এক্সপ্লোর

Santu Mukherjee Birth Anniversary: 'একদিন এসো বাবা, তোমায় অনেকদিন দেখিনি', সন্তু মুখোপাধ্য়ায়ের জন্মবার্ষিকীতে 'খোলা চিঠি' স্বস্তিকার

Swastika Mukherjee Post: অভিনেত্রীর পোস্টে অনুরাগীদের ভালবাসা জানিয়েছেন। একজন লেখেন, 'তোমার লেখাটা এত ভাল লাগল যে সেভ করে রাখলাম।' কেউ লিখলেন, 'লেখাটাতে মায়া লেগে আছে'।

কলকাতা: বাবার কোলে খুদে সন্তান। লাল-সাদা ফ্রক পরা কন্যা আজকের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। যাঁর কোলে বসে আসছেন, বলাই বাহুল্য তিনি প্রয়াত অভিনেতা সন্তু মুখোপাধ্যায় (Santu Mukherjee Birth Anniversary)। গতকাল ছিল তাঁর জন্মবার্ষিকী। আর এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় বাবাকে খোলা চিঠি অভিনেত্রীর। আবেগের সঙ্গে জমে থাকা কষ্ট, একসঙ্গে ফুটে উঠল যেন। 

স্মৃতির সরণি বেয়ে...

বাবার কোলে বসে ছোট্টবেলার একটি ছবি এদিন নিজের সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করেন অভিনেত্রী। ক্যাপশনে প্রথমেই লেখেন, 'বাবা, হ্যাপি হ্যাপি বার্থডে।' তারপরেই লেখায় আবদার, 'যেখানেই থাকো পরের জন্মে আমার বাবা হয়েই এসো কিন্তু।' ঠিক যেন, বাবা চলে যাওয়ার পর তাঁরই অপেক্ষায় বসে থাকা এক সন্তানের আর্তি।

একইসঙ্গে স্মৃতির পাতা হাতড়াতে গিয়ে অভিনেত্রী লেখেন, 'তোমার কথা রোজ মনে পড়ে, অবশ্য পড়ার কিছু নেই তুমি আমার মনেই থাকো সর্বক্ষণ। তোমার ফেলে যাওয়া আসবাবপত্র, তোমার চশমা, বইপত্র, জামাকাপড় সব যেমন ছিল তেমনই আছে। গুছিয়ে রেখেছি। খালি মনে হয় কখনও যদি ফিরে আসো আর কিছু খুঁজে না পাও, যদি ভাবো তোমায় ভুলে গিয়েছি, তোমার কোনও চিহ্ন নেই আর, ওই ভয়ে সব যত্ন করে আগলে রাখি।' 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Swastika Mukherjee (@swastikamukherjee13)

অভিনেত্রী আরও লেখেন, 'আগে মরে যাওয়ার কথা ভাবলে ভয় হত, এখন আর হয় না, ভাবি মরে গেলে আবার তোমাকে আর মাকে দেখতে পাব। আগে তুমি প্রায়শই স্বপ্নে আসতে, অনেক কাল আর আসো না। একদিন এসো বাবা, তোমায় অনেকদিন দেখিনি। তোমার পরা জামাগুলো থেকে ঘামের গন্ধটা মুছে গেছে, তাই তোমার প্রিয় পারফিউমগুলো মাঝেমাঝে মাখি, মনে হয় এই বুঝি তুমি বাড়ি ফিরলে, এই বুঝি আমাকে ডাকবে। তোমার মতো করে কেউ আমাকে ডাকে না।' পোস্টের শেষ বেলায় বাবার কাছে মেয়ের আবদার, 'কত ঘ্যানঘ্যান জমে আছে, তাড়াতাড়ি দেখা করো। তোমার গায়ে পড়ে থাকব, অনেক গল্প করব। এক হাজার কথা জমে আছে।' তাঁর পোস্টেই অভিনেত্রী উল্লেখ করেন, ২০২৪ সালের ১৩ জানুয়ারি ৭৩ পূর্ণ করলেন অভিনেতা, 'এই পৃথিবীতে ও পরপারেও'। 

আরও পড়ুন: 'Ram Krishnaa': রোহিনীর 'নিউ ইয়ার' পার্টিতে চাঞ্চল্যকর মোড়, রাম ও কৃষ্ণার সম্পর্কে ইতি এবার?

অভিনেত্রীর পোস্টে অনুরাগীদের ভালবাসা জানিয়েছেন। একজন লেখেন, 'তোমার লেখাটা এত ভাল লাগল যে সেভ করে রাখলাম।' কেউ লিখলেন, 'লেখাটাতে মায়া লেগে আছে'। অনেকেই প্রয়াত অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। 

২০২০ সালের মার্চ মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে ৬৯ বছর বয়সে মৃত্যু হয় অভিনেতা সন্তু মুখোপাধ্যায়ের।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget