এক্সপ্লোর

Swastika Mukherjee Update: 'বাবার দেওয়া দুল' অনলাইনে বিক্রি স্বস্তিকার, উদ্যোগে পাশে মেয়েও

Swastika Mukherjee Update: পোস্ট করে হ্যাশট্যাগে স্বস্তিকা মুখোপাধ্যায় লেখেন, 'বার্থডে মান্থ সেল'।উল্লেখ্য, চলতি মাসের ১৩ তারিখই স্বস্তিকা মুখোপাধ্যায়ের জন্মদিন। আর এই সেল তিনি শুরু করেছেন ১ ডিসেম্বর।

কলকাতায়: নিজের সোশ্যাল মিডিয়ায় গয়না বিক্রি করছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। অবাক হলেন তো? কিন্তু কেন হঠাৎ এই কাজ করছেন অভিনেত্রী? কারণ শুনলে অবাক হয়তো হবেন না, তবে মুগ্ধতায় ভরে উঠবেন। 

খানিক বিস্তারিত জানা যাক। এমনিতে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় স্বস্তিকা মুখোপাধ্যায়। সেরকমই বুধবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে দুটো ছবি পোস্ট করেন অভিনেত্রী। আর পাঁচটা পোস্টের থেকে খানিক আলাদা। দুটো ছবিতে দুটো ভিন্ন দুল পরে আছেন অভিনেত্রী। বোঝাই যাচ্ছে দুল দুটো দেখিয়েই ছবি তুলেছেন। বেশ সুন্দর দেখতে সেগুলো। কিন্তু নজর কাড়ছে ক্যাপশন। লিখেছেন, 'এই দুলগুলো বাবার থেকে উপহার পেয়েছিলাম এবং একটি শুভ কারণেই এদের থেকে বিদায় নেব।' ছবিগুলিতে দুলের দাম লেখা। ক্যাপশনে অভিনেত্রী জানিয়েছেন সেগুলি কেউ কিনতে চাইলে সেই দামটা যেন সরাসরি 'প ফ্যামিলি' নামক সংস্থাকে পাঠানো হয়। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Swastika Mukherjee (@swastikamukherjee13)

'প ফ্যামিলি' এমন একটি সংস্থা যাঁরা অসহায় প্রাণীদের উদ্ধার করে তাদের দেখাশোনা করে। তাঁদের এই উদ্যোগের পাশে দাঁড়িয়েই নিজের জিনিস বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন নায়িকা। পোস্টে তাঁর স্পষ্ট বক্তব্য, জিনিসের দাম ক্রেতা যেন সরাসরি ওই সংস্থাকেই পাঠায়। অনলাইন পেমেন্টের নম্বরও দেওয়া আছে। পোস্ট করে হ্যাশট্যাগে অভিনেত্রী লিখেছেন, 'বার্থডে মান্থ সেল'।  উল্লেখ্য, চলতি মাসের ১৩ তারিখই স্বস্তিকা মুখোপাধ্যায়ের জন্মদিন। আর এই সেল তিনি শুরু করেছেন ১ ডিসেম্বর।

ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে সেই দুল। শুধু ওই পোস্টেই শেষ নয়। এরপর একাধিক হারের ছবি দিয়েছেন তিনি। এরপর আজ তাঁর মেয়ে অন্বেষারও (Anwesha) কিছু ছবি পোস্ট করেছেন তিনি। বিক্রি করছেন বেল্ট। মায়ের সঙ্গে রাস্তার প্রাণীদের বাঁচানোর উদ্যোগে হাত মিলিয়েছেন তিনিও।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Swastika Mukherjee (@swastikamukherjee13)

স্বস্তিকা মুখোপাধ্যায় ও অন্বেষার এই উদ্যোগকে স্বাগত ও কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।

আরও পড়ুন: Tonic Title Track: 'হাত বাড়ালেই বন্ধু...', মুক্তি পেল 'টনিক'-এর টাইটেল ট্র্যাক

সেরা শিরোনাম

Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Kiran Mazumder: একের পর এক কাজ ছেড়েছেন, লাদাখে গিয়ে অদ্ভুত এক অভিজ্ঞতায় জীবন বদলে যায় কিরণের!
একের পর এক কাজ ছেড়েছেন, লাদাখে গিয়ে অদ্ভুত এক অভিজ্ঞতায় জীবন বদলে যায় কিরণের!
Sadhak Bamakhyapa: বন্ধ হওয়ার কথা ছিল শো, কিন্তু সেই শুক্রবারেই আরও প্রেক্ষাগৃহে প্রাইম টাইম পেল 'সাধক বামাক্ষ্যাপা'
বন্ধ হওয়ার কথা ছিল শো, কিন্তু সেই শুক্রবারেই আরও প্রেক্ষাগৃহে প্রাইম টাইম পেল 'সাধক বামাক্ষ্যাপা'
Mimi Chakraborty: আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget