এক্সপ্লোর

Tandav Controversy SC Hearing: হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ, ‘তাণ্ডব' নির্মাতাদের গ্রেফতারি থেকে অন্তর্বর্তী সুরক্ষা দিতে অস্বীকার সুপ্রিম কোর্টের

তবে ‘তাণ্ডব’ নির্মাতাদের শীর্ষ আদালত আগাম জামিন চেয়ে বা এফআইআরগুলি খারিজ করার আবেদন জানাতে হাইকোর্টের দ্বারস্থ হতে বলেছে। একটি সূত্র বেঞ্চকে উদ্ধৃত করে বলেছে, আমরা ফৌজদারি দণ্ডবিধির ৪৮২ ধারার আওতায় ক্ষমতা প্রয়োগ করতে পারি না। আমরা অন্তর্বর্তী সুরক্ষার নির্দেশ দিতে পারি না।

নয়াদিল্লি: কিছুদিন ধরেই হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে বিতর্কের কেন্দ্রে ‘তাণ্ডব’। দেশের একাধিক শহরে এই ওয়েব সিরিজের নির্মাতাদের বিরুদ্ধে ধর্মীয় আবেগে আঘাতের দায়ে এফআইআর রুজু করা হয়েছে। পাশাপাশি উত্তরপ্রদেশের পুলিশকর্মী, দেবদেবীদের ভুল ভাবে তুলে ধরা, প্রধানমন্ত্রীর একটি চরিত্রকে খারাপভাবে দেখানোর অভিযোগও রয়েছে। সেই প্রেক্ষাপটেই তার নির্মাতাদের গ্রেফতার হওয়া থেকে বাঁচতে অন্তর্বর্তী সুরক্ষার আর্জিতে সাড়া দিল না সুপ্রিম কোর্ট। ছবির সঙ্গে যু্ক্ত পরিচালক আলি আব্বাস জাফর, অ্যামাজন প্রাইম ইন্ডিয়ার প্রধান অপর্ণা পুরোহিত, প্রযোজক হিমাংশু মেহরা ও তাণ্ডব শো-এর কাহিনিকার গৌরব সোলাঙ্কি, অভিনেতা জিশান আয়ুবের দায়ের করা পৃথক তিনটি পিটিশনের শুনানি করে সুপ্রিম কোর্টের বেঞ্চ, যাতে রয়েছেন বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি আর সুভাষ রেড্ডি ও বিচারপতি এম আর শাহ। তাঁরা ধর্মীয় অনুভূতি ক্ষুন্ন করার অভিযোগে তাঁদের গ্রেফতারি থেকে বাঁচতে সুরক্ষা দিতে অস্বীকার করেছেন, তবে বিভিন্ন রাজ্যে দায়ের হওয়া এফআইআর একত্রে যুক্ত করার আবেদন খতিয়ে দেখতে রাজি হয়েছেন। ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এ, ২৯৫ ধারায় ফৌজদারি অভিযোগ রয়েছে তাঁদের নামে। এই রায়ের ফলে ওয়েব সিরিজের নির্মাতাদের গ্রেফতার হওয়ার সম্ভাবনা বহাল রইল। তবে ‘তাণ্ডব’ নির্মাতাদের শীর্ষ আদালত আগাম জামিন চেয়ে বা এফআইআরগুলি খারিজ করার আবেদন জানাতে হাইকোর্টের দ্বারস্থ হতে বলেছে। একটি সূত্র বেঞ্চকে উদ্ধৃত করে বলেছে, আমরা ফৌজদারি দণ্ডবিধির ৪৮২ ধারার আওতায় ক্ষমতা প্রয়োগ করতে পারি না। আমরা অন্তর্বর্তী সুরক্ষার নির্দেশ দিতে পারি না। ৯টি এপিসোডে মুক্তি পাওয়া রাজনৈতিক থ্রিলার এই ওয়েব সিরিজের নির্মাতাদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরগুলি খারিজের আবেদনের ব্যাপারে উত্তরপ্রদেশ,মধ্যপ্রদেশ ও কর্নাটক সরকারের মতামত জানতে চেয়েও নোটিশ জারি করেছে শীর্ষ আদালত। এদিকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিতর্ক মাথাচাড়া দেওয়ায় তাণ্ডব পরিচালকরা জানিয়েছিলেন, তাঁরা ওয়েব সিরিজ থেকে কিছু দৃশ্য বাদ দেবেন। প্রসঙ্গত, ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন সঈফ আলি খান, ডিম্পল কাপাডিয়া, মহম্মদ জিশান আয়ুবের মতো বলিউডের নামী তারকারা। বিচারপতিরা বলেছেন, আপনাদের মতপ্রকাশের অধিকার নিরঙ্কুশ, চূড়ান্ত নয়। আপনারা একটি ধর্মের লোকজনের আবেগে ঘা দিতে পারে, এমন চরিত্রে অভিনয় করতে পারেন না।

সেরা শিরোনাম

Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget