এক্সপ্লোর

Taapsee Pannu: ৯ বছরের সম্পর্কের কথা স্বীকার তাপসীর! কবে বিয়ে?

Taapsee Pannu: ব্য়াডমিন্টন প্রেমিক ম্যাথিয়াস বোয়ের সঙ্গে সম্পর্ক স্বীকার করলেন 'নাম শাবানা' অভিনেত্রী।

কলকাতা: ডেনমার্কের বাসিন্দার ব্য়াডমিন্টন প্লেয়ার ম্যাথিয়াস বোয়ের সঙ্গে  দীর্ঘ নয় বছরের সম্পর্ক। তবুও নিজের ব্য়ক্তিগত জীবন নিয়ে প্রকাশ্য়ে কখনও খুব বেশি কথা বলেন নি তাপসী। সোশ্য়াল মিডিয়াতেও একসঙ্গে খুব বেশি ছবি দেখা যায় না এই ডুয়োর। তবে সাম্প্রতিকতম একটি সাক্ষাৎকারে নিজের প্রেমজীবন নিয়ে মুখ খুললেন 'বদলা' অভিনেত্রী।

তাপসী জানান,'আমরা শুরু থেকেই ব্য়ক্তিগত জীবন ও কর্মজীবনকে সবসময়ই আলাদা রেখে এসেছি। আর এতে সবসময়ই আমরা একে অপরকে সাহায্য় করেছি। ব্যস্ততার মধ্য়েও নিজেদের জন্য় সময় খুঁজে নি। আমি প্রতিযোগীতায় বিশ্বাসী নই। তা সে পেশাগত জীবনই হোক বা প্রেম জীবন। আমি আমার জীবনে যে গতিতে এগোচ্ছি আমি পুরোপুরি ঠিক আছি।' 

আরও পড়ুন, 

নাচে-গানে বিয়ের আসর মাতাচ্ছেন রণবীর-শ্রদ্ধা, প্রকাশ্য়ে নতুন গান

পাশাপাশি,অভিনেত্রী এও জানান যে, তাঁর বাবার সঙ্গেও ম্যাথিয়াসের সম্পর্ক খুব ভাল। তবে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে বলিউড সুন্দরী জানান, বিয়ে নিয়ে কোনও তাড়াহুড়ো নেই তাঁর। 

প্রসঙ্গত, এইমুহূর্তে তাপসীর 'ওহ লড়কি হ্য়ায় কাঁহা' ছবিটি। এই ছবিতে তাপসীর পাশাপাশি দেখা যেতে পারে প্রতীক গাঁধী এবং প্রতীক বব্বরকেও। এই ছবি ছাড়াও রাজকুমার হিরানি পরিচালিত 'ডাঙ্কি'তে শাহরুখ খানের সঙ্গেও দেখা যাবে অভিনেত্রীকে। পাশাপাশি, 'হাসিন দিলরুবা'র সিক্য়ুয়েলেও অভিনয় করবেন তাপসী। এই ছবিতেও আগের বারের মতই তাপসীর সঙ্গে দেখা যাবে হর্ষবর্ধন রানে ও বিক্রান্ত মেসি। নেটফ্লিক্সে মুক্তি পাওয়া এই ছবিটি মন জয় করেছিল সিনেমা প্রেমিকদের। এটিই ছিল তাঁর ওটিটি ডেবিউ ফিল্ম। অন্য়দিকে তাপসী বলিউডে পরিচিত স্পষ্টবাদী হিসেবে। একাধিক সাক্ষাৎকারে নিজের বক্তব্য খুব স্পষ্টভাবে বলতে দেখা যায় তাপসীকে।

কিছুদিন আগেই খবরের শিরোনামে উঠে এসেছিলেন তাপসী, কেন? কারন,পাপারাৎজিদের পক্ষ থেকে নেট দুনিয়ায় একটি ভিডও পোস্ট করা হয়েছিল। যেখানে ভিডিওটির শুরুতেই দেখা যাচ্ছে, সাংবাদিকদের উদ্দেশে 'চিৎকার কোরো না চিৎকার কোরো না' বলছেন অভিনেত্রী। পাপারাৎজিদের উদ্দেশ্য়ে তাপসী বলেছিলেন, 'এরপর বলবেন অভিনেতাদের কোনও ভদ্রতা নেই।' সাংবাদিকদের মধ্যে থেকে একজন অভিনেত্রীকে প্রশ্ন করেন যে, 'দোবারা' ছবির জন্য নেগেটিভ ক্যাম্পেন করা হয়। তাপসী কিছু উত্তর দিতে যান। সেই সময় ফের সাংবাদিকরা প্রশ্ন করতে থাকেন। এবারই মেজাজ হারান অভিনেত্রী। বলে ওঠেন, 'আচ্ছা আগে আপনারা বলে নিন।' সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'কোন ছবির জন্য নেগেটিভ ক্যাম্পেন করা হয়েছিল? আপনারা আমাকে প্রশ্ন করার আগে দয়া করে হোমওয়ার্ক করে আসুন।'

তবে এত কিছুর পরও অভিনেত্রীর সাম্প্রতিক খবরে সরগরম বলিউড।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ujaan Ganguly: বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
Arijit Singh: 'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
Mahua Roy Choudhury: মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
Dev : ২১-এর মঞ্চে 'পাগলু ডান্স' ! মমতার মঞ্চ থেকে কেন উধাও 'গায়ক দেব' ? তবে কী ক্ষমতা নেই বলে তারকাও নেই ?
২১-এর মঞ্চে 'পাগলু ডান্স' ! মমতার মঞ্চ থেকে কেন উধাও 'গায়ক দেব' ? তবে কী ক্ষমতা নেই বলে তারকাও নেই ?

ভিডিও

Kalyan Banerjee:
Kunal Ghosh: সাসপেন্ড কুণাল ঘোষ, মার্শাল দিয়ে বের করে দিলেন স্পিকার
CM Suvendu Adhikari:
Kalyan Banerjee:
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget