এক্সপ্লোর

Shakib Khan: জন্মদিনের আগেই চমক, শাকিবের 'তুফান'-এর লুক প্রকাশ্যে

Film Toofan: রাত পোহালেই জন্মদিন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খান-এর। আর তাঁর জন্মদিনের আগেই প্রকাশ্যে এল নতুন ছবি 'তুফান' -এ তাঁর লুক।

কলকাতা: এই ছবির ঘোষণা হয়েছিল আগেই। বাংলাদেশের এই ছবিতে দেখা যাবে টলিউডের প্রথম সারির এক নায়িকাকেও। আর আজ, প্রকাশ্যে এল ছবির নায়কের প্রথম লুক। রাত পোহালেই জন্মদিন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খান (Shakib Khan)-এর। আর তাঁর জন্মদিনের আগেই প্রকাশ্যে এল নতুন ছবি 'তুফান' (Toofan)-এ তাঁর লুক। লম্বা চুল, গায়ে কালো কোট আর সাদা শার্ট। ঠোঁটে ধরা সিগারেট আর রয়েছে একটি বন্দুক। সোশ্যাল মিডিয়ায় এই লুকটি শেয়ার করে নেওয়া হয়েছে প্রযোজনা সংস্থা এসভিএফের (SVF)-এর তরফে। 

রাইহান রফি পরিচালিত এই ছবির প্রযোজনায় দায়িত্বে রয়েছেন 'আলফা আই' (Alpha-i), চরকি (Chorki) ও এসভিএফ (SVF)। তিন প্রযোজনা সংস্থা হাত মিলিয়ে আনছে এই নতুন ছবি। শাকিব খান ছাড়াও এই ছবিতে রয়েছে আরও চমক। বাংলাদেশের ছবিতে এবার অভিনয় করছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। তাঁরই বিপরীতে দেখা যাবে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নায়ক শাকিব খান (Shakib Khan)-কে। এছাড়াও এই ছবিতে থাকবেন বাংলাদেশের অভিনেত্রী নাবিলা (Nabila)। 'আয়নাবাজি' ছবিতে কাজ করে এর আগেই জনপ্রিয়তা অর্জন করেছেন নাবিলা। অন্যদিকে, মিমিও যথেষ্ট জনপ্রিয় টলিউডে। একাধিক চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন তিনি। 

এই ছবির বিষয়বস্তু এখনও প্রকাশ্যে আসেনি। তবে শোনা যাচ্ছে, এই ছবিতে দেখা যেতে পারে যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta)-কে। তবে সবটাই এখন আলোচনার স্তরে। 'তুফান'-এ কাজ করা নিয়ে মিমি বলছেন, 'বহুবার, বহু অনুষ্ঠানে বাংলাদেশ গিয়েছি। কিন্তু কখনও ছবির কাজে যাওয়া হয়নি। বাংলাদেশের ছবিতে, বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করার ইচ্ছা আমার অনেকদিনেরই ছিল। তিনটি প্রযোজনা সংস্থা যখন এই ছবিটার জন্য একসঙ্গে কাজ করছে, আশা করি ভাল কিছুই পাবে দর্শক। আমারও একটা ভাল অভিজ্ঞতা হবে।'

জানা যাচ্ছে, খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে এই ছবির।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SVF Ekush (@svfekush)

আরও পড়ুন: Annwesha Hazra Exclusive: নায়িকা হয়েও হঠাৎ বাদ ধারাবাহিক থেকে, জনপ্রিয়তা পেয়েও বারবার ব্যর্থতার সঙ্গে লড়েছেন অন্বেষা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget