এক্সপ্লোর

Tannishtha Chatterjee: স্টেজ ৪ ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী পরিচালক তন্নিষ্ঠা, লড়াইয়ে পাশে পেয়েছেন কাকে?

Tannishtha Chatterjee News: তন্নিষ্ঠা লিখছেন, 'গত ৮টা মাস আমার কাছে ভীষণ কঠিন ছিল। আমার মনে হয়েছিল, নিজের বাবাকে ক্যানসারে হারিয়ে ফেলার থেকেও একটা বড় লড়াই এটা'

কলকাতা: অভিনেত্রী ও পরিচালক তন্নিষ্ঠা চট্টোপাধ্যায় (Tannishtha Chatterjee) তাঁর জীবনের কঠিন অধ্যায়ের মধ্যে দিয়ে চলেছেন। তাঁর শরীরে ছোবল মেরেছে ক্যানসার। স্টেজ ৪ ওলিগো মেটাস্টেটিক ক্যানসারের সঙ্গে লড়াই করছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই লড়াইয়ের কথাই তুলে ধরেছেন তিনি। আট মাস ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে চলেছেন তিনি। আট মাস আগে স্তন ক্যানসার ধরা পড়ে তাঁর। আর তারপরেই শুরু হয় বাঁচার লড়াই। একটু ভাল থাকার লড়াই। ক্যানসারের সঙ্গে লড়াই করতে গিয়ে বিসর্জন দিতে হয়েছে সাধের চুল ও। কিন্তু তিনি হার মানেননি। ক্যানসার তাঁর মুখ থেকে কেড়ে নিতে পারেনি হাসি। সোশ্যাল মিডিয়ায় সেই লড়াইয়ের কথাই লিখলেন অভিনেত্রী ও পরিচালক তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়। 

তন্নিষ্ঠা লিখছেন, 'গত ৮টা মাস আমার কাছে ভীষণ কঠিন ছিল। আমার মনে হয়েছিল, নিজের বাবাকে ক্যানসারে হারিয়ে ফেলার থেকেও একটা বড় লড়াই এটা। ৮ মাস আগে আমার স্টেজ ৪ ওলিগো মেটাস্টেটিক ক্যানসার ধরা পড়ে। কিন্তু আমার সেই কষ্টের কথা বলার জন্য এই পোস্ট নয়। এটা ভালবাসা আর লড়াইয়ের গল্প। আর সবচেয়ে বড় কথা, আমার ৯ বছরের মেয়ে আর আমার ৭০ বছরের মা.. ২ জনেই আমার ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। এর থেকে খারাপ আর কিছু হতে পারে না। কিন্তু আমার জীবনের খারাপতম সময়ে আমি যে ভালবাসা অনুভব করেছি, সেটা আমার কখনও একা অনুভূত হতে দেয়নি। আমি এই শক্তি পেয়েছি আমার বন্ধুদের কাছ থেকে, আমার পরিবারের কাছ থেকে।  আজকের এই প্রযুক্তিপ্রধান দুনিয়ায়, মানুষই সেই অসাধারণ শক্তি, যার সহমর্মিতা, উপস্থিতি এবং ভালোবাসা আমাকে বাঁচিয়ে রাখছে।' তনিষ্ঠা বিশেষ করে তাঁর মহিলা বন্ধুদের ধন্যবাদ জানিয়েছেন। 

তন্নিষ্ঠা আরও বলেছিলেন, একটা সময়ে তাঁর গর্ব ছিল যে তাঁর শরীরে কোনও রোগ নেই। তাঁকে আমার নিজের সুস্থতা নিয়ে অহংকার ছিল। আমার মনে হয়েছিল, আমার কিছু হবে না। আমার বাবা ছিলেন সুপারফিট। লিউকোমিয়ার আগে কখনও তিনি চিকিৎসকের কাছে জাননি। তবে এখন আমি বুঝতে পারি, যতই শরীর ভাল থাক না কেন, স্বাস্থ্যকে অবহেলা করা উচিত না।'

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tannishtha Chatterjee (@tannishtha_c)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget