এক্সপ্লোর

Taapsee Pannu on Marriage: বিয়ের পরে কতটা বদলেছে জীবন? প্রথমবার মুখ খুললেন তাপসী

Taapsee Pannu News: সদ্য প্রকাশ্যে আসা ভিডিওতে বিবাহবেশে দেখা যাচ্ছে তাপসীকে। কমলা আনারকলি ভারি কাজের সালোয়ার স্যুটে ঝলমল করছেন তিনি

কলকাতা: তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে এসেছিল কিছুদিন আগেই। আর ৩ এপ্রিল, অর্থাৎ গতকালই প্রকাশ্যে এসেছে তাঁর বিয়ের ভিডিও। বিবাহ-পরবর্তী জীবন কেমন উপভোগ করছেন তিনি? এই প্রথম, বিবাহ পরবর্তী জীবন নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু (Taapsee Pannu)। দীর্ঘদিনের প্রেমিক ম্যাথিয়াসের সঙ্গে কেমন আছেন তিনি?

সদ্য Elle-কে দেওয়া একটি সাক্ষাৎকারে নিজের জীবন নিয়ে মন খুলে কথা বলেন তাপসী। তাঁর কথায়, 'আমার নিজের জীবন বর্তমানে খুব সুখী একটা অধ্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি সময়কে মূল্য দিই। কোনও প্রোজেক্ট হাতে নেওয়ার আগে আমি বিচার করি সেই কাজটা সময় দেওয়ার আদৌ যোগ্য কি না?' শুধু তাই নয়.. তাপসী কোনও ছবি হাতে নেওয়ার আগে বিচার করেন, ছবিটার বর্তমান সময়ে মূল্য কতটা? ছবিটা আদৌ বর্তমান সময়ের জন্য প্রযোজ্য কি না? এতদিন ধরে নিজের যে কেরিয়ার তৈরি করেছেন তাপসী, সেটাকে আপাতত উপভোগ করতে চান তিনি।

প্রসঙ্গত, সদ্য প্রকাশ্যে আসা ভিডিওতে বিবাহবেশে দেখা যাচ্ছে তাপসীকে। কমলা আনারকলি ভারি কাজের সালোয়ার স্যুটে ঝলমল করছেন তিনি। আর মঞ্চে?  তাঁর দীর্ঘদিনের প্রেমিক ম্যাথিয়াস বো। এই মানুষটির সঙ্গেই নাকি সাত পাকে বাঁধা পড়েছেন তাপসী। সদ্য প্রকাশ্যে আসা এই ভিডিওতে দেখা যাচ্ছে,  নাচতে নাচতে বিয়ের মঞ্চে উঠছেন তাপসী। এরপরে জড়িয়ে ধরছেন ম্যাথিয়াসকে। ভারতীয় বরের বেশ পরেছেন ম্যাথিয়াসও। তাপসী চিরকালই ছকভাঙা। অন্যান্য নায়িকারা যেমন বিয়ের জন্য বেশিরভাগ সময়েই বেছে নেন লেগঙ্গা, তাপসী বিয়ে করেছেন চুড়িদারে।

২০ মার্চ থেকে উদয়পুরেই শুরু হয়েছিল তাঁদের প্রাক-বিবাহ অনুষ্ঠান আর ২৩ মার্চ সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। যদিও সোশ্যাল মিডিয়ায় একেবারেই বিয়ের কথা প্রকাশ্যে আনেননি তাঁরা। বরং বিয়ে নিয়ে কথা উঠতে, বারে বারে তা একপ্রকার অস্বীকারই করে গিয়েছিলেন তাপসী। বিয়ের পরে সাক্ষাৎকার দিলেও তাপসী এড়িয়ে গেলেন বিয়ে সংক্রান্ত আলোচনা।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Taapsee Pannu (@taapsee)

আরও পড়ুন: Rupali Ganguly Birthday: ভাইরাল 'অনুপমা' রূপালির অভিনব জন্মদিন উদযাপনের ভিডিও, ছিল কোন বিশেষ বার্তা?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget