এক্সপ্লোর

Tara Sutaria: তারা সুতারিয়ার সঙ্গে থাকা মুখ ঢাকা ব্যক্তি কে?

Bollywood Gossip: সদ্যই পাপারাৎজিদের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে নেট দুনিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, মাস্কে মুখ ঢাকা কোনও এক ব্যক্তির সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। কে এই ব্যক্তি?

মুম্বই: বলিউডের বাইরের পরিবার থেকে এসে ইন্ডাস্ট্রিতে ক্রমশ নিজের পায়ের তলার মাটি শক্ত করে নিচ্ছেন অভিনেত্রী তারা সুতারিয়া (Tara Sutaria)। একাধিক বিগ বাজেট ছবিতে দেখা গিয়েছে তাঁকে। তবে, তার থেকেও বেশি তিনি চর্চায় থাকেন ব্যক্তিগত জীবনের কারণে। তারা সুতারিয়ার সঙ্গে কখনও নাম জড়িয়েছে সিদ্ধার্থ মলহোত্রর। কখনও আবার বি টাউনের অন্য কোনও অভিনেতার। তবে, গত বেশ কয়েক বছর ধরে তিনি সম্পর্কে রয়েছেন রণবীর কপূরের তুতো ভাই অভিনেতা আদর জৈনের সঙ্গে। কপূর পরিবারের বিভিন্ন অনুষ্ঠান থেকে নানা জায়গায় দুই তারকাকে একসঙ্গে দেখা যায় হামেশাই। কিন্তু তাল কাটল সম্প্রতি। সদ্যই পাপারাৎজিদের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে নেট দুনিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, মাস্কে মুখ ঢাকা কোনও এক ব্যক্তির সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। কে এই ব্যক্তি?

আদর জৈনের সঙ্গে কি সম্পর্ক ভাঙল তারা সুতারিয়ার?

সম্প্রতি নেট দুনিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, কালো রঙের ক্রপ টপের সঙ্গে ডেনিম জিনসে সেজেছেন অভিনেত্রী। অন্যদিকে, তাঁর সঙ্গে দেখা গিয়েছে মাস্কে মুখ ঢাকা হুডি পরা এক ব্যক্তিকে। ভিডিও প্রকাশ্যে আসতেই নেটিজেনরা আন্দাজ করতে শুরু করে দিয়েছেন যে, ওই ব্যক্তি কে? কোনও নেট নাগরিক কমেন্ট করেছেন যে, হুডি পরা ওই ব্যক্তি অভিনেতা রাঘব জুয়াল। কেউ বলছেন ক্রিকেটার দীপক হুডা। কেউ বলছেন কার্তিক আরিয়ান। আবার কেউ হর্ষবর্ধন কপূর কিংবা আদিত্য রয় কপূর। মাস্ক পরে থাকার জন্য অনেকে আবার রাজ কুন্দ্রার নামও করেছেন। কিন্তু সঠিকভাবে জানা যায়নি ওই ব্যক্তি কে।

আরও পড়ুন - Debina Bonnerjee: স্বামী গুরমিতের সঙ্গে নাচে মগ্ন অন্তঃসত্ত্বা দেবিনা

প্রসঙ্গত, তারা সুতারিয়াকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'এক ভিলেন রিটার্নস' ছবিতে। ওই ছবিতে পর্দায় অর্জুন কপূরের সঙ্গে জুটি বাঁধেন তিনি।

কপূর পরিবারের সন্তান আদর জৈনের সঙ্গে তারা সুতারিয়ার সম্পর্কে থাকার কথা শোনা যায়। কখনও তাঁরা সম্পর্কের কথা আড়াল করেননি। বরং, শেষ ছবি মুক্তি পাওয়ার পরই এক সাক্ষাৎকারে তারা জানান যে, সেই ছবির জন্য তিনি প্রেমিকের কাছ থেকে কী বিশেষ উপহার পেয়েছেন। তাহলে কি সেই সম্পর্কে চিড় ধরেছে? উত্তর, সময় বলবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget