতুন ছবি!

এখনও সিনেমাহল খোলার বিষয়ে সরকারের তরফে কোনও নিয়মবিধি লাগু হয়নি। কিন্তু একগুচ্ছ নতুন ছবি নিয়ে তৈরি বিনোদন জগত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Antara Banerjee: স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
Papiya Adhikari: 'খারাপ লাগে, একজন দাপুটে অভিনেত্রীকে এভাবে বসিয়ে রাখা হয়েছিল', সিনেমা মুক্তির আগে বললেন পাপিয়া অধিকারী
'খারাপ লাগে, একজন দাপুটে অভিনেত্রীকে এভাবে বসিয়ে রাখা হয়েছিল', সিনেমা মুক্তির আগে বললেন পাপিয়া অধিকারী
Rituparna on Raja Sen: 'অনন্য পরিচালক, যোগ্য সম্মান পেলেন না', রাজা সেনের মৃত্যুতে লিখলেন ঋতুপর্ণা সেনগুপ্ত
'অনন্য পরিচালক, যোগ্য সম্মান পেলেন না', রাজা সেনের মৃত্যুতে লিখলেন ঋতুপর্ণা সেনগুপ্ত

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget